Main Menu

August, 2025

 

নবীনগরে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি ::  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণিল আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ বুধবার (২০ আগস্ট) বিকেলে সরকারি পাইলট স্কুল প্রাঙ্গণ থেকে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালী শুরু হয়ে প্রেসক্লাব চত্তরে গিয়ে পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহামেদ এর সভাপতিত্বে এবং সদস্য সচিব তোজাম্মেল হক বকুলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, উপজেলা বিএনপির সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী প্রবীণ নেতা অ্যাডভোকেট এম. এ. মান্নান।Read More


ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে আবার ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ বুধবার সকাল থেকে বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় মহাসড়কে তিনটি ইউনিয়নের হাজারো মানুষ এ সড়ক অবরোধ আন্দোলনে অংশ নেন। চান্দুরা, হরষপুর ও বুধন্তি ইউনিয়নের বাসিন্দারা সর্বদলীয় সংগ্রাম কমিটির ব্যানারে বিক্ষোভ মিছিল শেষে মহাসড়কে অবস্থান নেন তারা। সকাল থেকে দুপুর পর্যন্ত তারা ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে রাখেন। এতে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আটকে পড়ে শত শত যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও প্রাইভেটকার। সমাবেশে সভাপতিত্ব করেন সর্বদলীয় সংগ্রাম কমিটির আহ্বায়ক ইমাম হোসেন।Read More


প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন উপাধ্যক্ষ আসমা বানু

ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের উপাধ্যক্ষকে নিয়ে গত ১৭/০৮/২০২৫ তারিখে brahmanbaria24.com পত্রিকায় প্রকাশিত ও বিভিন্ন দপ্তরে নামে-বেনামে প্রেরিত ভুল তথ্যের ভিত্তিতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ * উপরোল্লিখিত শিরোনামে প্রকাশিত সংবাদ আমার দৃষ্টিগোচর হয়েছে। যা মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ভিত্তিহীন তথ্য সংবলিত এবং বিভ্রান্তি সৃষ্টির মাধ্যমে আমাকে হেয় প্রতিপন্ন ও সম্মান ক্ষুন্ন করার উদ্দেশ্যে প্রচার করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি।আমি উপাধ্যক্ষ আসমা বানু ২০/০৯/২০১৫ থেকে ৩০/০৮/২০১৬ সাল পর্যন্ত ভারপ্রাপ্ত প্রিন্সিপালের দাযিত্ব পালন করি।দায়িত্বভার গ্রহনের সময় ৩২ বছরে কলেজ ফান্ডে ৬০,৮৫,৬৬০.২০/-(ষাট লক্ষ পঁচাশি হাজার ছয়শত ষাট টাকা বিশ পয়সা) টাকা স্থিতিRead More


আখাউড়ায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দুই উপদেষ্টাকে স্মারকলিপি

আখাউড়ায় দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ (ওসি) এবং আখাউড়া থানার ওসির প্রত্যাহার চেয়ে স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে সাংবাদিক সমাজ। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৪টার দিকে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ দর্শী চাকমার মাধ্যমে এ স্মারকলিপি পাঠানো হয়। এর আগে আখাউড়া ইমিগ্রেশনের অনিয়ম ও দুর্নীতি নিয়ে যুগান্তর এবং আরটিভির অনলাইনে সংবাদ প্রকাশ হলে ইমিগ্রেশন ইনচার্জ মো. আব্দুস সাত্তার বাদী হয়ে যুগান্তরের জেলা স্টাফ রিপোর্টার ফজলে রাব্বি এবং আরটিভির মো. সাদ্দাম হোসেনের বিরুদ্ধে থানায় মামলা করেন। আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেনRead More


নাসিরনগরে জুয়া খেলার সময় ১০ হাজার টাকাসহ ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে জুয়া খেলার সময় ১০ হাজার টাকাসহ ৭ জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে হরিপুর ইউপির সরকার পাড়ার নাসির মিয়ার বাড়িতে চালানো জুয়ার আসরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, হরিপুর গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে মোঃ নাসির মিয়া(৪৫), মৃত ফকির চাঁনের ছেলে মোঃ জাহার মিয়া(৫২), মোঃ আলী আজমের ছেলে সাদ্দম হোসেন(৩০),মৃত ফুল মিয়ার ছেলে মোঃ ইউনুস মিয়া(৫৪), মৃত আল মামুনের ছেলে মোঃ সেতু মিয়া(৪৫), মৃত তাজু মিয়ার ছেলে ফুল মিয়া(৪৫), গেন্দু মিয়ার ছেলে মোঃ সোহেল (৪৫)। এ সময় তাদের কাছ থেকে ১০৩৫০/- (দশ হাজারRead More


ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুরে শহরের জেলা পরিষদ মার্কেট চত্বর থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়ে শহরের দক্ষিণ কালিবাড়ি মোড়, টি.এ.রোড, পুরাতন কাছারি সড়ক, হাসপাতাল সড়কসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপের সভাপতিত্বে ও সদস্য সচিব, মোল্লা মোহাম্মদ সালাউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন – জেলা বিএনপির সহ-সভাপতি এ.বি.এম মোমিনুলRead More


নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:  ‎ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত ৭ জন শিক্ষক ও কর্মচারীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী। ‎ ‎ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা  শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেন, নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওছার বেগম এবং নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধানRead More


নবীনগরে স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সকে মারধর, ঘটনাস্থল পরিদর্শনে বিএনএ মহাসচিব

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়ার ঘটনায় বাংলাদেশ নার্সিং এসেসিয়েশনের (বিএনএ) মহাসচিব আসাদুজ্জামান জুয়েল রবিবার (১৭ আগস্ট) দুপুরে হামলার ঘটনাস্থল (হাসপাতাল) পরিদর্শন করেন। এ সময় তার সাথে বিএনএ’র ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি কোহিনুর বেগম ও সাধারণ সম্পাদক নাছিমা বেগমসহ বিএনএ’র সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বিএনএ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দকে স্বাগত জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত বিএনএ’র সংশ্লিষ্টরা। পরে বিএনএ মহাসচিব ও নেতৃবৃন্দ মারধরে আহত হাসপাতালে চিকিৎসা নেয়া সেলিনা সুলতানাকে দেখতে যান ও তার খোঁজ খবর নেন। এ বিষয়েRead More


সরাইল প্রেসক্লাবে শোকসভা ও দোয়া  অনুষ্ঠিত

মোহাম্মদ মাসুদ, সরাইল : সরাইল প্রেসক্লাবে এক শোকসভা ও দোয়ার আয়োজন করা হয়। আজ সোমবার (১৮ আগষ্ট)  বিকাল ৫টায় প্রেসক্লাবের সহসভাপতি সৈয়দ মো,কামরুজ্জান ইউসুফ এর ছোট ভাই সৈয়দ বদিরুজ্জামান ইয়াকুব এর মৃত্যুতে শোকসভার আয়োজনসহ সরাইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান ও দপ্তর সম্পাদক মো, মুরাদ খান এর রোগমুক্তির জন্য দোয়া অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টারের সভাপতিত্বে  সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির এর সঞ্চালনায় অনুষ্ঠিত শোক ও দোয়া অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন, সহসভাপতি  শামসুল আরেফিন, সহসভাপতি সৈয়দ কামরুজ্জামান ইউসুফ, সাংঘটনিক সম্পাদক মোহাম্মদ মাসুদ, সাহিত্য ও পাঠাগার সম্পাদকRead More


সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

মোহাম্মদ মাসুদ, সরাইল :  ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্য নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পোনামাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও মৎস্য পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৮ আগস্ট) সকাল ১১ টায়  উপজেলা পরিষদের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে বিভিন্ন এলাকার মৎস্য খামারি ও মৎসজিবীদের উপস্থিতিতে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ছায়েদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য অফিসের জসীম উদ্দীনের সঞ্চালনায় আলোচনাRead More


This site is protected by wp-copyrightpro.com