Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, ব্যাংক কর্মকর্তা নিহত

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নাহিদ হোসেন রাসেল (৩০) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের বিয়াল্লিশহর এলাকায় মল্লিকা সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল আশুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আশুগঞ্জ বাজার এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুল মোতালিব। তিনি ডাচ-বাংলা ব্যাংকে কর্মরত ছিলেন। তবে তিনি কোন পদে কর্মরত ছিলেন তা জানা যায়নি।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে রাসেল মোটরসাইকেলে করে কাউতলী থেকে সুলতানপুর যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় মোটরসাইকেলে থাকা তার সহযাত্রী তপু (২৮) আহত হন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন বলেন, ‘দুর্ঘটনায় একজন ব্যাংক কর্মকর্তা মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares