Main Menu

February, 2026

 

সুইট গ্রিন রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মেয়াদোত্তীর্ণ খাদ্য উপকরণ ব্যবহার করে খাবার প্রস্তুতের দায়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের হালদারপাড়া এলাকায় অবস্থিত সুইট গ্রিন নামের একটি রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া বিশেষ টাস্কফোর্সের তদারকিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এ সময় জেলা কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম শাহীন সহযোগিতা করেন। অভিযানে ০৫ আনসার ব্যাটালিয়নের একটি দলRead More


পরিবর্তনের জন্য ঝুঁকি নিয়ে এককভাবে নির্বাচনে অংশ নিয়েছি: চরমোনাই পীর

দেশের কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝুঁকি নিয়ে এককভাবে নির্বাচনে অংশ নিয়েছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। সোমবার (২ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া-৫ আসন (নবীনগরে) ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুহাম্মদ নজরুল ইসলাম নজুর সমর্থনে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। চরমোনাই পীর বলেন, “ভালো নীতি ও নেতা ছাড়া জাতির কোনো মুক্তি নেই। সবাই জানে, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটাই মাত্র বাক্স যারা ইসলামকে প্রতিষ্ঠার জন্য এবং মানুষের মুক্তির জন্য এগিয়ে যাচ্ছে। কারণ বিগত সময়ের মতো হাজার হাজার মায়ের কোল খালি হোক ও বিদেশে অর্থ পাচার হোক তাRead More


রুমিন ফারহানার প্রচারে অংশ নেওয়ায় বিএনপির আরও ৬ নেতাকে বহিষ্কার

ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী রুমিন ফারহানার নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় সরাইল উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আফজাল হোসেনসহ ছয় নেতাকে বহিষ্কার করা হয়েছে।আজ রোববার সকালে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়। এর আগে একই কারণে গত বুধবার শাহজাদাপুর ইউনিয়ন শাখা বিএনপির ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি স্থগিত করা হয় এবং গত মঙ্গলবার উপজেলার শাহবাজপুর ইউনিয়ন শাখা বিএনপির সাধারণ সম্পাদকসহ ছয় নেতাকে দল থেকে বহিষ্কার করে উপজেলা বিএনপি। আজকের সংবাদRead More


আখাউড়ায় আত্মহত্যা করেছেন এক অন্তঃসত্ত্বা গৃহবধূ

আখাউড়ায় বিয়ের তিন মাস না পেরোতেই পারিবারিক কলহের জেরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন এক অন্তঃসত্ত্বা গৃহবধূ। রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে আখাউড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম তাহসিন আহমেদ ফারহা (১৭)। তিনি কলেজপাড়া এলাকার সাউথ আফ্রিকা প্রবাসী শামীম চৌধুরীর মেয়ে। প্রায় তিন মাস আগে আখাউড়া উপজেলার ধাতুর পহেলা গ্রামের আব্বাস মিয়ার ছেলে সখিন মিয়ার (২৪) সঙ্গে তার বিয়ে হয়। জানা গেছে, সকাল সাড়ে ১১টার দিকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে দ্রুত তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্যRead More


ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি করেছে

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে শহরে গ্রামে, হাটে বাজারে, আনাচে-কানাচে শিশু-কিশোর, বৃদ্ধ-বিদ্যা, কৃষক শ্রমিক সবার কাছে দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করে গণজোয়ারের সৃষ্টি করেছে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এড: আব্দুল মান্নান। এই আসনটিতে মোট ২১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা রয়েছে। এখানে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৪ হাজার ৮২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৬ হাজার ৭৩৬ জন, নারী ভোটার ২ লাখ সাত হাজার ৮৬ জন এবং তৃতীয় লিঙ্গ (হিজড়া) ৪জন। এ আসনটি বিএনপির আসন নামে এক সময় পরিচিত থাকলেও বিগতRead More


জামায়াত নেতা হত্যার বিচার ছাড়া নির্বাচন নিরপেক্ষ হবে না: গোলাম পরওয়ার

শেরপুরে জামায়াত নেতা হত্যার বিচার বর্তমান অন্তর্বর্তী সরকার না করলে এবং দেশ সহিংস হয়ে উঠলে নির্বাচন নিরপেক্ষ-অবাধ হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজার মাঠে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘ক্ষমতায় যাওয়ার আগেই যদি আমাদের নেতাদের হত্যা করে, চাঁদাবাজি করে; তাহলে ক্ষমতায় গেলে তাদের কাছে আমাদের হিন্দু-মুসলিম কারও জানমাল নিরাপদ থাকবে না। নিরাপদ বাংলাদেশের জন্য দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে।’ গোলাম পরওয়ার আরওRead More


নাসিরনগরে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের সদস্য গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে। এ সময় চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়। শনিবার (৩১ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে ধরমন্ডল ইউনিয়নে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আনসার মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার বসতবাড়ি তল্লাশি করে একটি সুজুকি ১৫০ সিসি, একটি ইয়ামাহা আর-১৫ ১৬০ সিসি এবং একটি ডিসকভার ১১০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আনসার মিয়া ধরমন্ডল এলাকার সঞ্জীব আলীর ছেলে। এ ঘটনায় নাসিরনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে জেলাRead More


নবীনগরে নারীর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জিনদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন খাল থেকে শনিবার (৩১ জানুয়ারি) সকালে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে স্থানীয়রা ঐ নারীর মরদেহ খালে ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ তাৎক্ষণিক ভাবে ঘটনা স্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। ‎নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান- উদ্ধার হওয়া নারীর নাম হাজেরা বেগম (৪৫)। তিনি জিনদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের (গরুর বাজারের পূর্ব পাশে) রহিম মিয়ার স্ত্রী। ‎পরিবারের সদস্যরা প্রাথমিক ভাবে ধারণা করছেন হার্ট অ্যাটাকের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে পুলিশ মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।Read More


নাসিরনগরে ভোট গ্রহণ কর্মকর্তাদের নির্বাচনী ব্রিফিং ও কর্মশালা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের নির্বাচনী ব্রিফিং ও দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে নাসিরনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই ব্রিফিং ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাহীনা নাছরীনের সভাপতিত্বে উপজেলা নির্বাচন কর্মকর্তা নির্মল চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজগর আলী, নবীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক, কসবা উপজেলা নির্বাচন কর্মকর্তাRead More


ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটে জব ফেয়ার ও আলোচনা সভা অনুষ্ঠিত

জিয়াদুল হক বাবু : ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটে জব ফেয়ার ও কারিগরি শিক্ষার মানোন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিজয়নগর উপজেলার ইসলামপুরে অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে এসেট প্রকল্পের অর্থায়নে দিনব্যাপী এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে অধ্যক্ষ মুহসিনুর রহমানের সভাপতিত্বে এবং নুর ফজলে রবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাণ গ্রুপের এজিএম তাজবীদুল নেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, যমুনা স্পিনিং লিমিটেডের এইচআর ম্যানেজার মাসুদ রানা, কানসাই নিরোলাকের প্লান্ট হেড প্রবীর কুমার দাস, চিফ ইন্সট্রাক্টর ড. উত্তম কুমার দেব নাথ,Read More


This site is protected by wp-copyrightpro.com