Main Menu

নবীনগরে একই দিনে কিশোর ও যুবকের দুই মরদেহ উদ্ধার

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা এলাকায় একই দিনে পৃথক দুটি ঘটনায় এক কিশোর ও এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পৃথক স্থানে বুধবার সকালে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার বিটঘর ইউনিয়ন এর (২নম্বর) ওয়ার্ড মহেশপুর গ্রামের একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা নবীনগর থানায় খবর দেন। পরে শিবপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। নিহত আতিক (২০) ওই গ্রামের খলিল মিয়ার ছেলে। তার বাড়ি মহেশপুর এলাকায়।
পুলিশ জানায়, মরদেহের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ব্যক্তিরা তাকে হত্যা করে পুকুরে ফেলে রেখেছে। শিবপুর পুলিশ ক্যাম্পের সাব-ইন্সপেক্টর মো. নূরুন্নবী সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মরদেহ নবীনগর থানায় নিয়ে আসেন।
অন্যদিকে একই দিন ভোরে পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের গোপিনাথপুর এলাকায় আশিষ চন্দ্র বর্মন (১৬) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আশিষ স্থানীয় অটোরিকশা চালক বাদল চন্দ্র বর্মনের ছেলে এবং সে নিজেও ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিল।
পরিবারের অভিযোগ অনুযায়ী, রাত আনুমানিক ৩টার দিকে টয়লেটে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়। এরপর সে আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে সকাল ৬টার দিকে প্রতিবেশী রাজেন্দ্রর বাড়ির দক্ষিণ পাশে একটি আমগাছের ডালে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আতিকুর রহমানকে খুন করে কেউ পুকুরে ফেলে রেখে গেছে। আমরা দুটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।”





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares