Main Menu

February, 2026

 

নির্বাচন ঘিরে আখাউড়া-আগরতলা সড়কে চেকপোস্ট বসিয়ে যৌথবাহিনীর তল্লাশি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশ পথে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালিয়েছে যৌথবাহিনী।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে নিরাপত্তা জোরদারে তল্লাশি চালায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), সেনাবাহিনী ও পুলিশ। মাঠপর্যায়ে তাদের দৃশ্যমান উপস্থিতিতে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ভোটাররা। নির্বাচনের সময় নিরাপত্তা ব্যবস্থা যদি এমন জোরদার থাকে, তাহলে তারা ভয়ভীতি ছাড়াই ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন বলে আশা প্রকাশ করেন। বিজিবি সূত্র জানায়, নির্বাচনকালীন শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে আখাউড়া উপজেলায় ৪৫টি ভোটকেন্দ্রেRead More


কসবায় সৈয়দাবাদ গ্রামে ধানের শীষের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত

রুবেল আহমেদ ॥ এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারম্যান এর উপদেষ্টা ও সাবেক এমপি মুশফিকুর রহমানের ধানের শীষের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদল সাবেক সহ-সভাপতি মোঃ আতাউল্লাহ ভ’ইয়ার বাড়িতে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে পাড়া ও মহল্লার ধানের শীষের গ্রামের প্রবীণ সাদেকুল হক ভ’ইয়ার সভাপতিত্বে উঠান বৈঠকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লন্ডন প্রবাসী বিএনপি নেতা আরিফুল হক সোহাগ, বিএনপি নেতা এডভোকেট জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপি প্রবাসী কল্যান সম্পাদক মনিরুল ইসলামRead More


নাসিরনগরে সরকারি খাস জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

নাসিরনগরে সরকারি খাস জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বশির মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামে লম্বা হাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বশির মিয়া ওই গ্রামের হিলাল উদ্দীনের ছেলে। নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, খাগালিয়া গ্রামের লম্বা হাটি এলাকায় সরকারি খাস জায়গা দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি আলমগীর মিয়া নামে এক ব্যক্তি সরকার থেকে জমি ক্রয় করেছেন দাবিRead More


বিজয়নগরে কায়রা বিল থেকে অজ্ঞাত নারীর পঁচা-গলিত লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় কায়রা বিলের একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের আনুমানিক ৩৫ বছর বয়সী এক নারীর পঁচা-গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ১০ নম্বর পাহাড়পুর ইউনিয়নের ভিটিদাউদপুর গ্রামের উত্তরে কায়রা বিলে জনৈক নান্নু মিয়ার ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডোবায় পড়ে থাকা নারীর মৃতদেহ উদ্ধার করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি আরও জানান, লাশটি আনুমানিক ৫Read More


ধানের শীষ প্রতীকের বিরুদ্ধাচারণের অভিযোগে নবীনগরে বিএনপির ৮ নেতাকে বহিষ্কার

মিঠু সূত্রধর পলাশ : দলীয় সিদ্ধান্ত অমান্য ও ধানের শীষ প্রতীকের বিরুদ্ধাচারণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপির ৮ জন নেতাকে প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব বহিষ্কারাদেশ জারি করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকায় এ বহিষ্কার কার্যকর করা হয়েছে। বিএনপির বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ইঞ্জি. শফিকুল ইসলাম, হযরত আলী, আবু ছায়েদ, নবীনগর উপজেলা বিএনপিরRead More


ইসিতে সরাইলের ইউএনওর বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ রুমিন ফারহানার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মো. আবুবকর সরকারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনেছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) অভিযোগ দায়েরের কয়েক ঘণ্টা পর রাতে নিজ এলাকার এক নির্বাচনী জনসভা থেকে তিনি প্রশাসনের প্রতি কড়া বার্তাও দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসন থেকে লড়তে যাওয়া রুমিন ফারহানা প্রধান নির্বাচন কমিশনারের দেওয়া অভিযোগে উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে তার নির্বাচনী এলাকায় গুরুতর অনিয়ম পরিলক্ষিত হচ্ছে। এ বিষয়ে ইউএনওর দৃষ্টি আকর্ষণ করে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইলে অসৌজন্যমূলক ও অসহযোগিতামূলকRead More


