Sunday, August 10th, 2025
কালনী এক্সপ্রেসে ৬৭ লাখ টাকার বিদেশি সিগারেটসহ আটক ১
রেলওয়ে গোয়েন্দা পুলিশ ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ এক ব্যক্তিকে আটক করেছে। শুক্রবার (৯ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। চুরি, ছিনতাই, মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করে সিলেট রেলওয়ে গোয়েন্দা শাখা। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট রেলওয়ে গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মো. আবু কাউছার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালান। এ সময় কালনী এক্সপ্রেসের খাবার বগির সামনে সিগারেটের কার্টুনে বসা অবস্থায় সন্দেহভাজন স্বদেশ সাহা (৪৮), পিতা-নিরঞ্জন চন্দ্র সাহা, সাং-পশ্চিম দত্তপাড়া, থানাঃ সদর মডেল,Read More
ব্রাহ্মণবাড়িয়ায় ৬ লাখ টাকাসহ মাদক কারবারি আটক
ব্রাহ্মণবাড়িয়ায় নগদ ছয় লাখ টাকাসহ সুমন মিয়া নামে একজনকে আটক করেছে সেনাবাহিনী। তার কাছ থেকে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার খাঁটিহাতা এলাকা থেকে আশুগঞ্জ আর্মি ক্যাম্পের একটি দল সোলেমান মিয়ার ছেলে সুমনকে আটক করে। অভিযানে নেতৃত্ব দেন ক্যাম্পের অধিনায়ক মেজর ইমতিয়াজ মাহমুদ খান। সেনাবাহিনী সূত্র জানায়, সুমন দীর্ঘদিন ধরে খাঁটিহাতা এলাকায় মাদক কারবার পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেনা সদস্যরা তার বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে তার কাছ থেকে নগদ ছয় লাখ ৬৩ হাজার ৪১০ টাকা, এক হাজারRead More
বিএনপি’র বিগত আন্দোলন সংগ্রামের পটভূমির বহিঃপ্রকাশ জুলাই আগস্ট এর গণঅভ্যুত্থান -খালেদ হোসেন মাহবুব শ্যামল
বিএনপি’র বিগত আন্দোলন সংগ্রামের পটভূমির বহিঃপ্রকাশ জুলাই আগস্ট এর গণঅভ্যুত্থান বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপি’র অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি বলেন জুলাই আগস্ট এর গণঅভ্যুত্থান স্বাধীনতা রক্ষা করার জন্য গণঅভ্যুত্থান। মূলত ১৯৭১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে দেশের জনগণ পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিগত ১৬ বছরে এদেশের স্বাধীনতা, সংবিধান, আইন, বিচার, নির্বাচনী ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু ধ্বংস করে দিয়েছিল। তবে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে তারেক রহমানের নেতৃত্বে ও ছাত্র জনতার নেতৃত্বে দেশের মানুষ আওয়ামী লীগRead More



















