Sunday, February 1st, 2026
ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি করেছে
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে শহরে গ্রামে, হাটে বাজারে, আনাচে-কানাচে শিশু-কিশোর, বৃদ্ধ-বিদ্যা, কৃষক শ্রমিক সবার কাছে দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করে গণজোয়ারের সৃষ্টি করেছে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এড: আব্দুল মান্নান। এই আসনটিতে মোট ২১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা রয়েছে। এখানে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৪ হাজার ৮২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৬ হাজার ৭৩৬ জন, নারী ভোটার ২ লাখ সাত হাজার ৮৬ জন এবং তৃতীয় লিঙ্গ (হিজড়া) ৪জন। এ আসনটি বিএনপির আসন নামে এক সময় পরিচিত থাকলেও বিগতRead More
জামায়াত নেতা হত্যার বিচার ছাড়া নির্বাচন নিরপেক্ষ হবে না: গোলাম পরওয়ার
শেরপুরে জামায়াত নেতা হত্যার বিচার বর্তমান অন্তর্বর্তী সরকার না করলে এবং দেশ সহিংস হয়ে উঠলে নির্বাচন নিরপেক্ষ-অবাধ হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজার মাঠে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘ক্ষমতায় যাওয়ার আগেই যদি আমাদের নেতাদের হত্যা করে, চাঁদাবাজি করে; তাহলে ক্ষমতায় গেলে তাদের কাছে আমাদের হিন্দু-মুসলিম কারও জানমাল নিরাপদ থাকবে না। নিরাপদ বাংলাদেশের জন্য দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে।’ গোলাম পরওয়ার আরওRead More
নাসিরনগরে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের সদস্য গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে। এ সময় চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়। শনিবার (৩১ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে ধরমন্ডল ইউনিয়নে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আনসার মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার বসতবাড়ি তল্লাশি করে একটি সুজুকি ১৫০ সিসি, একটি ইয়ামাহা আর-১৫ ১৬০ সিসি এবং একটি ডিসকভার ১১০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আনসার মিয়া ধরমন্ডল এলাকার সঞ্জীব আলীর ছেলে। এ ঘটনায় নাসিরনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে জেলাRead More
নবীনগরে নারীর মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জিনদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন খাল থেকে শনিবার (৩১ জানুয়ারি) সকালে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে স্থানীয়রা ঐ নারীর মরদেহ খালে ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ তাৎক্ষণিক ভাবে ঘটনা স্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান- উদ্ধার হওয়া নারীর নাম হাজেরা বেগম (৪৫)। তিনি জিনদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের (গরুর বাজারের পূর্ব পাশে) রহিম মিয়ার স্ত্রী। পরিবারের সদস্যরা প্রাথমিক ভাবে ধারণা করছেন হার্ট অ্যাটাকের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে পুলিশ মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।Read More
নাসিরনগরে ভোট গ্রহণ কর্মকর্তাদের নির্বাচনী ব্রিফিং ও কর্মশালা অনুষ্ঠিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের নির্বাচনী ব্রিফিং ও দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে নাসিরনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই ব্রিফিং ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাহীনা নাছরীনের সভাপতিত্বে উপজেলা নির্বাচন কর্মকর্তা নির্মল চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজগর আলী, নবীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক, কসবা উপজেলা নির্বাচন কর্মকর্তাRead More
ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটে জব ফেয়ার ও আলোচনা সভা অনুষ্ঠিত
জিয়াদুল হক বাবু : ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটে জব ফেয়ার ও কারিগরি শিক্ষার মানোন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিজয়নগর উপজেলার ইসলামপুরে অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে এসেট প্রকল্পের অর্থায়নে দিনব্যাপী এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে অধ্যক্ষ মুহসিনুর রহমানের সভাপতিত্বে এবং নুর ফজলে রবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাণ গ্রুপের এজিএম তাজবীদুল নেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, যমুনা স্পিনিং লিমিটেডের এইচআর ম্যানেজার মাসুদ রানা, কানসাই নিরোলাকের প্লান্ট হেড প্রবীর কুমার দাস, চিফ ইন্সট্রাক্টর ড. উত্তম কুমার দেব নাথ,Read More
কারাগার থেকে ফাঁসির আসামির পালানোর ঘটনায় থানায় মামলা, গ্রেফতার ২
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে অন্য এক আসামির সাধারণ মামলার জামিননামা ব্যবহার করে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির পলায়নের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাতে আসামী হৃদয়কে পালাতে সহায়তার অভিযোগে মূল জামিনপ্রাপ্ত দিদার হোসেনসহ কারাগারে আটক থাকা ৭ জনকে আসামি করা হয়েছে। এতে আরো ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামিও করা হয়েছে। গত ২৯ জানুয়ারী বৃহস্পতিবার রাতে জেলার মনজুরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর দিদার ও পলাশ নামে দুই আসামিকে কারাগার থেকে পুলিশের কাছে সোপর্দ করে কারা কর্তৃপক্ষ। মামলাতে উল্লেখ করা হয়েছে, কারাগারে ডিউটিতে নিয়োজিত কর্মকর্তা ওRead More
ডেপুটি জেলারসহ ৮ কারা কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে অন্য ব্যক্তির জামিন ব্যবহার করে ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামীর পলায়ন
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে অন্য এক আসামির সাধারণ মামলার জামিননামা ব্যবহার করে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক আসামির পলায়নের ঘটনা ঘটেছে। গত ২৯ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ডেপুটি জেলারসহ মোট ৮ জন কারা কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, নবীনগর থানার ফৌজদারি কার্য বিধি আইনের ১৫১ ধারায় গ্রেফতার হওয়া দিদার হোসেন নামের এক আসামির জামিনের কাগজ ব্যবহার করে আখাউড়া থানার হৃদয় নামে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি কারাগার থেকে বেরিয়ে যায়। হৃদয় জেলার কসবা উপজেলার নিমবাড়ি গ্রামের মুজিবুর মিয়ার ছেলে। তিনিRead More
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ৩ আলেমের লড়াই
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মোট ৯জন প্রার্থীর তিনজনই আলেম। তিনজনই নিজ দলের অনুসারী ও কওমি ঘরানার আলেম। কিন্তু তারা নির্বাচন করছেন দলীয় মনোনয়নে ভিন্ন প্রতীকে। কমবেশি করে হলেও তিন ভাগ হতে পারে আলেম-উলামাদের ভোট। এই অবস্থায় আগামী নির্বাচনে তিনজনের কেউ কি এমপি হচ্ছেন? শুধু একজন প্রার্থী হলে বিজয়টা সহজ হতে পারতো না? এমন সব প্রশ্ন এখন সাধারণ ভোটার ও স্থানীয় কিছু আলেমের। বিএনপি জোটের মাওলানা জুনায়েদ আল হাবীব (খেজুর গাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) হাফেজ নাছির আহমেদ আন-নাছিরী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মাওলানা আশরাফ উদ্দিন মাহদি (শাপলা কলি)। ফলে কিছুটা বেকায়দায়Read More



















