Main Menu

August, 2025

 

কসবায় এলইডি টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কসবায় ২৪ ইঞ্চি এলইডি টিভি কাপ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কসবা পৌর এলাকার তালতলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে এই মিনি ফুটবল টুর্নামেন্ট। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন তালতলা পূর্বপাড়া ফুটবল একাদশ বনাম ধর্মপুর একতা ফুটবল একাদশ। খেলায় ১-০ গোলে বিজয়ী হয় তালতলা পূর্বপাড়া ফুটবল একাদশ। ফাইনাল খেলায় অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সভাপতি আশফাতুল হোসেন ভুইয়া এলমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কসবা পৌরসভার সাবেক কমিশনার মোঃ সহিদ মিয়া। বিশেষ অতিথি ছিলেন, সমাজ সেবক হারুনুর রশিদ, মোঃ আলী আমিন মিয়া,সহকারী অধ্যাপক মোঃ ইউনুস মিয়া প্রমুখ। এসময় গ্রামেরRead More


নবীনগরে শ্রী শ্রী বাসন্তীয় মন্দিরে চুরি

মিঠু সূত্রধর পলাশ : নবীনগর উপজেলার নাছিরাবাদ শ্রী শ্রী বাসন্তীয় মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। এ চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী দয়াল চন্দ্র দাস জানান, বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিবাগত রাতে দুর্বৃত্তরা মন্দিরের গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে এবং পূজার কাজে ব্যবহৃত ব্যাটারীসহ একাধিক আনুষঙ্গিক মালামাল চুরি করে নিয়ে যায়। স্থানীয়রা জানায়, এই মন্দিরটি বহু বছর ধরে এলাকার ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায়ের উপাসনার কেন্দ্রবিন্দু। চুরি হওয়া সামগ্রীগুলোর মধ্যে পূজার আলোকসজ্জা, সাউন্ড সিস্টেমের ব্যাটারী ও অন্যান্য পূজার উপকরণ ছিল। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজRead More


মেধা বৃত্তি পরীক্ষা’র নামে কুফরি-বেদআত, প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

মোহাম্মদ মাসুদ : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেধা বৃত্তি পরীক্ষা’র নামে কুফরি-বেদআত পরিকল্পিত ভাবে সাধারণ ছাত্রদের মাঝে ছড়িয়ে দেয়ার অভিযোগ এনে অরুয়াইল বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাদী’র বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে অরুয়াইল-পাকশিমুলের সকল ধর্মপ্রাণ মুসল্লিরা। শুক্রবার (২৯ আগস্ট) জুম্মা নামজ শেষে উপজেলার অরুয়াইল বাজারে অরুয়াইল-পাকশিমুলের সকল ধর্মপ্রাণ মুসলমান ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। জুম্মা নামাজ শেষে অরুয়াইল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে অরুয়াইল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত বক্তব্য দেন অরুয়াইল বাজারে জামে মসজিদের ইমাম মুফতি মামুনুর রশীদ, উপজেলাRead More


পুলিশের মামলায় সাংবাদিক রাব্বি ও সাদ্দামের জামিন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের অনিয়ম-দুর্নীতির খবর প্রকাশের জেরে পুলিশের করা মামলায় জামিন পেয়েছেন দুই সাংবাদিক। ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আখাউড়া আমলি আদালত গতকাল তাদের জামিন মঞ্জুর করেন। দুই সাংবাদিক হলেন- আখাউড়া গ্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি এবং আরটিভির আখাউড়া প্রতিনিধি সাদ্দাম হোসেন। গত ৭ আগস্ট আখাউড়া ইমিগ্রেশনের অনিয়ম-দুর্নীতির নিয়ে খবর প্রকাশ হয় বিভিন্ন গণমাধ্যমে। ১২ আগস্ট চেকপোস্টের ওসি আবদুস সাত্তার দুই সাংবাদিকের বিরুদ্ধে থানায় চাঁদাবাজি ও মানহানির মামলা করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হন স্থানীয় সাংবাদিকরা। আখাউড়া ও কসবায় পৃথক মানববন্ধন করে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। স্বরাষ্ট্র ওRead More


১৪৬ রানে বান্দরবানকে বিধ্বস্ত করে বিজয়ী ব্রাহ্মণবাড়িয়া

বাংলাদেশ ক্রিকেটকে জেলা ও উপজেলা পর্যায় থেকে আরো শক্তিশালী করার উদ্যোগে বিসিবি চট্টগ্রাম বিভাগ থেকে প্রথমবারের মতো শুরু করেছে আঞ্চলিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ফোর্টিস কুমিল্লা ৩৪ রানে এবি ব্যাংক নোয়াখালীকে হারিয়ে দলে শুভসূচনা করেছে। দিনের অপর খেলায় কন্টিনেন্টাল ব্রাহ্মণবাড়িয়া ১৪৬ রানে এশিয়া বান্দরবানকে হারায়। ব্রাহ্মনবাড়িয়ার করা ১৮৭ রানের জবাবে বান্দরবান জেলার ইনিংস মাত্র ৪১ রানে গুটিয়ে যায়। ম্যাচসেরা শামিম মিয়ার হাতে ৫ হাজার টাকা প্রাইজমানি তুলে দেন। সংক্ষিপ্ত স্কোর- ব্রাহ্মনবাড়িয়া: ১৮৭/৬/২০ (সুমন ৪৮, শামিম মিয়া ৩৯, রেহান ২৯, নিশাদ ১২,Read More


ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের হয়রানির প্রতিবাদে স্মারকলিপি

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা এবং বিভিন্ন ট্যাগ লাগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ লেখালেখিসহ পেশাদার সাংবাদিকদের চরিত্র হননের প্রতিবাদে নানা কর্মসূচি পালন করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার প্রেসক্লাবের পক্ষ থেকে প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সরকারের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেন সাংবাদিকেরা। স্মারকলিপিতে বলা হয়, গত বছরের ৫ই আগস্টে সরকার পরিবর্তনের পর জেলা ও উপজেলায় কিছু সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট মামলা রুজু করে সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে। এতে করে সাংবাদিক এবং তার পরিবারের লোকজন ভয়ভীতির মধ্যে দিনযাপন করছেন। স্মারকলিপিতে সাংবাদিকেরা দাবি করেন,Read More


কসবায় কুখ্যাত ডাকাত ও চোরাকারবারির বিরুদ্ধে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুলাল মিয়া (৪৫) নামে একটি কুখ্যাত ডাকাত ও চোরাকারবারির অত্যাচার এবং নিপীড়ন থেকে বাঁচতে সংবাদ সম্মেলন করে আইনী সহায়তা চেয়েছেন উপজেলার কায়েমপুর ইউনিয়নের সীমান্ত ঘেঁষা রাউৎখলা গ্রামবাসী। বুধবার বিকেল ৫ টার দিকে রাউৎখলা জামে মসজিদ প্রাঙ্গণে গ্রামবাসীর উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে গ্রামবাসীর পক্ষে কুখ্যাত দুলাল মিয়ার অসংখ্য অপকর্মের বিবরন তুলে লিখিত বক্তব্য পাঠ করেন সরকার ফজলে রাব্বি। সংবাদ সম্মেলনে গ্রামের প্রবীণ আলি মিয়া মেম্বারের সভাপতিত্বে গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন কায়েমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন, ৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি নাছির উদ্দীনRead More


নির্বাচনকে কেন্দ্র করে কেউ সহিংসতা করবেন না, নির্বাচন নষ্ট হয়ে যাবে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ

মিঠু সূত্রধর পলাশ : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ৭১ ছিল বলে স্বাধীন দেশ হয়েছে আমরা ২৪ পেয়েছি, ১৫ বছরের দুশাসন এক দুই বছরে শেষ করা যাবে না। আগামী দিনগুলো আমাদের জন্য চ্যালেঞ্জিং, আমরা নির্বাচনমুখী হতে যাচ্ছি, সকলের কাছে আমার অনুরোধ থাকবে এই নির্বাচনকে কেন্দ্র করে যেনো কোনো সহিংসতা না হয়। সহিংসতা হলেই নির্বাচন নষ্ট হবে। নির্বাচন যদি চান শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে হবে৷ তিনি আরও বলেন, একটি সরকার একা দেশের জন্য কিছু করতে পারবে না। জনগন সরকারকে সহযোগিতা করতে হবে। সকলের চেষ্টায়Read More


বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গণশুনানি

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া জেলা গ্যাস বিতরণ ব্যবস্থা গ্রাহক সেবা বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর কমিউনিটি সেন্টারে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে ব্রাহ্মণবাড়িয়ার, রাজনৈতিক, সামাজিক, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধি অংশগ্রহণ করেন। এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌরমেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারন সম্পাদক হাজি সৈয়দ এমরানুর রেজা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলার মুখ্য সংগঠক আজিজুর রহমান লিটন, জামায়েতে ইসলামীর জেলা শাখার সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক জুনায়েদ হাসান প্রমুখ। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুলRead More


ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, ব্যাংক কর্মকর্তা নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নাহিদ হোসেন রাসেল (৩০) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের বিয়াল্লিশহর এলাকায় মল্লিকা সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল আশুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আশুগঞ্জ বাজার এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুল মোতালিব। তিনি ডাচ-বাংলা ব্যাংকে কর্মরত ছিলেন। তবে তিনি কোন পদে কর্মরত ছিলেন তা জানা যায়নি। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে রাসেল মোটরসাইকেলে করে কাউতলী থেকে সুলতানপুর যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় মোটরসাইকেলে থাকাRead More


This site is protected by wp-copyrightpro.com