Main Menu

August, 2025

 

ফ্যাসিবাদ পতনের পরও ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে: নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘ফ্যাসিবাদের পতন ঘটেছে, অনেকখানি বিপদ কেটে গেছে। কিন্তু আজও আমাদের অনেকের মধ্যে ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে।’ শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে জেলা গণ অধিকার পরিষদ আয়োজিত ‘১৮-এর কোটা সংস্কার থেকে ২৪-এর গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ এবং রাষ্ট্র সংস্কার’ শীর্ষক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নুরুল হক নুর বলেন, ‘আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে বন্দুকের নলের সামনে দাঁড়িয়েছিলাম, তার প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তিই বেশি। রাষ্ট্র সংস্কারের আওয়াজ তুললেও জুলাই সনদের কোনো কার্যকর পদক্ষেপ এখনো দেখা যায়নি।’ তিনি বলেন, ‘হাদিসে আছে, বিপদ কেটেRead More


সরাইলে যানজটে আটকা পড়া দুটি মাইক্রোবাসে ডাকাতি

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যানজটে আটকা পড়া দুটি মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাত দল মহাসড়কে যানজটে আটকে পড়া দুটি মাইক্রোবাসের যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইলসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুটে নেয়। শুক্রবার (১৫ আগস্ট) ভোররাতে সরাইল উপজেলার শাহবাজপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতের কবলেপড়া একটি মাইক্রোবাসের যাত্রী এমএইচসি নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি রুবেল আরিফ জানান, তারা কয়েকজন বন্ধু মিলে মাইক্রোবাসযোগে সিলেটে বেড়াতে যাওয়ার সময় তাদের মাইক্রোবাসটি অন্য যানবাহনের সঙ্গে শাহবাজপুর এলাকায় যানজটে আটকে পড়ে। রাত আনুমানিক পৌনে ৪টার দিকে ৮/১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদলRead More


আখাউড়া ইমিগ্রেশনের ঘুষ নিয়ে সংবাদ:: দুই সাংবাদিকের বিরুদ্ধে ওসির মামলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে ঘুষ বাণিজ্য নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি ও মানহানির অভিযোগে মামলা দায়ের করেছেন ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সাত্তার। এ ঘটনায় সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে আখাউড়া থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় দৈনিক যুগান্তরের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ও আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি এবং আরটিভির আখাউড়া উপজেলা প্রতিনিধি ও আখাউড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে আসামি করা হয়েছে। এর আগে ৪ আগস্ট আরটিভি অনলাইন ও ৭ আগস্ট দৈনিক যুগান্তরেRead More


নবীনগরে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ, দুই দিন পর মিলল লাশ

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি ::  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার দড়াভাঙ্গা এলাকায় মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ও বালুবোঝাই বুলড্রেজারের মুখোমুখি সংঘর্ষে নিখোঁজ হওয়ার ৪০ ঘণ্টা পর উদ্ধার হলো আশরাফ উদ্দিন (৪৪) নামের এক যাত্রীর লাশ। নিহত আশরাফ উদ্দিন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মহজমপুর গ্রামের ইউনুছ মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ আগস্ট বিকেলে সোনারগাঁও থেকে প্রায় ৩০ থেকে ৪০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার নবীনগরের সলিমগঞ্জ ইউনিয়নের গণিশাহ মাজারে ওরশে অংশ নিতে রওনা হয়। যাত্রাপথে সন্ধ্যা ৭টার দিকে দড়াভাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি বুলড্রেজার ট্রলারটিকেRead More


নাসিরনগরে বাবার রগ কেটে হত্যা চেষ্টা : মাধবপুর থেকে ছেলে গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি দখলকে কেন্দ্র করে বাবাকে রগ কেটে হত্যাচেষ্টার অভিযোগে হবিগঞ্জ থেকে ছেলেকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (১২ আগস্ট) র‌্যাব-৯ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। মামলার বিবরণে জানা যায়, নাসিরনগর উপজেলার তারাউল্লা এলাকার বাসিন্দা মো. ধনু মিয়ার দুই স্ত্রীর সংসার। প্রথম স্ত্রীর ঘরে ৫ ছেলে ও ১ মেয়ে এবং দ্বিতীয় স্ত্রীর ঘরে ২ ছেলে ও ৩ মেয়ে রয়েছে। দুই স্ত্রীর ৭ ছেলেকে আলাদাভাবে বাড়ি করে দেন তিনি। প্রথম পক্ষের ছেলেদের অংশ বুঝিয়ে দেওয়ার পরও বিবাদীরা তার কাছ থেকে আরও জমি দলিল করে নিতে চাপ দিতে থাকে। এতে রাজিRead More


শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় আসছেন ভিপি নূর, ঘোষণা করবেন ৬ আসনের প্রার্থী

