Main Menu

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ:: ২ ঘন্টা যান চলাচল বন্ধ

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার (সদর – বিজয়নগর )৩ আসনের বিজয়নগর উপজেলার ৩ টি ইউনিয়ন বুধন্তি, চান্দুরা ও হরষপুরকে বাহ্মণবাড়িয়া ২( সরাইল- আশুগঞ্জ) আসনের সাথে যুক্ত করে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস সংক্রান্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে আজ বৃহষ্পতিবার সকাল ১১টায় উপজেলার চান্দুরায় সর্বদলীয় ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।এতে ঢাকা সিলেট মহাসড়কে প্রায় ২ ঘন্টা যানচলাচল বন্ধ ছিল।এসময় রামপুর থেকে শশুই পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার এলাকায় যানজট ছিল।এতে পথচারী এবং পরীক্ষার্থীরা ভোগান্তিতে পড়েন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সর্বদলীয় ঐক্য পরিষদের আহবায়ক এড.ইমাম হোসেন,সাবেক ভাইস চেয়ারম্যান মোখলেছুর রহমান লিটন , বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এড.শরিফুল ইসলাম লিটন, জামায়াতের রাজনৈতিক বিষয়ক সম্পাদক ডা: আলী নেওয়াজ,হেফাজতে ইসলামির উপজেলা সেক্রেটারি মাওলানা আফজাল হোসেন, যুগ্ম সম্পাদক শিহাব সিদ্দিকী, মুফতি এনামুল হক বাসারী, যুবদল নেতা এইচ এম গোলাম জহির, বিআরডিবির সভাপতি জহিরুল ইসলাম,মোহাম্মদ আলি, বিএনপি নেতা আলী ইমরান, হেলাল উদ্দিন,জামাত নেতা কাজী মনিরুল ইসলাম  , বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে তিতাস পুর্বাঞ্চলের ১০ টি ইউনিয়ন নিয়ে নেতারা খেলা করছে। নেতাদের সুবিধার্থে উপজেলার ৩ টি ইউনিয়নকে নেতাদের ইইচ্ছামত সরাইল,নাসিরনগর ও সদরে দেয়।আমরা ১০ ইউনিয়ন ভাই ভাই একসাথে থাকতে চাই। না হলে বিজয়নগরকে একক আসন করতে হবে।অন্যথায় অনির্দিষ্ট কালের জন্য ঢাকা সিলেট মহাসড়ক ব্লকেড করে দেওয়া হবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares