বাঞ্ছারামপুরে ৯৫০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ৯৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়।
উপজেলার ১৩টি ইউনিয়নের কৃষক-কিষানিদের মাঝে খরিপ মৌসুমের জন্য এ প্রণোদনা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারিকুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন আবদুল্লা আল মামুন, সাবরিনা শারমিন এবং মো. মানিকুর রহমান।
কৃষি অফিস সূত্র জানা যায়, ১০০ জন কৃষককে এক বিঘা জমিতে তিল চাষের জন্য জনপ্রতি এক কেজি তিল বীজ, ১০ কেজি ডিএপি এবং পাঁচ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। এ ছাড়া ১৫০ জন কৃষককে এক বিঘা জমিতে পাট চাষের জন্য এক কেজি পাট বীজ, পাঁচ কেজি ডিএপি ও পাঁচ কেজি এমওপি সার প্রদান করা হয়।
অন্যদিকে ৭০০ জন কৃষককে এক বিঘা জমিতে আউশ ধান চাষের জন্য পাঁচ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উপকৃত হবেন। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকদের চাষাবাদে আগ্রহ আরো বাড়বে।
« বিজয়নগরে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনালে সংঘর্ষ, আহত ১৫ (Previous News)
(Next News) নবীনগরে একই দিনে কিশোর ও যুবকের দুই মরদেহ উদ্ধার »



















