Friday, February 6th, 2026
বিজয়নগরে কায়রা বিল থেকে অজ্ঞাত নারীর পঁচা-গলিত লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় কায়রা বিলের একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের আনুমানিক ৩৫ বছর বয়সী এক নারীর পঁচা-গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ১০ নম্বর পাহাড়পুর ইউনিয়নের ভিটিদাউদপুর গ্রামের উত্তরে কায়রা বিলে জনৈক নান্নু মিয়ার ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডোবায় পড়ে থাকা নারীর মৃতদেহ উদ্ধার করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি আরও জানান, লাশটি আনুমানিক ৫Read More
ধানের শীষ প্রতীকের বিরুদ্ধাচারণের অভিযোগে নবীনগরে বিএনপির ৮ নেতাকে বহিষ্কার
মিঠু সূত্রধর পলাশ : দলীয় সিদ্ধান্ত অমান্য ও ধানের শীষ প্রতীকের বিরুদ্ধাচারণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপির ৮ জন নেতাকে প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব বহিষ্কারাদেশ জারি করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকায় এ বহিষ্কার কার্যকর করা হয়েছে। বিএনপির বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ইঞ্জি. শফিকুল ইসলাম, হযরত আলী, আবু ছায়েদ, নবীনগর উপজেলা বিএনপিরRead More
ইসিতে সরাইলের ইউএনওর বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ রুমিন ফারহানার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মো. আবুবকর সরকারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনেছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) অভিযোগ দায়েরের কয়েক ঘণ্টা পর রাতে নিজ এলাকার এক নির্বাচনী জনসভা থেকে তিনি প্রশাসনের প্রতি কড়া বার্তাও দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসন থেকে লড়তে যাওয়া রুমিন ফারহানা প্রধান নির্বাচন কমিশনারের দেওয়া অভিযোগে উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে তার নির্বাচনী এলাকায় গুরুতর অনিয়ম পরিলক্ষিত হচ্ছে। এ বিষয়ে ইউএনওর দৃষ্টি আকর্ষণ করে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইলে অসৌজন্যমূলক ও অসহযোগিতামূলকRead More
কসবায় বিএনপি প্রার্থীর প্রচারণা করায় স্বাস্থ্য বিভাগের ৬ কর্মকর্তাকে শোকজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপি প্রার্থী পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ায় উপজেলা স্বাস্থ্য বিভাগের ৬ কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়। অভিযুক্তরা হলেন, কসবার স্বাস্থ্য পরিদর্শক মো. মনিরুল ইসলাম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. মনির হোসেন, মো. জুবায়ের মাহমুদ, ফরিদ আহম্মদ, নেপাল চন্দ্র দাস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মো. বিল্লাল হোসেন। শোকজ চিঠিতে উল্লেখ করা হয়, অভিযুক্তরা সরকারি চাকুরিজীবী হওয়া সত্ত্বেও নির্বাচনি বিধিমালা লঙ্ঘন করে বিএনপির প্রার্থীরRead More



















