নবীনগরে স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সকে মারধর, ঘটনাস্থল পরিদর্শনে বিএনএ মহাসচিব
[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিএ সময় তার সাথে বিএনএ’র ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি কোহিনুর বেগম ও সাধারণ সম্পাদক নাছিমা বেগমসহ বিএনএ’র সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় বিএনএ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দকে স্বাগত জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত বিএনএ’র সংশ্লিষ্টরা। পরে বিএনএ মহাসচিব ও নেতৃবৃন্দ মারধরে আহত হাসপাতালে চিকিৎসা নেয়া সেলিনা সুলতানাকে দেখতে যান ও তার খোঁজ খবর নেন।
এ বিষয়ে বিএনএ মহাসচিব আসাদুজ্জামান জুয়েল বলেন, হাসপাতালে কর্তব্যরত অবস্থায় একজন নার্সকে মেরে মাথা ফাটিয়ে দেয়ার ঘটনাটি খুবই উদ্বেগজনক। আমরা এ ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি চাই। পাশাপাশি এ ঘটনার পরপর তাৎক্ষণিক প্রয়োজনীয় মামলা, গ্রেপ্তার ও পদক্ষেপ নেওয়ায় ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন, হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
এ সময় বিএনএ নেতৃবৃন্দের সঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা. কিশলয় সাহা ও আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. তামিম রায়হান উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত শুক্রবার দুপুরে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি থাকা জরিনা বেগম নামের এক রোগীকে সেবা দিতে দেরী করায় রোগীর স্বজনেরা সেলিনা সুলতানা নামের নার্সকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়। পরে এ ঘটনায় হাসপাতালের আরএমও বাদী হয়ে নবীনগর থানায় মামলা করলে পুলিশ রোগী জরিনা বেগমের ছেলে রায়হান (২৪) নামের এজহারভুক্ত আসামিকে গ্রেফতার করেন।
« সরাইল প্রেসক্লাবে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত (Previous News)
(Next News) নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত »



















