Main Menu

নাসিরনগরে বৈঠার আঘাতে প্রাণ গেল জেলের

[Web-Dorado_Zoom]

নাসিরনগরে নৌকায় শুয়ে থাকা নিয়ে কথা কাটাকাটির জেরে বৈঠার আঘাতে মনিন্দ্র দাস (৫৫) নামে এক জেলেকে হত্যার ঘটনা ঘটেছে।

গত (৭ আগস্ট) বৃহস্পতিবার নদীতে মাছ ধরতে গিয়ে এ ঘটনা ঘটে। পরে শনিবার (৯ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় মনিন্দ্র দাস মারা যান। এ ঘটনায় অভিযুক্ত কালী মোহন দাস (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে নাসিরনগরের ভলাকুট উত্তরপাড়া গাঙ্গে মাছ ধরতে যান তিন জেলে কালী মোহন দাস, মনিন্দ্র দাস ও দিলীপ সরকার। এ সময় অসুস্থ থাকায় মনিন্দ্র দাস নৌকার ভেতরে শুয়ে ছিলেন। এ নিয়ে কালী মোহন দাস তাকে গালমন্দ করেন। এ সময় দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে কালী মোহন দাস নৌকার বৈঠা দিয়ে মনিন্দ্র দাসের মাথায় আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৯ আগস্ট) ভোর সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares