Monday, February 2nd, 2026
সুইট গ্রিন রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মেয়াদোত্তীর্ণ খাদ্য উপকরণ ব্যবহার করে খাবার প্রস্তুতের দায়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের হালদারপাড়া এলাকায় অবস্থিত সুইট গ্রিন নামের একটি রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া বিশেষ টাস্কফোর্সের তদারকিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এ সময় জেলা কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম শাহীন সহযোগিতা করেন। অভিযানে ০৫ আনসার ব্যাটালিয়নের একটি দলRead More
পরিবর্তনের জন্য ঝুঁকি নিয়ে এককভাবে নির্বাচনে অংশ নিয়েছি: চরমোনাই পীর
দেশের কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝুঁকি নিয়ে এককভাবে নির্বাচনে অংশ নিয়েছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। সোমবার (২ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া-৫ আসন (নবীনগরে) ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুহাম্মদ নজরুল ইসলাম নজুর সমর্থনে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। চরমোনাই পীর বলেন, “ভালো নীতি ও নেতা ছাড়া জাতির কোনো মুক্তি নেই। সবাই জানে, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটাই মাত্র বাক্স যারা ইসলামকে প্রতিষ্ঠার জন্য এবং মানুষের মুক্তির জন্য এগিয়ে যাচ্ছে। কারণ বিগত সময়ের মতো হাজার হাজার মায়ের কোল খালি হোক ও বিদেশে অর্থ পাচার হোক তাRead More
রুমিন ফারহানার প্রচারে অংশ নেওয়ায় বিএনপির আরও ৬ নেতাকে বহিষ্কার
ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী রুমিন ফারহানার নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় সরাইল উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আফজাল হোসেনসহ ছয় নেতাকে বহিষ্কার করা হয়েছে।আজ রোববার সকালে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়। এর আগে একই কারণে গত বুধবার শাহজাদাপুর ইউনিয়ন শাখা বিএনপির ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি স্থগিত করা হয় এবং গত মঙ্গলবার উপজেলার শাহবাজপুর ইউনিয়ন শাখা বিএনপির সাধারণ সম্পাদকসহ ছয় নেতাকে দল থেকে বহিষ্কার করে উপজেলা বিএনপি। আজকের সংবাদRead More
আখাউড়ায় আত্মহত্যা করেছেন এক অন্তঃসত্ত্বা গৃহবধূ
আখাউড়ায় বিয়ের তিন মাস না পেরোতেই পারিবারিক কলহের জেরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন এক অন্তঃসত্ত্বা গৃহবধূ। রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে আখাউড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম তাহসিন আহমেদ ফারহা (১৭)। তিনি কলেজপাড়া এলাকার সাউথ আফ্রিকা প্রবাসী শামীম চৌধুরীর মেয়ে। প্রায় তিন মাস আগে আখাউড়া উপজেলার ধাতুর পহেলা গ্রামের আব্বাস মিয়ার ছেলে সখিন মিয়ার (২৪) সঙ্গে তার বিয়ে হয়। জানা গেছে, সকাল সাড়ে ১১টার দিকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে দ্রুত তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্যRead More



















