August, 2025
আখাউড়ায় বনের বানর লোকালয়ে
বনের একটি বানর লোকালয়ে ঢুকে গ্রামজুড়ে কৌতূহল ও আতঙ্কের সৃষ্টি করেছে। আশপাশের গাছের ফলমূল থেকে শুরু করে ঘরের খাবার পর্যন্ত খেয়ে ফেলছে প্রাণীটি। হঠাৎ লোকালয়ে বানরের এমন উপস্থিতি দেখে অনেকে বিস্মিত হচ্ছেন। স্থানীয়দের ধারণা, খাদ্যের অভাবেই বানরটি ভারতের ত্রিপুরার জঙ্গল থেকে সীমান্ত পেরিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় প্রবেশ করেছে। কয়েকদিন ধরে উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন গ্রামে বানরটির বিচরণ দেখা যাচ্ছে। কখনো গাছের ডালে, কখনো ঘরের চালের ওপর বসে নির্ভয়ে ফলমূল খাচ্ছে এটি। দরুইন গ্রামের ইংল্যান্ড প্রবাসী মো. হাবিবুর রহমান জানান, “গত কয়েকদিন ধরে আমাদের বাড়ির উঠান ও ছাদে বানরটিকে ঘুরে বেড়াতেRead More
নবীনগরে গরমে অসুস্থ ২২ ছাত্রী, ৪ জন হাসপাতালে ভর্তি
মিঠু সূত্রধর পলাশ : নবীনগরে মঙ্গলবার (২৬আগস্ট) দুপুরে ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে হঠাৎ ২২ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসা প্রদান করা হলেও চারজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউছার বেগম জানান, দুপুরে কয়েকজন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। আমরা তাৎক্ষণিকভাবে চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। বাকি শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয় এবং স্কুল ছুটি ঘোষণা করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহা বলেন, এ ধরনের অসুস্থতার মূল কারণ হলো heat abjection বা অতিরিক্ত গরমে শরীরের প্রভাব। শরীরের অতিরিক্ত ঘাম,Read More
নবীনগরে সরকারি সফরে আসছেন উপদেষ্টা শারমিন এস মুরশিদ
মিঠু সূত্রধর পলাশ : অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা শারমিন এস মুরশিদ প্রথমবারের মতো সরকারি সফরে নিজ জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আসছেন। আগামী ২৭ আগস্ট বুধবার তিনি উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে পৌঁছাবেন। ২৪ আগস্ট উপদেষ্টার একান্ত সচিব তারেক মোহাম্মদ জাকারিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সড়কপথে ঢাকা থেকে রওনা দিয়ে বেলা ১১টায় তিনি নিজ বাড়িতে উপস্থিত হবেন। দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত নাসিরাবাদ ও মানিকনগরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিন পরিদর্শন করবেন। বিকাল ৩টায় স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে চারটায় ঢাকার পথে রওনাRead More
সরাইলে ইসলামী ঐক্যজোট প্রার্থীর সাংবাদিকদের সাথে বিনিময়
মোহাম্মদ মাসুদ , সরাইল : ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ইসলামিক ঐক্য জোট মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সদস্য সচিব মাওলানা মুফতি বোরহান উদ্দিন কাসেমী সাংবাদিকদের সাথে নির্বাচনী মতবিনিময় সভা করেন । আজ সোমবার বিকেল ৪টায় সরাইল প্রেসক্লাবে মতবিনিয় সভার অনুষ্ঠিত হয়। সরাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌফিক আহমেদ তফসিরের সঞ্চালনায়, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মেরাজুল হক কাসেমী,কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব ও আহবায়ক ব্রাহ্মণবাড়িয়া জেলা ইসলামী ঐক্যজোট, মাওলানা জহিরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক -ইসলামী ঐক্যজোট জেলা কমিটি, মুফতী ওসমান আল -হাবীব, যুগ্ন-সদস্যসচিব জেলাRead More
ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক সমাবেশ, সাংবাদিক হয়রানির ঘটনায় উদ্বেগ
ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত সাংবাদিকরা হত্যা মামলাসহ বিভিন্ন হয়রানিমূলক মামলা, গ্রেপ্তার, হত্যার হুমকি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ জানিয়েছেন। রবিবার (২৪শে আগস্ট, ২০২৫) ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে জেলার সাংবাদিকরা তাদের ওপর চলা নির্যাতন ও হয়রানির চিত্র তুলে ধরে এর প্রতিকার দাবি করেন। মাথা ফাটিয়ে হত্যার হুমকী দেয়া হয়েছে ৭০ বছর বয়স্ক সাংবাদিক আ. ফ. ম. কাউসার এমরানকে। ফেসবুকে তিনটি পোষ্টে হত্যার হুমকী ছাড়াও তার পরিবার নিয়ে লেখা হয় আপত্তিকর কথাবার্তা। তিনি বলেন,এরপর থেকে নিরাপত্তাহীনতায় আছি। ঘর থেকে বের হইনা, মসজিদে যেতেও ভয় লাগে। আরেকজন সাংবাদিক আল মামুনRead More
নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনেই ৩ রোগীর গলার চেইন চুরি
মিঠু সূত্রধর পলাশ :নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে চুরির ঘটনা দিন দিন বাড়ছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ ডা. ফাহিম আহমেদ। রবিবার (২৪ আগষ্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, “আজ বহির্বিভাগ থেকে একসঙ্গে ৩ জন রোগীর গলার চেইন চুরি হয়ে গেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, চোরচক্র বোরকা ও নিকাব পরে আসায় তাদের চিহ্নিত করা সম্ভব হয়নি। এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটেছে।” তিনি আরও জানান, চোরচক্র অনেক সময় ভিড় ও ধাক্কাধাক্কি সৃষ্টি করে ফাঁক গলে কাজ সেরে ফেলে। আবার অনেক সময় আগেRead More
সরাইলে মাদক সেবনকারীকে ১মাসের কারাদণ্ড
মোহাম্মদ মাসুদ, সরাইল :সরাইলে মাদক সেবনকারীকে ১ মাসের কারাদন্ড ও ১ শত টাকা জরিমানা করা হয়েছে। সরাইল উপজেলার কালিকচ্ছ ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো.মোশারফ হোসাইন এ রায় প্রধান করেন। রোববার (২৪ আগস্ট) সকালে উপজেলার কালিকচ্ছ এলাকার চাকসার গ্রামের দৌলত পাড়ায় অভিযান চালিয়ে একই এলাকার মো. সাদেক হোসেনের পুত্র মো. উজ্জল হোসেনকে(২৭) মাদক সেবনের দায়ে এ কারাদন্ড প্রদান করা হয় । এ সময় সরাইল থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। এ ব্যপারে সরাইল উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিৎ করেRead More
ইসিতে এনসিপি নেতা আতাউল্লাহর ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ
ঢাকায় নির্বাচন কমিশনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহর ওপর বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার সমর্থকদের হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ হয়েছে। রোববার (২৪ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ করেন এনসিপির নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, রুমিন ফারহানা ও তার সহযোগীরা গণতন্ত্রের নামে সন্ত্রাসী কায়দায় মতপ্রকাশের স্বাধীনতা হরণ করছেন। নির্বাচন কমিশনের শুনানিস্থলকে রণক্ষেত্রে পরিণত করে তারা প্রমাণ করেছেন, জনগণের রায়ের ওপর তাদের আস্থা নেই। তারা আরও বলেন, অখণ্ড বিজয়নগর রক্ষা ব্রাহ্মণবাড়িয়াবাসীর ন্যায্য দাবি। এ দাবি কোনো দলীয় স্বার্থ নয়, বরং জনস্বার্থ। তাই এ দাবিরRead More
নবীনগরে শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া অর্ধেক করার সিদ্ধান্ত
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির উদ্যোগে নবীনগর উপজেলার শিক্ষার্থীদের জন্য বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সুত্র জানায়, নবীনগর উপজেলার শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে এবং নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরীর অনুরোধে শনিবার (২৩ আগস্ট ২০২৫) জেলা বাস মিনিবাস মালিক সমিতির এক জরুরি সভায় সিদ্ধান্ত হয়, নবীনগর উপজেলার শিক্ষার্থীরা পরিচয়পত্র প্রদর্শন করলে স্থানীয় সকল লোকাল বাস ও মিনিবাসে নির্ধারিত ভাড়ার অর্ধেক ভাড়া প্রদান করেই যাতায়াত করতে পারবেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবীনগরের শিক্ষার্থীদেরRead More
ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের শুনানিতে নির্বাচন কমিশনে হাতাহাতি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসনের সীমানা নিয়ে আপত্তি শুনানি চলছে নির্বাচন কমিশনে (ইসি)। শুনানির প্রথম দিন ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের শুনানিতে অংশ নেওয়া ব্যক্তিরা এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। রোববার (২৪ আগস্ট) বেলা ১২টার দিকে আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সিইসির সভাপতিত্বে শুরু হওয়া শুনানিতে অন্য নির্বাচন কমিশনার ও ইসি সচিব অংশ নিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের খসড়া প্রকাশের পর পক্ষে ও বিপক্ষে আবেদন জমা পড়ে। আজকের শুনানির এক পর্যায়ে দুই পক্ষ উত্তেজিত হয়ে পড়ে এবং মারামারিতে জড়ায়। ইসি কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ইসি সচিব ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনেরRead More



















