April, 2026
হামের লক্ষণ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে ১১ জন ভর্তি
ব্রাহ্মণবাড়িয়ায় হামের লক্ষণ নিয়ে ১১ জন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১ এপ্রিল) হাসপাতালের শিশু ওয়ার্ড ঘুরে এমন তথ্য জানা গেছে। হামের লক্ষণ নিয়ে ভর্তি হওয়াদের মধ্যে দশজন শিশু এবং একজন যুবক রয়েছেন। তবে তারা হামে আক্রান্ত কিনা এ বিষয়ে এখনো নিশ্চিত নন চিকিৎসকরা। ছয় ঋতুর দেশে তপ্ত প্রকৃতিতে এখন বসন্ত ঋতু চলছে। ঋতু অনুযায়ী অনেকেই মৌসুমি বসন্ত রোগে আক্রান্ত হচ্ছেন। এর মধ্যে নতুন করে চোখ রাঙাচ্ছে হাম নামক রোগের প্রাদুর্ভাব। বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ঘুরে দেখা গেছে, শিশু ওয়ার্ডে বিশেষ আইসোলেশন তৈরিRead More
নবীনগরে একই দিনে কিশোর ও যুবকের দুই মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা এলাকায় একই দিনে পৃথক দুটি ঘটনায় এক কিশোর ও এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পৃথক স্থানে বুধবার সকালে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার বিটঘর ইউনিয়ন এর (২নম্বর) ওয়ার্ড মহেশপুর গ্রামের একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা নবীনগর থানায় খবর দেন। পরে শিবপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। নিহত আতিক (২০) ওই গ্রামের খলিল মিয়ার ছেলে। তার বাড়ি মহেশপুর এলাকায়। পুলিশ জানায়, মরদেহের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করাRead More
বাঞ্ছারামপুরে ৯৫০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ৯৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়। উপজেলার ১৩টি ইউনিয়নের কৃষক-কিষানিদের মাঝে খরিপ মৌসুমের জন্য এ প্রণোদনা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারিকুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন আবদুল্লা আল মামুন, সাবরিনা শারমিন এবং মো. মানিকুর রহমান। কৃষি অফিস সূত্র জানা যায়, ১০০ জন কৃষককে এক বিঘা জমিতে তিল চাষের জন্য জনপ্রতি এক কেজি তিলRead More
বিজয়নগরে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনালে সংঘর্ষ, আহত ১৫
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার বুধন্তি ইউপির শশই এলাকায় শশই মধ্যপাড়া ও শশই কোনার বাড়ি দলের মধ্যে এই ফাইনাল খেলার আয়োজন করা হয়। খেলায় বিজয়ী দলের জন্য একটি গরু এবং রানার্সআপ দলের জন্য একটি ছাগল পুরস্কার নির্ধারণ করা হয়েছিল। খেলার প্রথমার্ধে শশই কোনার বাড়ি দল একটি গোল করে এগিয়ে যায়। তবে খেলা শেষ হওয়ার মাত্র তিন মিনিট আগে আরেকটি গোলকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় শশই মধ্যপাড়া দলের গোলরক্ষকRead More
দুনিয়াতে থাকার ইচ্ছে নাই- লিখে ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার আত্মহত্যা
ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকায় তানভীর আহমেদ মেরাজ (২২) নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এক নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে কাউতলী এলাকার হাসান মিয়ার মালিকানাধীন একটি বাড়ির চতুর্থ তলার কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মেরাজ সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে। তিনি কাউতলী পূর্বপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন এবং ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো নিজ কক্ষেRead More
কিরগিজস্তানে ইটভাটায় দূর্ঘটনায় নিহত ব্রাহ্মণবাড়িয়ার আবুল খায়ের, অকুল পাথারে পরিবার
গত ২০ মার্চ কিরগিজস্তানের সোকুলুক শহরে কর্মস্থলে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আবুল খায়ের। ছোট্ট আরহামের জন্মের আগেই কিরগিজস্তানে পাড়ি জমান বাবা আবুল খায়ের (৪২)। তাই বাবাকে কখনো ছুঁতে পারেনি সে। বাবা আবুল খায়েরেরও সন্তানকে দেখার তীব্র তৃষ্ণা। হাজার মাইল দূর থেকে সন্তানকে দেখার সেই তৃষ্ণা মেটে ভিডিও কলে। আরহামের বয়স এখন ১৫ মাস। আধো আধো কণ্ঠে ‘বাবা, বাবা’ বলে ডাকে। বাবার সঙ্গে তার সখ্যতা গড়ে উঠছে কেবল! এরই মধ্যে বাবা নামের বটবৃক্ষ হারিয়েছে সে। গত ২০ মার্চ কিরগিজস্তানের সোকুলুক শহরে কর্মস্থলে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আবুল খায়ের। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াRead More
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে শিশু রোগীর চাপ বাড়ছে, সাতজন সন্দেহভাজন হামের রোগী
সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুরা আক্রান্ত হওয়ার খবরে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে শিশু রোগীর চাপ ক্রমাগত বাড়ছে। হাসপাতালের শিশু বিভাগে শিশুদের জ্বর, নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বর্তমানে হাসপাতালের শিশু ওয়ার্ডে ধারণ ক্ষমতার চাইতে কয়েকগুণ বেশী রোগী ভর্তি আছে। হাসপাতাল সূত্র জানায়, ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের ধারণ ক্ষমতা ২৫জন। অথচ প্রতিদিনই ধারণ ক্ষমতার বেশি রোগী ভর্তি হয়।মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায় শিশু ওয়ার্ডে ৭০ জন শিশু রোগী ভর্তি আছে। তাদের মধ্যে ৭টি শিশুকে হামের রোগী সন্দেহ করা হচ্ছে। এখন পর্যন্ত সকলRead More
আখাউড়ায় রেলওয়ের সিগন্যাল ক্যাবল কাটার যন্ত্রসহ যুবক গ্রেপ্তার
আখাউড়ায় রেলওয়ের সংকেত ক্যাবল কাটার যন্ত্রসহ মো. শিপন মিয়া (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।গ্রেপ্তার শিপন আশুগঞ্জ উপজেলার বড়তল্লা গ্রামের আজিজুল হকের ছেলে। পুলিশের অভিযানে সে দৌঁড়ে পালানোর চেষ্টা করার সময় পড়ে গিয়ে আহত হয়। শিপনের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে, যা বর্তমানে বিচারাধীন। আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, রাত তিনটার দিকে রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিগন্যালের ক্যাবল কাটার যন্ত্রসহRead More
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার যে ৬ গ্রাম আখাউড়ায় নিয়ে প্রস্তাবিত হয়েছে নতুন ইউনিয়ন
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম নিয়ে পার্শ্ববর্তী আখাউড়া উপজেলার অধীনে ‘বরিশল ইউনিয়ন’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে জারি করা এক স্মারকে এ নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি এ বিষয়ে মতামত প্রতিবেদন দিতে সদর ইউএনওকে চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ ব্রাহ্মণবাড়িয়ার সহকারি পরিচালক।২৪ মার্চের স্মারকে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বরিশল গ্রামের বাসিন্দা কবীর আহমেদ ভূঁইয়ার আবেদনের প্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।Read More



















