Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ৩

[Web-Dorado_Zoom]
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তিনজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ১৯ জানুয়ারি সকাল ৯টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন বাসুদেব ইউনিয়নের উজানিসার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উদ্ধারকৃত গাঁজা বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— খাইরুল ইসলাম (২৮), নাঈম (২১) ও মোঃ আতিকুল ইসলাম (১৮)। তাদের বাড়ি ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানাধীন পাড়াইল এলাকায়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares