Tuesday, January 20th, 2026
ভারত না দেওয়ায় বাংলাদেশ থেকেও ভিসা দেওয়া হচ্ছে না : নৌ উপদেষ্টা
নৌ-পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভারত নানা কারণে ভিসা দিচ্ছে না। সেই হিসেবে আমাদের এখান থেকেও বেশি ভিসা দেওয়া হচ্ছে না। এগুলো ঠিকঠাক হয়ে যাবে। নতুন সরকারের সময় ডিউরেশনটা আরো ভালো হবে। বাংলাবান্ধায় বেসরকারি পোর্ট অপারেটরের মেয়াদ শেষ হলে এই বন্দর নিয়ে সরকার পরিকল্পনা করতে পারবে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন। সাখাওয়াত হোসেন বলেন, চারদিকে আমাদের উপমহাদেশীয় যে রিলেশন, চীনের সঙ্গে যে রিলেশন, এটা একেক দেশে একেক রকম। যে কারণে আমরা যদি পরিকল্পনা করি এখান থেকে রাস্তাRead More
ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের ৩ জনসহ ১৩ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
মনোনয়নপত্র প্রত্যাহারের পর জেলার ছয়টি আসনে এখন চূড়ান্ত প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে। আগামীকাল বুধবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর তিন প্রার্থীসহ মোট ১৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন। মনোনয়নপত্র প্রত্যাহারের পর জেলার ছয়টি আসনে এখন চূড়ান্ত প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে। আগামীকাল বুধবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রার্থিতা প্রত্যাহার করা উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২Read More
ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ৩
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তিনজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ১৯ জানুয়ারি সকাল ৯টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন বাসুদেব ইউনিয়নের উজানিসার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উদ্ধারকৃত গাঁজা বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন— খাইরুল ইসলাম (২৮), নাঈম (২১) ও মোঃ আতিকুল ইসলাম (১৮)। তাদের বাড়ি ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানাধীন পাড়াইল এলাকায়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবীবের মতবিনিময় সভা
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের জোট প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব তার নিজ এলাকার সম্মানিত মুরব্বি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে এক আন্তরিক সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেন। সভায় তিনি বলেন, এই নির্বাচন ব্যক্তি বা দলীয় স্বার্থের নয়, বরং আদর্শ, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই। তিনি এলাকাবাসীর দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত মুরব্বি ও এলাকাবাসী তার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে বলেন, তারা সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে তার বিজয় নিশ্চিত করতে কাজ করবেন। সভা শেষে মাওলানা জুনায়েদ আল হাবীব সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়Read More
ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করতে হবে: জোনায়েদ সাকি
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বকারী জোনায়েদ সাকি বলেছেন- বাঞ্ছারামপুরের বহু বিএনপি নেতাকর্মী ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করতে গিয়ে গুম, খুন ও অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন। সারাদেশের মতো বাঞ্ছারামপুরেও বিএনপির নেতাকর্মীদের রিমান্ডে নিয়ে ঝুলিয়ে পেটানোসহ ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছে। তবুও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই থেমে থাকেনি। সোমবার সকালে বাঞ্ছারামপুর সদর ইউনিয়ন বিএনপির সাথে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, একটি ফ্যাসিবাদী সরকার বিদায় নিয়েছে। এখন নতুন বাংলাদেশ গড়ার সময়। বাঞ্ছারামপুরবাসী যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে। তিনি আরও বলেন, আমাদের লড়াই শুধু সরকার পরিবর্তনের জন্য ছিল না,Read More
বাঞ্ছারামপুরে কালভার্ট যেন মরণফাঁদ, ঝুঁকি নিয়ে চলাচল হাজারো মানুষের
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের পুরান কদমতুলি থেকে তাতুয়াকান্দি সড়কের কবরস্থানের কাছে ঢোলভাঙ্গা নদীর ওপর নির্মিত একটি কালভার্ট মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে কালভার্টটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সাড়ে ১১ মিটার দৈর্ঘ্যের এই কালভার্টটির মূল ঢালাই কয়েক বছর আগে ভেঙে যায়। এরপর লোহার পাটাতন বসিয়ে জোড়াতালি দিয়ে চলাচল চালু রাখা হয়। তবে বর্তমানে ওই পাটাতনের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে এবং একাংশ দেবে যাওয়ায় মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। এলাকাবাসী ও যানবাহন চালকরা একে ‘মরণ সেতু’ নামে অভিহিত করছেন। স্থানীয়দের অভিযোগ, ইতিমধ্যে অর্ধশতাধিক যানবাহন কালভার্টটি পার হতেRead More
কসবায় গ্যাস সিলিন্ডারের মূল্য তদারকিতে অভিযান
গ্যাস সিলিন্ডার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে কি না, তা নিশ্চিত করতে কসবা পৌরসভার পুরাতন বাজার এলাকায় অভিযান চালানো হয়েছে। সোমবার সকাল ১১টায় পুরাতন বাজারের সীমান্ত মার্কেট ও ইমামপাড়া এলাকার বিভিন্ন গ্যাস ডিলারের সেলিং পয়েন্ট ও গোডাউন পরিদর্শন করেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল কবির। পরিদর্শনকালে তিনি ডিলারদের সতর্ক করে বলেন, সরকার নির্ধারিত মূল্য ১৪০০ টাকার বেশি দামে কোনো গ্যাস সিলিন্ডার বিক্রি করা যাবে না। নির্ধারিত মূল্যের ঊর্ধ্বে বিক্রি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় ডিলারদের মূল্য তালিকা টানানোর নির্দেশনা দেওয়া হয়Read More
নবীনগরে র্যাবের অভিযানে এয়ারগানসহ ৭২০টি গুলি উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ এর একটি বিশেষ অভিযান পরিচালনা করে ২টি এয়ারগানসহ ৭২০ পিস গুলি (প্যালেট) উদ্ধার করেছে। তবে অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সোমবার (১৯ জানুয়ারি) উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শ্রীঘর এলাকার একটি পুকুর পাড়ে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ -এর একটি চৌকস দল অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় উন্নত মানের দুটি এয়ারগান এবং প্লাস্টিকের বক্সে রাখা ৭২০টি গুলি উদ্ধার করে। ব্রাহ্মণবাড়িয়া র্যাব-৯ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ নুর নবী বিকেলে এ তথ্য জানান। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি নাশকতামূলকRead More



















