Main Menu

Thursday, April 2nd, 2026

 

নাসিরনগরে দোকান লুকিয়ে রাখা ৫ হাজার লিটার তেল জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় অবৈধভাবে মজুদ করা পাঁচ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পূর্বভাগ বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয়। উপজেলা প্রশাসন সূত্র জানায়, পূর্বভাগ বাজারে অবস্থিত সেলিম এন্টারপ্রাইজে অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ করা হয়েছে—এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ। এ সময় প্রতিষ্ঠানটিতে থাকা মো. ফয়সালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে প্রতিষ্ঠানটিতে থাকা মোট ২৬টি ড্রাম থেকে জ্বালানি তেল জব্দ করা হয়েছে। দোকান কর্তৃপক্ষের ভাষ্যমতে,Read More


আখাউড়ায় রেলওয়ে স্টেশনে তরুণীকে উত্ত্যক্ত করায় যুবকের এক বছরের কারাদণ্ড

আখাউড়া রেলওয়ে জংশনে তরুণীকে উত্ত্যক্ত করার অভিযোগে জনি মিয়া (২৫) নামক যুবকের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১ এপ্রিল) দুপুরে আখাউড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিল উদ্দিন মাহমুদ এ দণ্ডাদেশ প্রদান করেন। জনি মিয়া নরসিংদী জেলার রায়পুর উপজেলার মুছাপুর ইউনিয়নের গৌরিপুর গ্রামের বাসিন্দা হোসেন মিয়ার ছেলে। স্টেশন সুপার ও আদালত সূত্রে জানা গেছে, আখাউড়া রেলওয়ে স্টেশনে এক নারীকে ইভটিজিং করায় ওই নারীর বাবা নিরাপত্তা বাহিনীর সদস্যকে জানায়। পরে স্টেশন সুপারিন্টেনডেন্টের সহযোগিতায় নিরাপত্তাবাহিনীর সদস্যরা জনি মিয়াকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১ বছরেরRead More


হামের লক্ষণ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে ১১ জন ভর্তি

ব্রাহ্মণবাড়িয়ায় হামের লক্ষণ নিয়ে ১১ জন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১ এপ্রিল) হাসপাতালের শিশু ওয়ার্ড ঘুরে এমন তথ্য জানা গেছে। হামের লক্ষণ নিয়ে ভর্তি হওয়াদের মধ্যে দশজন শিশু এবং একজন যুবক রয়েছেন। তবে তারা হামে আক্রান্ত কিনা এ বিষয়ে এখনো নিশ্চিত নন চিকিৎসকরা। ছয় ঋতুর দেশে তপ্ত প্রকৃতিতে এখন বসন্ত ঋতু চলছে। ঋতু অনুযায়ী অনেকেই মৌসুমি বসন্ত রোগে আক্রান্ত হচ্ছেন। এর মধ্যে নতুন করে চোখ রাঙাচ্ছে হাম নামক রোগের প্রাদুর্ভাব। বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ঘুরে দেখা গেছে, শিশু ওয়ার্ডে বিশেষ আইসোলেশন তৈরিRead More


নবীনগরে একই দিনে কিশোর ও যুবকের দুই মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা এলাকায় একই দিনে পৃথক দুটি ঘটনায় এক কিশোর ও এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পৃথক স্থানে বুধবার সকালে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার বিটঘর ইউনিয়ন এর (২নম্বর) ওয়ার্ড মহেশপুর গ্রামের একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা নবীনগর থানায় খবর দেন। পরে শিবপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। নিহত আতিক (২০) ওই গ্রামের খলিল মিয়ার ছেলে। তার বাড়ি মহেশপুর এলাকায়। পুলিশ জানায়, মরদেহের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করাRead More


বাঞ্ছারামপুরে ৯৫০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ৯৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়। উপজেলার ১৩টি ইউনিয়নের কৃষক-কিষানিদের মাঝে খরিপ মৌসুমের জন্য এ প্রণোদনা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারিকুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন আবদুল্লা আল মামুন, সাবরিনা শারমিন এবং মো. মানিকুর রহমান। কৃষি অফিস সূত্র জানা যায়, ১০০ জন কৃষককে এক বিঘা জমিতে তিল চাষের জন্য জনপ্রতি এক কেজি তিলRead More


বিজয়নগরে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনালে সংঘর্ষ, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার বুধন্তি ইউপির শশই এলাকায় শশই মধ্যপাড়া ও শশই কোনার বাড়ি দলের মধ্যে এই ফাইনাল খেলার আয়োজন করা হয়। খেলায় বিজয়ী দলের জন্য একটি গরু এবং রানার্সআপ দলের জন্য একটি ছাগল পুরস্কার নির্ধারণ করা হয়েছিল। খেলার প্রথমার্ধে শশই কোনার বাড়ি দল একটি গোল করে এগিয়ে যায়। তবে খেলা শেষ হওয়ার মাত্র তিন মিনিট আগে আরেকটি গোলকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় শশই মধ্যপাড়া দলের গোলরক্ষকRead More


This site is protected by wp-copyrightpro.com