August, 2025
পিআর পদ্ধতিতে প্রার্থী বাছাইয়ের সুযোগ নেই: রিজভী
পিআর পদ্ধতির সমালোচনা করে রিজভী বলেন, ‘কে সাধারণ মানুষের সুখে-দুঃখে, আনন্দ-বেদনায় মানুষের পাশে থাকবে; পিআর পদ্ধতিতে সেই লোক বাছাইয়ের সুযোগ নেই। দলের প্রতীককে ভোট দিতে হবে।’ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘হঠাৎ করে কোনো কোনো রাজনৈতিক দল পিআর পদ্ধতির কথা বলছে। পিআর পদ্ধতি কী কোনো জনগণ বলতে পারবে? এটা কি নারকেল তেলের মতো মাথায় মাখে, না সাবানের মতো শরীরে দেয়? অনেকে ধর্ম নিয়ে রাজনীতি করে, তারাও পিআর পদ্ধতির কথা বলছে।’ আজ শনিবার (২৩ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের লোকনাথ দিঘির মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথিরRead More
‘আমি ঢাকা থেকে এসেছি, আমাকে যদি সেখানে পাঠানো হয় আমার খুব একটা সমস্যা হবে না’
বাংলায় কথা বলা কি তার জন্য নিরাপদ? একটি আলোচনাসভায় মজার ছলেই একথা বলে ওঠেন নোবেল বিজয়ী অমর্ত্য সেন। আলোচনায় উপস্থিত শহরের তরুণ দর্শকদের মনে করিয়ে দেন তিনি মূলত ঢাকার বাসিন্দা। কলকাতায় সল্টলেকের অমর্ত্য সেন গবেষণা কেন্দ্রে যুব ও সামাজিক সুযোগ-সুবিধা বিষয়ক এক আলোচনা সভায় নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, ‘আমি ঢাকা থেকে এসেছি এবং আমাকে যদি সেখানে পাঠানো হয় তাহলে আমার খুব একটা সমস্যা হবে না।’ তিনি ভাষাগত কুসংস্কার থেকে শুরু করে সাম্প্রদায়িক সম্প্রীতিসহ বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন। সেন বলেন, ‘আমি সংবাদপত্রে পড়েছিলাম যে বাংলা বলার জন্য একজনকে বাংলাদেশে পাঠানো হয়েছিল।Read More
দুই সপ্তাহের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত প্রকাশ হবে: সিইসি
ফেব্রুয়ারিতে নির্বাচনের সব প্রস্তুতির কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে মতবিনিময় সভার আগে তিনি এসব কথা বলেন। নাসির উদ্দিন বলেন, ভোট আসতে আসতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। যারা বাক্স দখল করার স্বপ্নে বিভোর, তাদের স্বপ্নভঙ্গ হবে। যারা অস্ত্রবাজি করে ভোটে জিততে চাইবেন তাদের জন্য দুঃসংবাদ। ভোটকেন্দ্র দখলের ইতিহাস ভুলে যান। আমরাRead More
কসবায় গরু বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় নিহত মাজেদা, কাটা পড়লো গরুটিও
কসবা উপজেলায় মাঠ থেকে গরু নিয়ে ফেরার সময় ট্রেনের ধাক্কায় মাজেদা খাতুন (৭৮) নামে এক বৃদ্ধা নিহত হন। এসময় ট্রেনে কাটা পড়ে মারা যায় তার গরুটিও। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার ইমামবাড়ি স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাজেদা খাতুন উপজেলার ইমামবাড়ি গ্রামের মৃত্যু ওহিদ ভূঁইয়ার স্ত্রী। তিনি পাঁচ ছেলে ও তিন মেয়ে সন্তানের জননী। জানা যায়, বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনটি কসবার ইমামবাড়ি স্টেশন পার হওয়ার সময় মাজেদা খাতুন গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় ট্রেন আসতে দেখে তিনি গরুটিকে আটকে রাখার চেষ্টা করেন। এরই মধ্যে গরুটি রেললাইনেRead More
গ্রিসে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত
গ্রিসে সড়ক দুর্ঘটনায় সুদীপ ঘোষ (৪০) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। সুদীপ ঘোষ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার রাধানগর ঘোষপাড়ার বাসিন্দা। পারিবারিক সূত্রের বরাত দিয়ে ঘোষপাড়ার বাসিন্দা দুলাল ঘোষ জয় নামে এক যুবক জানান, সুদীপ মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন। কাজে যাওয়ার পথে তাকে বহনকারী মোটরসাইকেল একটি খুঁটিতে ধাক্কা লাগলে তিনি প্রাণ হারান। বুধবার (২০ আগস্ট) গভীর রাতে পরিবারের লোকজন তার মৃত্যুর খবর পান। মোটরসাইকেলে থাকা আরও এক আরোহী মারা গেছেন বলেও জানা গেছে। তবে বাংলাদেশি ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দুলাল ঘোষ আরও জানান, প্রায় এক যুগ আগে সুদীপেরRead More
