August, 2025
নবীনগরে উপজেলা কৃষকদলের ৯ ইউনিয়ন ও পৌর শাখার ৩টি ওয়ার্ডের সম্মেলন
মিঠু সূত্রধর পলাশ : নবীনগর উপজেলা ও পৌর কৃষক দলের আওতাধীন ২১টি ইউনিয়নের মধ্যে ৯টিতে ও পৌর শাখার ৯টি ওয়ার্ডের ৩টিতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসব সম্মেলনে ইউনিয়নভিত্তিক ও পৌর শাখার ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনসহ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। শতশত কৃষক, নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে সম্পন্ন এসব সম্মেলন নবীনগরের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে। কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কে.এম. মামুনুর অর রশিদের নেতৃত্বে এই সম্মেলনগুলোকে নতুন প্রাণ দিয়েছেন। সম্মেলনে কে.এম. মামুনুর রশিদ কৃষকদের আর্থ-সামাজিক সমস্যা তুলে ধরার পাশাপাশি বিএনপিরRead More
কালনী এক্সপ্রেসে ৬৭ লাখ টাকার বিদেশি সিগারেটসহ আটক ১
রেলওয়ে গোয়েন্দা পুলিশ ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ এক ব্যক্তিকে আটক করেছে। শুক্রবার (৯ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। চুরি, ছিনতাই, মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করে সিলেট রেলওয়ে গোয়েন্দা শাখা। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট রেলওয়ে গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মো. আবু কাউছার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালান। এ সময় কালনী এক্সপ্রেসের খাবার বগির সামনে সিগারেটের কার্টুনে বসা অবস্থায় সন্দেহভাজন স্বদেশ সাহা (৪৮), পিতা-নিরঞ্জন চন্দ্র সাহা, সাং-পশ্চিম দত্তপাড়া, থানাঃ সদর মডেল,Read More
ব্রাহ্মণবাড়িয়ায় ৬ লাখ টাকাসহ মাদক কারবারি আটক
ব্রাহ্মণবাড়িয়ায় নগদ ছয় লাখ টাকাসহ সুমন মিয়া নামে একজনকে আটক করেছে সেনাবাহিনী। তার কাছ থেকে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার খাঁটিহাতা এলাকা থেকে আশুগঞ্জ আর্মি ক্যাম্পের একটি দল সোলেমান মিয়ার ছেলে সুমনকে আটক করে। অভিযানে নেতৃত্ব দেন ক্যাম্পের অধিনায়ক মেজর ইমতিয়াজ মাহমুদ খান। সেনাবাহিনী সূত্র জানায়, সুমন দীর্ঘদিন ধরে খাঁটিহাতা এলাকায় মাদক কারবার পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেনা সদস্যরা তার বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে তার কাছ থেকে নগদ ছয় লাখ ৬৩ হাজার ৪১০ টাকা, এক হাজারRead More
বিএনপি’র বিগত আন্দোলন সংগ্রামের পটভূমির বহিঃপ্রকাশ জুলাই আগস্ট এর গণঅভ্যুত্থান -খালেদ হোসেন মাহবুব শ্যামল
বিএনপি’র বিগত আন্দোলন সংগ্রামের পটভূমির বহিঃপ্রকাশ জুলাই আগস্ট এর গণঅভ্যুত্থান বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপি’র অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি বলেন জুলাই আগস্ট এর গণঅভ্যুত্থান স্বাধীনতা রক্ষা করার জন্য গণঅভ্যুত্থান। মূলত ১৯৭১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে দেশের জনগণ পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিগত ১৬ বছরে এদেশের স্বাধীনতা, সংবিধান, আইন, বিচার, নির্বাচনী ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু ধ্বংস করে দিয়েছিল। তবে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে তারেক রহমানের নেতৃত্বে ও ছাত্র জনতার নেতৃত্বে দেশের মানুষ আওয়ামী লীগRead More
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে আখাউড়ায় সাংবাদিকদের মুখে কালো কাপড় বেঁধে মৌন প্রতিবাদ
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ এর সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও সাংবাদিকদের পেশাগত ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে আখাউড়ায় মৌন প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন করেছে সাংবাদিকরা। শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় পৌর মুক্তমঞ্চে আয়োজিত এ কর্মসূচিতে আখাউড়া প্রেসক্লাব, সাংবাদিক কল্যাণ সোসাইটি, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও রিপোর্টার্স ইউনিটি যৌথভাবে অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, আখাউড়া প্রেসক্লাবের সভাপতি মো. শাহাদাত হোসেন লিটন, সিনিয়র সহ-সভাপতি কাজী মফিকুল ইসলাম সুহিন, সহ সভাপতি কাজী হান্নান খাদেম,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফজলে রাব্বি, সাংবাদিক কল্যাণ সোসাইটির সভাপতি নাসির উদ্দিন, সাধারণRead More
নাসিরনগরে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজলার গোয়লনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের কদমতলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—কদমতলী গ্রামের মো. দুলাল মিয়ার মেয়ে মাসুমা তাবাসুম (৬) এবং জুনাইদ আহম্মদ এর মেয়ে তানিশা মনি (৫)। পরিবার সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্ষা মৌসুম হওয়ায় কদমতলী গ্রামের চারদিকে এখন নদীর পানি। শনিবার বিকালে দুই শিশু বাড়ির পাশে খেলা করছিল। তখন তাদের পরিবারের লোকজন গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর সন্ধ্যা ঘনিয়ে আসলে দুজনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। পরে বাড়ির পাশে নদীতে তাদের মরদেহRead More
তিতাস ও বাখরাবাদে গভীর অনুসন্ধান কূপ খনন:: বিজিএফসিএল ও চীনা প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষর
তিতাস ও বাখরাবাদ গ্যাসক্ষেত্রে দুটি গভীর অনুসন্ধান কূপ খননের লক্ষ্যে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) ও চীনা প্রতিষ্ঠান চুয়ানগিং ড্রিলিং ইঞ্জিনিয়ারিং কোম্পানির (সিসিডিসি) মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) পেট্রোবাংলা ভবনে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বিজিএফসিএলের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন কোম্পানি সচিব মোঃ মোজাহার আলী এবং সিসিডিসির পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির সিইও লি জিয়াওমিং। চুক্তি অনুযায়ী, তিতাস-৩১ ডিপ (৫৬০০ মিটার) ও বাখরাবাদ-১১ ডিপ (৪৩০০ মিটার) নামের দুটি গভীর কূপ খননের কাজ করবে চীনা প্রতিষ্ঠানটি। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৭৯৮ কোটি টাকা, যার মধ্যে সরকার দিচ্ছে ঋণRead More
ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডাঃ নাজমুল হুদা
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ফরিদুল হুদার সন্তান ডা. নাজমুল হুদা বিপ্লব। বৃহস্পতিবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভায় এই ঘোষণা দেন তিনি। এ সময় তিনি লিখিত বক্তব্যে তার নির্বাচনী এলাকায় কি কি করবেন তা জানান। তিনি বলেন, আমার বাবা ভাসানী ন্যাপের অন্যতম নেতা। পরবর্তীতে বিএনপির প্রতিষ্ঠাতাদের একজন। তিনি অন্য বন্ধুদের মতো বিদেশে না গিয়ে বা কোন কম্পানিতে যোগ না দিয়ে নিজ এলাকার মানুষের চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন। মন্ত্রী হওয়ার পরেও সংসার চালানোর জন্য জমি বিক্রি করতে হয়েছিল। আমার চাচাও পৌরসভার চেয়ারম্যান ছিলেন। তারওRead More
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ:: ২ ঘন্টা যান চলাচল বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার (সদর – বিজয়নগর )৩ আসনের বিজয়নগর উপজেলার ৩ টি ইউনিয়ন বুধন্তি, চান্দুরা ও হরষপুরকে বাহ্মণবাড়িয়া ২( সরাইল- আশুগঞ্জ) আসনের সাথে যুক্ত করে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস সংক্রান্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে আজ বৃহষ্পতিবার সকাল ১১টায় উপজেলার চান্দুরায় সর্বদলীয় ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।এতে ঢাকা সিলেট মহাসড়কে প্রায় ২ ঘন্টা যানচলাচল বন্ধ ছিল।এসময় রামপুর থেকে শশুই পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার এলাকায় যানজট ছিল।এতে পথচারী এবং পরীক্ষার্থীরা ভোগান্তিতে পড়েন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সর্বদলীয় ঐক্য পরিষদের আহবায়ক এড.ইমাম হোসেন,সাবেক ভাইস চেয়ারম্যান মোখলেছুর রহমান লিটন , বিএনপির সাবেক সাধারণRead More
আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু, আহত ১
আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো.আলাউদ্দিন হায়দার (৫০) নামে পল্লী বিদ্যুৎ লাইন টেকনেশিয়ানের মৃত্যু হয়েছে। বুধবার (৬ আগস্ট) দুপুর ৩টার দিকে আখাউড়া উপজেলার রামধননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা। তিনি আখাউড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে তিন মাস ধরে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, রামধননগর এলাকায় গ্রাহক রজব আলীর বাসায় বিদ্যুৎ সংযোগের কাজ করার সময় ফিডার চালু থাকা অবস্থায় সার্ভিস ড্রপ লাইনে হাত লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ ঘটনায় হৃদয় আহমেদ নামে অপর এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি সিলেটের গুহায়নঘাট এলাকার মৃত মাসুক মিয়ার ছেলে। বর্তমানে তিনি আখাউড়াRead More



