কসবায় বিএনপি প্রার্থীর প্রচারণা করায় স্বাস্থ্য বিভাগের ৬ কর্মকর্তাকে শোকজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপি প্রার্থী পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ায় উপজেলা স্বাস্থ্য বিভাগের ৬ কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়। অভিযুক্তরা হলেন, কসবার স্বাস্থ্য পরিদর্শক মো. মনিরুল ইসলাম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. মনির হোসেন, মো. জুবায়ের মাহমুদ, ফরিদ আহম্মদ, নেপাল চন্দ্র দাস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মো. বিল্লাল হোসেন। শোকজ চিঠিতে উল্লেখ করা হয়, অভিযুক্তরা সরকারি চাকুরিজীবী হওয়া সত্ত্বেও নির্বাচনি বিধিমালা লঙ্ঘন করে বিএনপির প্রার্থীরRead More


নির্বাচনে প্রশাসন জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে আবারো ৫ আগস্ট হবে’- নবীনগরে হাসনাত আব্দুল্লাহ

মিঠু সূত্রধর পলাশ : জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিগত তিনটি নির্বাচনে পুলিশ, প্রশাসনকে সামনে রেখে দিনের ভোট রাতে হয়েছে, মরা মানুষ এসে ভোট দিয়েছে, যার ফল হিসেবে ৫ আগস্ট হয়েছে। তবে প্রশাসনের অনেকেই চায় একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে দেশপ্রেমীকরা ক্ষমতায় আসুক। কিন্তু কিছু লোভী বেনজীর, হারুণ আর বিপ্লবরা উদয় হয়েছে। পুলিশকে বিগত সময় থেকে শিক্ষা নিতে হবে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আমজাদ হোসাইন আশরাফীর সমর্থনে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যেRead More


ব্রাহ্মণবাড়িয়ায় ৮০৫ কেন্দ্রের মধ্যে ৫৭৪টিই ঝুঁকিপূর্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের ৮০৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৭৪টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা প্রশাসন। এর মধ্যে ৪৮২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং ৯২টি অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান জানান, সব ভোটকেন্দ্রেই ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সাধারণ কেন্দ্রের তুলনায় পুলিশ ও আনসার সদস্যের সংখ্যা বাড়ানো হবে, যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বাস্তবায়ন করা হবে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, স্থানীয় সামাজিক প্রেক্ষাপট, দাঙ্গাপ্রবণ এলাকা, যাতায়াত ব্যবস্থা এবং অতীতের নির্বাচনী সহিংসতারRead More


নবীনগরে ছাত্রদলের একাধিক কমিটির ১৮ নেতাকর্মী বহিষ্কার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ছাত্রদলের একাধিক কমিটির ১৮ নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বহিষ্কার করা হয়েছে। গত রবিবার (০২ ফেব্রুয়ারি ২৬) জেলা ছাত্রদলের শাহিনুর রহমান শাহিন ও সদস্য সচিব সমির চক্রবর্তী স্বাক্ষরিত প্যাডে বহিষ্কারাদেশের প্রেস বিজ্ঞপ্তি প্রদান করা হয়েছে। বহিস্কৃত হলেন জেলা শাখার অধিনস্ত ও নবীনগর উপজেলা ছাত্র দলের সাবেক আহবায়ক আপেল মাহমুদ, নবীনগর উপজেলা ছাত্র দলের সাবেক আহবায়ক গোলাম সামদানি হৃদয়, নবীনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক সাদ সজিব, নবীনগর পৌর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আরিয়ান জাহিদ, শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজের সভাপতি জিহাদুল ইসলামRead More


This site is protected by wp-copyrightpro.com