Main Menu

সরাইলে আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ৪, মাদক ও ইঁদুর মারার বিষ উদ্ধার

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাসহ চাঞ্চল্যকর মামলার এজাহারভুক্ত আসামিসহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল শনিবার (২৭ জুন) থেকে আজ রবিবার (২৮ জুন) পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে এক স্থানীয় আওয়ামী লীগ নেতা, দুই মাদক ব্যবসায়ী এবং একজন পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন।
​পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ অভিযানে গ্রেফতারকৃত আশ্রাফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জলিল মিয়া (৬২) একটি চাঞ্চল্যকর মামলার এজাহারনামীয় আসামি। এছাড়া শরিফপুর (মুন্সিবাড়ী) এলাকা থেকে বিপুল পরিমাণ অনুমোদনহীন ইঁদুর মারার বিষের ট্যাবলেটসহ মো. আব্দুল্লাহ (৩৮) ও জাহিদুল ইসলাম (২৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। অপরদিকে সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি আরিফ হোসেনকে (২৭) তার নিজ এলাকা মারুয়ানি থেকে গ্রেফতার করা হয়।
​অভিযান প্রসঙ্গে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, “উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে আমাদের এই বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। আমরা কোনো অপরাধীকে ছাড় দেব না, সে যে দলের বা মতেরই হোক না কেন। মাদক, পরোয়ানাভুক্ত ও চাঞ্চল্যকর মামলার আসামিদের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।”
​পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares