কসবায় গ্যাস সিলিন্ডারের মূল্য তদারকিতে অভিযান
[Web-Dorado_Zoom]
গ্যাস সিলিন্ডার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে কি না, তা নিশ্চিত করতে কসবা পৌরসভার পুরাতন বাজার এলাকায় অভিযান চালানো হয়েছে। সোমবার সকাল ১১টায় পুরাতন বাজারের সীমান্ত মার্কেট ও ইমামপাড়া এলাকার বিভিন্ন গ্যাস ডিলারের সেলিং পয়েন্ট ও গোডাউন পরিদর্শন করেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল কবির।
পরিদর্শনকালে তিনি ডিলারদের সতর্ক করে বলেন, সরকার নির্ধারিত মূল্য ১৪০০ টাকার বেশি দামে কোনো গ্যাস সিলিন্ডার বিক্রি করা যাবে না। নির্ধারিত মূল্যের ঊর্ধ্বে বিক্রি করলে সংশ্লিষ্টদের
বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় ডিলারদের মূল্য তালিকা টানানোর নির্দেশনা দেওয়া হয় এবং মজুদ ও বিক্রয় সংক্রান্ত বিভিন্ন তথ্য যাচাই করা হয়। অভিযানের ফলে বাজারে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির প্রবণতা কমবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। ক্রেতারা জানান, দীর্ঘদিন ধরে গ্যাসের অতিরিক্ত দামের কারণে তারা ভোগান্তিতে ছিলেন। প্রশাসনের এ ধরনের তদারকির ফলে বাজারে শৃঙ্খলা ফিরবে এবং সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
« নবীনগরে র্যাবের অভিযানে এয়ারগানসহ ৭২০টি গুলি উদ্ধার (Previous News)



















