Main Menu

Monday, June 29th, 2026

 

সরাইলের চুন্টা ইউনিয়ন পরিষদে ১২ দিন চেয়ারম্যান অনুপস্থিত থাকার অভিযোগ, সেবা নিয়ে ভোগান্তির দাবি

মোহাম্মদ মাসুদ : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির টানা ১২ দিন পরিষদে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। এতে বিভিন্ন নাগরিক সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। রোববার (২৮ জুন) সকাল ১০টার দিকে সরেজমিনে ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, প্রশাসনিক বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থাকলেও চেয়ারম্যানের কক্ষ খোলা থাকলেও তিনি সেখানে ছিলেন না। পরিষদ ভবনের বারান্দায় কয়েকজন ইউপি সদস্য এবং বিভিন্ন এলাকা থেকে সেবা নিতে আসা মানুষ চেয়ারম্যানের অপেক্ষায় অবস্থান করছিলেন। স্থানীয়দের অভিযোগ, চেয়ারম্যান হুমায়ুন কবির নিয়মিত পরিষদে উপস্থিত থাকেন না। তিনি নিজের সুবিধামতো অফিসRead More


ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইল কোর্টের অভিযান: ৩০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ২০ হাজার টাকা

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গোকর্ণঘাট এলাকার হিন্দুপাড়ায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। রোববার (২৮ জুন) বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া এরিয়া বিতরণ কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে ৩০টি অবৈধ গ্যাস সংযোগের রাইজার কেটে (কর্তন) ওয়েল্ডিংয়ের মাধ্যমে স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়। অভিযান চলাকালে ৭টি গ্যাস রেগুলেটর জব্দ করা হয়। এছাড়া ২৫ মিটার ৩/৪ ইঞ্চি এমএস পাইপ অপসারণ করা হয়েছে। এ সময় অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ার দায়ে একজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মোবাইলRead More


বাঞ্ছারামপুরে ছাগলকে জোর করে পাইপে পানি খাওয়ানোর ভাইরাল ভিডিও: মূল অভিযুক্ত চাঁন বাদশা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী বাজারে কোরবানির পশুর হাটে একটি ছাগলকে মোটাতাজা দেখাতে জোরপূর্বক পাইপ দিয়ে পানি খাওয়ানোর ঘটনায় ভাইরাল ভিডিওর মূল অভিযুক্ত ব্যবসায়ী চাঁন বাদশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৮ জুন) ভোরে উপজেলার কড়ইকান্দি (বাহেরচর) গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এর আগে শনিবার সন্ধ্যায় তার সহযোগী শাহাদাতকে গ্রেপ্তার করা হয়। গত ২৪ জুন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি ছাগলের মুখ চেপে ধরে রেখেছেন এবং অপর একজন প্লাস্টিকের মগের সাহায্যে পাইপ দিয়ে জোরপূর্বক ছাগলটির পেটে পানি ঢুকিয়ে দিচ্ছেন। ভিডিওতে উপস্থিত একজনকেRead More


This site is protected by wp-copyrightpro.com