আগামী শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় গণসমাবেশ করবে গণঅধিকার পরিষদ। এতে গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। ওই দিন বিকাল ৩টায় পৌর মুক্তমঞ্চের ওই সমাবেশ থেকে জেলার ৬টি আসনে দলের প্রার্থী ঘোষণা করা হবে। সোমবার (১১ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে গণসমাবেশের বিষয়ে এক সংবাদ সম্মেলনে জেলা গণঅধিকার পরিষদের নেতারা এসব কথা জানান। নেতারা জানান, সমাবেশে বর্তমান রাজনৈতিক সংকটের সমাধানে জন-গণনির্ভর আন্দোলনের রূপরেখা এবং দেশের প্রতিটি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় গণঅধিকার পরিষদের সুস্পষ্ট কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে। গণসমাবেশ সফলে তারাRead More


ব্রাহ্মণবাড়িয়ায় সম্প্রীতির বার্তা পৌঁছে দেবে মডেল মসজিদ : ধর্ম উপদেষ্টা

ধর্মবিষয়ক উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, ১৫ কোটি টাকা ব্যয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে। কিছু ত্রুটি-বিচ্যুতি রয়েছে, যা সংশোধনের জন্য ঠিকাদারকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘এই মসজিদে মাল্টিপারপাস কাজ হবে। পুরুষ-মহিলাদের পাশাপাশি প্রতিবন্ধীদের জন্যও নামাজের ব্যবস্থা রয়েছে। আশা করি, এই মডেল মসজিদের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার কোণায় কোণায় সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা পৌঁছে যাবে।’ আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা আরও বলেন, ‌‘ব্রাহ্মণবাড়িয়ায় নির্মিত ১০টি মডেল মসজিদে বড় ধরনের কোনো ক্রসRead More


ভোক্তা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশে খাবার তৈরী, ‘কাচ্চি ভাই’কে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্যবিধি উপেক্ষা করে, ড্রেস কোড ও গ্লাভস ছাড়াই খাবার তৈরীর দায়ে ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে সতর্ক করে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি জানিয়ে দেওয়া হয়, ভবিষ্যতে একই অবস্থা পাওয়া গেলে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সোমবার (১১ আগস্ট) দুপুরের শহরের পাইকপাড়া এলাকায় এ অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। তিনি জানান, জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় পরিচালিত এই তদারকি কার্যক্রমে স্টোর রুমসহ রান্নাঘরের অবস্থা দেখে বিস্মিত হনRead More


নাসিরনগরে বৈঠার আঘাতে প্রাণ গেল জেলের

নাসিরনগরে নৌকায় শুয়ে থাকা নিয়ে কথা কাটাকাটির জেরে বৈঠার আঘাতে মনিন্দ্র দাস (৫৫) নামে এক জেলেকে হত্যার ঘটনা ঘটেছে। গত (৭ আগস্ট) বৃহস্পতিবার নদীতে মাছ ধরতে গিয়ে এ ঘটনা ঘটে। পরে শনিবার (৯ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় মনিন্দ্র দাস মারা যান। এ ঘটনায় অভিযুক্ত কালী মোহন দাস (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে নাসিরনগরের ভলাকুট উত্তরপাড়া গাঙ্গে মাছ ধরতে যান তিন জেলে কালী মোহন দাস, মনিন্দ্র দাস ও দিলীপ সরকার। এ সময় অসুস্থ থাকায় মনিন্দ্রRead More


জুলাই মাসে ব্রাহ্মণবাড়িয়ায় কোন ছিনতাই, চাঁদাবাজি ঘটেনি- পুলিশের এমন তথ্যে অবাক সবাই

ব্রাহ্মণবাড়িয়ায় গত এক মাসে ছিনতাই, চাঁদাবাজির একটি ঘটনাও ঘটেনি। জুলাই মাসে ব্রাহ্মণবাড়িয়ায় সংগঠিত অপরাধ বিবরণীতে এই তথ্য উঠে এসেছে। গতকাল জেলা আইনশৃঙ্খলা সভায় জেলা পুলিশের কাছ থেকে প্রাপ্ত এই প্রতিবেদন উপস্থাপনে দেখা যায় এই দু’ধরনের অপরাধের ঘর ফাঁকা। এ ছাড়া সভায় চোরাচালানবিরোধী অভিযানে আসামি ধরা না পড়ায় অসন্তোষ প্রকাশ করা হয়। জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে হওয়া সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ। সভা সূত্র জানায়, সভায় উপস্থাপিত বিগত মাসের অপরাধ বিবরণীতে ছিনতাই, চাঁদাবাজির ঘটনা নেই দেখে জেলা প্রশাসক নিজেই অবাকRead More


This site is protected by wp-copyrightpro.com