মেধা বৃত্তি পরীক্ষা’র নামে কুফরি-বেদআত, প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

মোহাম্মদ মাসুদ : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেধা বৃত্তি পরীক্ষা’র নামে কুফরি-বেদআত পরিকল্পিত ভাবে সাধারণ ছাত্রদের মাঝে ছড়িয়ে দেয়ার অভিযোগ এনে অরুয়াইল বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাদী’র বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে অরুয়াইল-পাকশিমুলের সকল ধর্মপ্রাণ মুসল্লিরা।
শুক্রবার (২৯ আগস্ট) জুম্মা নামজ শেষে উপজেলার অরুয়াইল বাজারে অরুয়াইল-পাকশিমুলের সকল ধর্মপ্রাণ মুসলমান ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
জুম্মা নামাজ শেষে অরুয়াইল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে অরুয়াইল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে সংক্ষিপ্ত বক্তব্য দেন অরুয়াইল বাজারে জামে মসজিদের ইমাম মুফতি মামুনুর রশীদ, উপজেলা ওলামাদলের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা অলিউল্লাহ, অরুয়াইল ইউনিয়নের যুবদলের আহবায়ক হাজ্বী আজিজ, হাজ্বী বাবুল মিয়া, মওলানা মোশারফ হোসেন, ব্যবসায়ী জুনায়েদ মিয়া, আব্দুল আজিজ।
বক্তারা বলেন, মেধা বৃত্তি পরীক্ষা’র নামে কুফরি-বেদআত পরিকল্পিত ভাবে সাধারণ ছাত্রদের মাঝে ছড়িয়ে দেয়ায় অরুয়াইল বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাদী’র বই গুলো পুড়িয়ে ও জনসম্মুখে ধর্মপ্রাণ মুসলমানের সামনে ক্ষমা চাইতে হবে ও তার অপসারন এর দাবি জানান তারা।



















