Saturday, February 7th, 2026
ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান সাংবাদিক নেতা জাকারিয়া কাজলের মৃত্যু
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব জাকারিয়া কাজল মারা গেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে ৬৭ বছর বয়সী জাকারিয়া কাজল ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জাকারিয়া কাজল দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হৃদরোগ এবং ডায়াবেটিসহ শারিরীক নানা জটিলতায় ভুগছিলেন। জাকারিয়া কাজলের গ্রামের বাড়ি কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের বর্ণী গ্রামে। প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল ১৯৫৯ সালের ১৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী এবং গুণগ্রাহী রেখে গেছেন।Read More
বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে আতাউল্লার প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ
সদর উপজেলার বুধল ইউনিয়নের মোল্লাপাড়া এলাকায় এনসিপির প্রার্থী আতাউল্লার মাইকিং প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। আতাউল্লার দাবি, বুধল ইউনিয়নের ছাতিয়াইন এলাকার মোল্লাপাড়ায় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আজিজ এবং তার কর্মী জামাল পরিকল্পিতভাবে একটি বৈধ মাইকিং প্রচারণায় বাধা প্রদান করেন এবং এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এ ঘটনায় আতাউল্লা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
হার্ট অ্যাটাক করে সিসিইউতে শহীদ মীর মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান
হার্ট অ্যাটাক করে হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন জুলাই আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে এই তথ্য নিশ্চিত করেছেন মুগ্ধর বড় ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। পোস্টে তিনি লিখেন, ‘রাত দুইটা বাজে। আমি হাসপাতালে আব্বুর বিছানার পাশে বসে আছি, আব্বুর মুখটার দিকেই তাকিয়ে আছি। গতকাল আমাদের বাবা একটি মেজর হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন। উনি এখন সিসিইউতে।’ স্নিগ্ধ আরও লিখেন, ‘আশ্চর্যের বিষয়, এত বড় একটি অ্যাটাকের পরও উনি কোনো ধরনের ব্যথা অনুভব করেননি। শেষ বাহাত্তর ঘণ্টারRead More
ফিঙ্গারপ্রিন্টেও মেলেনি পরিচয়, সদর হাসপাতালে চিকিৎসাধীন অজ্ঞাত দুই বৃদ্ধ
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালে বর্তমানে দুইজন অজ্ঞাত বৃদ্ধ চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের একজনের আনুমানিক বয়স ৬৫ বছর এবং অন্যজনের বয়স আনুমানিক ৬০ বছর। এখনো তাঁদের কারও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে আনুমানিক ৬৫ বছর বয়সী এক অজ্ঞাত বৃদ্ধকে সদর হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। এর তিন থেকে চার দিন আগে কে বা কারা তাঁকে হাসপাতালের বারান্দায় রেখে চলে যায়। এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। ওই সময় তিনি কোনো চিকিৎসাসেবা পাননি। পরে বিষয়টি নজরে এলে তাঁকে নতুন করে ভর্তিRead More
গ্যাস ব্রাহ্মণবাড়িয়াবাসী আগে পাবে পরে অন্য জায়গায় যাবে: রুমিন ফারহানা
গ্যাস ব্রাহ্মণবাড়িয়াবাসী আগে পাবে তারপর অন্য জায়গায় যাবে,তা না হলে ঢাকা সিলেট মহাসড়ক বন্ধ করে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ এবং বিজয়নগর আংশিক)আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। শুক্রবার (৬জানুয়ারী)বিকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়ন আয়োজিত ডাকবাংলা খেলার মাঠে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন,আমার স্বপ্ন সরাইল আশুগঞ্জ এবং বিজয়নগর এর চান্দুরা বুধন্তী ইউনিয়নকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলা,স্কুল কলেজ মাদ্রাসা মন্দির মসজিদের জন্য যা যা করা দরকার আমি করবো,ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ববিদ্যালয় কেনো হবে না আল্লাহ যদি আমাকে এমপি বানায় ব্রাহ্মণবাড়িয়ায় আমি বিশ্ববিদ্যালয় করবো এবং ঢাকা সিলেটRead More
নির্বাচন ঘিরে আখাউড়া-আগরতলা সড়কে চেকপোস্ট বসিয়ে যৌথবাহিনীর তল্লাশি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশ পথে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালিয়েছে যৌথবাহিনী।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে নিরাপত্তা জোরদারে তল্লাশি চালায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), সেনাবাহিনী ও পুলিশ। মাঠপর্যায়ে তাদের দৃশ্যমান উপস্থিতিতে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ভোটাররা। নির্বাচনের সময় নিরাপত্তা ব্যবস্থা যদি এমন জোরদার থাকে, তাহলে তারা ভয়ভীতি ছাড়াই ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন বলে আশা প্রকাশ করেন। বিজিবি সূত্র জানায়, নির্বাচনকালীন শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে আখাউড়া উপজেলায় ৪৫টি ভোটকেন্দ্রেRead More
কসবায় সৈয়দাবাদ গ্রামে ধানের শীষের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত
রুবেল আহমেদ ॥ এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারম্যান এর উপদেষ্টা ও সাবেক এমপি মুশফিকুর রহমানের ধানের শীষের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদল সাবেক সহ-সভাপতি মোঃ আতাউল্লাহ ভ’ইয়ার বাড়িতে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে পাড়া ও মহল্লার ধানের শীষের গ্রামের প্রবীণ সাদেকুল হক ভ’ইয়ার সভাপতিত্বে উঠান বৈঠকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লন্ডন প্রবাসী বিএনপি নেতা আরিফুল হক সোহাগ, বিএনপি নেতা এডভোকেট জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপি প্রবাসী কল্যান সম্পাদক মনিরুল ইসলামRead More
নাসিরনগরে সরকারি খাস জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
নাসিরনগরে সরকারি খাস জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বশির মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামে লম্বা হাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বশির মিয়া ওই গ্রামের হিলাল উদ্দীনের ছেলে। নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, খাগালিয়া গ্রামের লম্বা হাটি এলাকায় সরকারি খাস জায়গা দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি আলমগীর মিয়া নামে এক ব্যক্তি সরকার থেকে জমি ক্রয় করেছেন দাবিRead More



