নবীনগর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের পরিক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রশ্ন ফাঁস নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশের পর জরুরি সভা ডেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা কনফারেন্স রুমে প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে একটি জরুরি সভা আহবান করেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। সভায় নবীনগর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়। জরুরি সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আল মামুন, উপজেলা প্রাথমিক শিক্ষাRead More
নবীনগর রসুলপুরে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় প্রস্তাবিত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল নবীনগর উপজেলার তিতাস নদীর তীরবর্তী রসুলপুর এলাকায় স্থাপনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে প্রেসক্লাব চত্বরে ‘ঐক্যবদ্ধ নবীনগর’-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ মানুষ অংশ নেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, উপজেলা জামায়াত ইসলামের আমির মুখলেসুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান মকুল, ট্রেকনো ড্রাগসের পরিচালক আলহাজ্বRead More
নতুন ক্রিকেটারের খোঁজে চট্টগ্রামে টি-টোয়েন্টি টুর্নামেন্ট, খেলবে ব্রাহ্মণবাড়িয়াও
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আঞ্চলিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে চট্টগ্রাম বিভাগ। দেশের পূর্ব-দক্ষিণ অঞ্চলে অবস্থিত এই বিভাগের ১১ জেলা নিয়ে ২০ ওভারের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম ও জেলা স্টেডিয়ামে ম্যাচগুলো আয়োজন করা হবে। আগামী ২৮ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর চলবে এই টুর্নামেন্ট। চট্টগ্রাম বিভাগের ১১টি দল দুই গ্রপে ভাগ হয়ে খেলবে গ্রুপ পর্বে। আর গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের সেরা চার দল খেলবে সেমিফাইনালে। এরপর ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের। বিসিবির জেলা কোচরা এই দল গঠনে দায়িত্ব পালন করবেন। টুর্নামেন্টটি জেলা দলের হলেও ১১টি দল স্পন্সরRead More
আখাউড়ায় শ্মশাণের জায়গা দখল চেষ্টার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকায় অবস্থিত শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম শান্তিবন মহাশ্মশাণ দখলের চেষ্টা করা হয়েছে। পুলিশের বাধায় সাময়িকভাবে দখল বন্ধ হলেও জায়গাটির সামনে বিভিন্ন মালামাল রাখা হয়েছে ঘর উঠানোর জন্য। এ নিয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয় একাাধিক সূত্র জানায়, একটি প্রভাবশালী মহল জায়গাটি দখলের পায়তারা করছেন। শ্মশাণের সঙ্গে জমি নিয়ে বিরোধ থাকা ব্যক্তি ওই প্রভাবশালী ব্যক্তিদেরকে হাতের মুঠোয় নিয়ে জায়গাটি দখলের চেষ্টা করছেন। শত বছর ধরে এখানে শ্মশাণটি অবস্থিত। খোঁজ নিয়ে জানা গেছে, রাধানগর কলেজ পাড়ার আনিসুর রহমান ভূইয়া নামে এক ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে একটি রিট পিটিশনেরRead More
ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভার আয়োজনে ৫ম গ্রুপ সভাপতি ওয়ার্কশপ অনুষ্ঠিত
বাংলাদেশ স্কাউটস ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভার আয়োজনে আজ ২০ আগস্ট ২০২৫, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শিক্ষক পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল সকল কলেজ/সমমান পর্যায়ের অধ্যক্ষ স্যারদের নিয়ে ৫ম গ্রুপ সভাপতি ওয়ার্কশপ-২০২৫। উক্ত ওয়ার্কশপে উদ্বোধনী অনুষ্ঠানে কোর্স পরিচালক প্রফেসর মোজাহিদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর এজেডএম আরিফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল হান্নান খন্দকার, প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভার কমিশনার অধ্যক্ষ হাফেজ মোঃ শফিকুর রহমান। উক্তRead More



















