Main Menu

নবীনগরে নারীর মরদেহ উদ্ধার

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জিনদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন খাল থেকে শনিবার (৩১ জানুয়ারি) সকালে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে স্থানীয়রা ঐ নারীর মরদেহ খালে ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ তাৎক্ষণিক ভাবে ঘটনা স্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
‎নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান- উদ্ধার হওয়া নারীর নাম হাজেরা বেগম (৪৫)। তিনি জিনদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের (গরুর বাজারের পূর্ব পাশে) রহিম মিয়ার স্ত্রী।
‎পরিবারের সদস্যরা প্রাথমিক ভাবে ধারণা করছেন হার্ট অ্যাটাকের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে পুলিশ মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
‎এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান-“মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পর্ণের প্রস্তুতি চলছে”।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares