Main Menu

August, 2025

 

নবীনগরে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সীতারামপুর গ্রামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ (১৮ আগষ্ট) সকালে সায়মা আক্তার (১৮) নিজ ঘরে ফাঁসিতে ঝুলতে দেখা গেলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পিতা সাদেক মিয়া জানান, মাত্র ২০ দিন আগে একই উপজেলার গাজী মিয়ার ছেলে সৌদি প্রবাসী আতিকের সঙ্গে মুঠোফোনে তার মেয়ের বিয়ে হয়। খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জRead More


কথিত স্বামীর বাড়ি বিজয়নগর, গৃহবধূর বাড়ি পৈরতলা

নারায়ণগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় কথিত স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাজমা আক্তার রিতু নামে এক গৃহবধূকে হত্যা মামলায় কথিত স্বামী মো. লুৎফর রহমানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান বিষয়টি নিশ্চিত করেছেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মো. লুৎফর রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার বীরপাশা এলাকার মৃত জিতু মিয়ার ছেলে। নিহত নাজমা আক্তার রিতু ব্রাহ্মণবাড়িয়া জেলার সদরের পৈরতলা এলাকার আবুল হাসেম মিয়ার মেয়ে। মামলার নথিসূত্রেRead More


আশুগঞ্জে ট্রেনের ৫ বগি বিচ্ছিন্ন : রেল যোগাযোগ বিঘ্নিত

আশুগঞ্জ রেলস্টেশনের কাছে ৫টি বগি পেছনে রেখেই ঢাকার উদ্দেশে ছুটে গেছে আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেন। আজ সোমবার (১৮ আগস্ট) বিকেল ৫টা ৩৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটিতে এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মো. সাকির জাহান জানিয়েছেন, চট্টগ্রাম থেকে আসা মহানগর এক্সপ্রেস ট্রেনটি আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের প্রবেশের আগে দুটি বগির কাপলিং হুক ভেঙে ছয়টি বগি আলাদা হয়ে যায়। অবশিষ্ট ১০টি বগি নিয়ে ট্রেনটি আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে নির্ধারিত যাত্রাবিরতি সম্পন্ন করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পরবর্তীতে ট্রেনটি ভৈরব রেলসেতুতে উঠার পর ইঞ্জিন বিকল হয়ে পড়লে ট্রেনটি সেতুতে আটকা পড়ে।Read More


নবীনগরে ব্যবসায়ী আক্কাসের নামে মিথ্যা মামলা প্রত্যাহার দাবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ব্যবসায়ী আক্কাস ভূঁইয়ার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আক্কাস ভূঁইয়ার নামে মিথ্যা মামলা ও তাকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানান তারা। রবিবার (১৭ আগস্ট) বিকালে দৌলতপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য জলিল মেম্বার। মানববন্ধনে বক্তারা বলেন, আক্কাস ভূঁইয়া একজন সৎ মানুষ ও সমাজসেবক। তার নামে দায়ের করা মামলা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহার ও আক্কাস ভূঁইয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন বর্তমান মেম্বার রুপ মিয়া, জয়নাল মিয়া, হোসেনRead More


পৌর কলেজের ভাইস প্রিন্সিপালসহ দুই শিক্ষকের নিয়োগে অনিয়মের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডায় অবস্থিত পৌর কলেজের ভাইস প্রিন্সিপাল আসমা বানুসহ ২ শিক্ষকের নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অপর শিক্ষক হলেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের অস্থায়ী শিক্ষক মোঃ কাউসার মিয়া। জানা গেছে, গত ২০১১ সালে পৌর কলেজে উপাধ‌্যক্ষ বা ভাইস প্রিন্সিপাল পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয় কলেজ কর্তৃপক্ষ। জাতীয় বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২, “জনবল কাঠামো সংশোধিত ২০১৯” অনুযায়ী এই পদের পরীক্ষা লিখিত ও মৌখিক হওয়া বাধ্যতামূলক। কিন্ত অজ্ঞাত কারণে তৎকালীন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি র.আ.ম উবায়দুল মোক্তাদির চৌধুরী প্রভাব খাটিয়ে শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে ভাইস প্রিন্সিপাল পদে আসমা বানুকে নিয়োগ প্রদানRead More


ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি এইচএসসি ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বৃত্তি দেবে

ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসি বা সমমান, স্নাতক (সম্মান) বা সমমান ও স্নাতকোত্তর বা সমমান শ্রেণিতে পড়াশোনা করা শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করবে। এ জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থায়ী অধিবাসী ছাত্রছাত্রীদের কাছ থেকে বৃত্তির জন্য নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। শিক্ষাবৃত্তির জন্য আবেদনের যোগ্য ১. এসএসসি বা সমমান পাস: পরীক্ষার বছর ২০২৩ ও ২০২৪, ন্যূনতম জিপিএ–৪.৫০। ২. এইচএসসি বা সমমান পাস: পরীক্ষার বছর ২০২৩ ও ২০২৪, ন্যূনতম জিপিএ–৪.৫০। ৩. স্নাতক (সম্মান) বা সমমান: পরীক্ষার বছর ২০২২ ও ২০২৩, ন্যূনতম সিজিপিএ–৩.৫০। আবেদনের প্রক্রিয়া ১. বৃত্তি পেতে আগ্রহী শিক্ষার্থীদের আবেদনRead More


নবীনগরে কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি::  বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে পালবাড়ি বাজারে এই দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মোঃ নরু মিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া (৫) নবীনগর আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কে.এম মামুন অর রশিদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নবীনগর উপজেলার প্রত্যেক টি ইউনিয়নে ও প্রত্যেক টি ওয়ার্ডে কাজ করে যাচ্ছি। আমি নবীনগর উপজেলা কৃষকদের ভাগ্য উন্নয়নে কাজ করতে চাই। আমার জন্য দোয়া করবেন আমি যেন বিএনপিরRead More


নবীনগরে রোগীকে সেবা দিতে দেরি, নার্সের মাথা ফাটাল স্বজনরা

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা দিতে দেরি করায় সেলিনা সুলতানা নামের এক নার্সকে মেড়ে মাথা ফাটিয়ে দিয়েছে রোগীর স্বজনরা। গতকাল (১৫ /৮/২৫) এ ঘটনা ঘটে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়- উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামের জরিনা বেগম নামের এক রোগী বৃহস্পতিবার শ্বাসকষ্ট নিয়ে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। শুক্রবার দুপুর আনুমানিক দেড়টার দিকে দায়িত্বরত নার্স সেলিনা ওই রোগীকে ইঞ্জেকশন দিতে কিছুটা দেরি করায়, রোগী জরিনা ও তার সন্তান রায়হানের (২৪) সঙ্গে নার্সের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রায়হান ও তার স্বজনেরা নার্সকে মারধরRead More


বিজয়নগরে ফেসবুকে কমেন্ট করা নিয়ে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ

বিজয়নগর উপজেলায় ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার (১৬ই আগস্ট) সকালে উপজেলার হরষপুর ইউনিয়নের হাজীপুর গ্রামে পাঠান বাড়ি ও ঐক্কি বাড়ির লোকদের মধ্যে এই সংঘর্ষ হয়। দফায় দফায় চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের পাঠান বাড়ি ও ঐক্কি বাড়ির লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ও স্থানীয়দের বক্তব্য থেকে জানা যায়,Read More


নবীনগর পৌরসভায় সারাবছর পানির নিচে থাকে রাস্তা:: জনভোগান্তি চরমে

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভায় বৃষ্টি কিংবা প্রখর রোদ যাই হোক না কেন, সারা বছরই পানির নিচে তলিয়ে থাকে একাধিক রাস্তা। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরবাসীকে। শিক্ষার্থী ও পথচারীদের হাঁটুসমান ময়লাযুক্ত পানি পেরিয়ে যাতায়াত করতে হয়। কখনো পানির নিচে ডুবে থাকা রাস্তার খানাখন্দে পড়ে গিয়ে আবার কখনো গাড়ি উল্টে গিয়ে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। ময়লা পানির কারণে ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগ। এ ছাড়া চর্মরোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। নামে প্রথম শ্রেণির পৌরসভা ও পৌরকর বাড়লেও প্রতিষ্ঠার ২৬ বছরেও ড্রেনেজ ব্যবস্থার কাঙ্ক্ষিত সুফল মেলেনি নবীনগর পৌরবাসীর। স্থানীয়দেরRead More


This site is protected by wp-copyrightpro.com