Main Menu

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গণশুনানি

[Web-Dorado_Zoom]

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া জেলা গ্যাস বিতরণ ব্যবস্থা গ্রাহক সেবা বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর কমিউনিটি সেন্টারে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে ব্রাহ্মণবাড়িয়ার, রাজনৈতিক, সামাজিক, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধি অংশগ্রহণ করেন।

এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌরমেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারন সম্পাদক হাজি সৈয়দ এমরানুর রেজা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলার মুখ্য সংগঠক আজিজুর রহমান লিটন, জামায়েতে ইসলামীর জেলা শাখার সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক জুনায়েদ হাসান প্রমুখ।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ব্রাহ্মণবাড়িয়াবাসী পাবে না সেটি সারা দেশে বিতরণ করবে, তা মেনে নেব না। ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস আগে এখানকার গ্রাহকদের নিশ্চিত করতে হবে। আমাদের দাবি হলো আমরা অবৈধগ্যাস ব্যবহার করতে রাজি না। আপনারা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করবেন, আমরা সহযোগিতা করব। কিন্তু আমরা যে ডিমান্ডনোটগুলো আপনাদের কাছে জমা রেখেছি, সে অনুযায়ী আমাদের চাহিদা পূরণ করুন। আমরা তিতাস গ্যাস কেন বাখরাবাদের নামে নেব। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গ্যাসের নাম কেন পরিবর্তন হবে। আমরা তিতাস গ্যাসের নামটি পুনরায় বহাল করার দাবি জানাচ্ছি।’

প্রধান অতিথির বক্তব্যে বাখরাবাদের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলে আল বলেন, ব্রাহ্মণবাড়িয়াতেই একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। যেখানে প্রায় ৪ কিলো মিটারের কাছাকাছি চলে যাবে। ধারণা করা হচ্ছে, নিচে গেলে গ্যাস পাওয়া যাবে। বাখরাবাদের কুমিল্লাতে আরেকটি প্রকল্প হাতে নিয়েছে যেটা সাড়ে ৫ কিলোমিটার নিচে যাবে। এ দুইটি গভীর খনন সফল হলে ভালো সোর্স পাওয়া গেলে বাকী সমস্যা সমাধান হবে। আমরা আপনাদের সব সমস্যা উর্ধ্বতনদের কাছে বলব। আপনাদের সমস্যাকে আমাদের সমস্যা মনে করেই সমাধানের চেষ্টা করব।’






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares