Main Menu

June, 2025

 

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশ্বরোডে অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঈদযাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে যানজট নিরসনে ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছ্বেদ করেছে যৌথবাহিনী আদালত। মঙ্গলবার (০৩ জুন) দুপুরে মহাসড়কের সরাইল-বিশ্বরোড মোড়ে জেলা ও উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ, সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। সড়ক ও জনপথ বিভাগ জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল-বিশ্বরোড মোড়ে অবৈধ স্থাপনাগুলোর কারণে প্রতিনিয়ত যানজট তৈরি হচ্ছে। এর ফলে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অবৈধ স্থাপনাগুলো উচ্ছ্বেদে যৌথবাহিনীর অভিযান চালানো হয়েছে। অভিযানে ২০টি স্থায়ী ৩০টি বিভিন্ন পণ্যের অস্থায়ী দোকান উচ্ছ্বেদ করা হয়। এছাড়া চলমান আশুগঞ্জ-আখাউড়া চারলেন মহাসড়ক প্রকল্পের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে সৃষ্ট খানাখন্দগুলোRead More


কসবায় কৃষি অফিসের আয়োজনে কৃষি ও কৃষকের আধুনিকায়নে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত

কসবা প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এনড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেণরশিপ এ- রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসার অধিদপ্তরের উদ্যোগে কৃষি অফিস কার্যালয়ের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালন মোঃ আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডাঃ মোঃ মোস্তফা এমরান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম ও উপজেলা প্রাণী সম্পদRead More


নবীনগরে অবৈধ গরুর বাজার উচ্ছেদ করলেন প্রশাসন

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি ::  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজ মাঠে গড়ে ওঠা একটি অবৈধ গরুর বাজার আজ( ৩ জুন) মঙ্গলবার তাৎক্ষণিকভাবে উচ্ছেদ করা হয়েছে। নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরীর সরাসরি নির্দেশে এ অভিযান পরিচালনা করেন বীরগাঁও ও কৃষ্ণনগর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নায়েব মোঃ সালেহ আহমদ। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি স্কুল ও কলেজ মাঠটি ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে গরুর হাট বসিয়ে দেন, যা শিক্ষার পরিবেশে বিঘ্ন সৃষ্টি করে এবং সরকারি বিধিবিধান লঙ্ঘন করে। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসার পর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়াRead More


সিলেট-নাসিরনগর বাইপাস সড়ক

কাজ শুরুর আগেই স্থগিত হয়ে গেল প্রকল্প

শুরু হওয়ার প্রাক্কালেই জনগুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পের কার্যাদেশ স্থগিত হয়ে গেল। ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের দূরত্ব কমাতে নেওয়া হয় ব্রাহ্মণবাড়িয়া-নাসিরনগর-সড়াইল হবিগঞ্জ সড়ক বাইপাস প্রকল্প। প্রায় ২৭ কিলোমিটার দৈর্ঘ্যরে সড়কটির উন্নয়নে সব প্রক্রিয়া শেষে শিগ্গিরই কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু গত সপ্তাহে তদন্ত প্রতিবেদনের অজুহাতে মন্ত্রণালয় থেকে প্রকল্পের কার্যাদেশ প্রদান স্থগিত করা হয়েছে। এ খবর শুনে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ-অসন্তোষ ছড়িয়ে পড়ে। প্রতিবাদ জানাতে রোববার হবিগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দসহ এলাকাবাসী। কাজ বন্ধের বিষয়ে জানতে চাইলে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানRead More


নবীনগরে যৌথবাহিনীর অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অস্ত্রসহ যুবলীগ নেতা মাঞ্জুরুল হক মাঞ্জু (৩৮)কে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সোমবার (২ জুন) ভোর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাঞ্জু নবীনগর পৌর যুবলীগের সহ-সভাপতি ও উপজেলার পৌর সদরের ৩ নং ওযার্ডের বাসিন্দা। পুলিশ ও সেনাবাহিনীর মিলিত যৌথ বাহিনীর একটি দল সোমবার রাত আনুমানিক আড়াইটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন ইমরন মাসুম সাব্বির (৩৩ বীর) এর নেতৃত্বে নবীনগর আর্মি ক্যাম্প থেকে একটি দল টিএনটি পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে মাঞ্জু পূর্ব পরিকল্পিতভাবে বাড়ির দ্বিতীয় তলার বারান্দার গ্রিলRead More


আওয়ামী লীগের উন্নয়ন ছিল ১০ টাকার, চুরি ১ হাজার টাকার: নাজমুল হুদা

আওয়ামী লীগ উন্নয়নের চেয়ে বিদেশে টাকা পাচার বেশি করেছে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার। রোববার (০১ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের দাতিয়ারা এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি। বিএনপি নেতা নাজমুল হুদা খন্দকার আগামী সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসন থেকে দলের মনোনয়ন প্রত্যাশী। নাজমুল হুদা বলেন, বিগত সরকার উন্নয়ন করেছে ১০ টাকার, আর চুরি করেছে ১ হাজার টাকার। চোরদের উন্নয়নের কথা বলে লাভ নেই। কারণ তারা উন্নয়নের চেয়ে বিদেশে টাকা পাচারRead More


টানা ভারী বৃষ্টি ও ভারতের পাহাড়ি ঢলে আখাউড়ায় কয়েক গ্রাম প্লাবিত, পানিবন্দী ১৫ পরিবার

টানা ভারী বৃষ্টি ও ভারতের পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আশপাশের সীমান্তবর্তী কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েকটি পরিবার। শনিবার রাত থেকে এ উপজেলায় পানি নামতে শুরু করেছে। উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপজেলার পরিস্থিতি নিয়ন্ত্রণে আখাউড়ার হাওড়া নদীর বাঁধ রক্ষায় কাজ করছেন। খোঁজ নিয়ে জানা যায়, কয়েক দিন টানা বৃষ্টির কারণে আখাউড়ার বিভিন্ন নদী, খাল ও গাঙে পানি বেড়েছে। আখাউড়া স্থলবন্দরের পাশ দিয়ে বয়ে চলা কালন্দি খাল, কালিকাপুর হয়ে আবদুল্লাপুর দিয়ে জাজি গাঙ, বাউতলা দিয়ে মরা গাঙ ও মোগড়া ইউনিয়ন দিয়ে বয়ে যাওয়া হাওড়া নদীRead More


নবীনগরে নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সোহেল মিয়া নিহত হয়েছেন। রবিবার (১ জুন ২৫) সন্ধ্যায় নবীনগর- কোম্পানিগঞ্জ সড়কের ইব্রাহিমপুরে এ দূর্ঘটনা ঘটে। নিহত সোহেল উপজেলার রতনপুর ইউনিয়নের দুবাচাইল গ্রামের অবিদ মিয়া ছেলে। নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সন্ধ্যায় কাঠ বোঝায় নসিমনের সাথে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে সোহেল ঘটনাস্থলেই নিহত হন। অপর আরোহীকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। দূর্ঘটনার পর নসিমনের ড্রাইভার পালিয়ে যায়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানানRead More


ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রলীগ নেতা হোসেন সরকার জয় গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রলীগের সাবেক সদস্য হোসেন সরকার জয়কে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে শহরের লোকনাথ উদ্যান (টেংকেরপাড়) এলাকা তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, হোসেন সরকার জয়ের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় দুটি মামলা রয়েছে। মামলার পরোয়ানার আসামি হিসেবেই তাকে গ্রেফতার করা হয়। হোসেন সরকার জয় জেলা শহরের কলেজপাড়ার বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা সুবেদার মোঃ আমিরুল ইসলাম এবং মহিলা আওয়ামী লীগের নেত্রী ফিরোজা বেগমের ছেলে। তিনি বর্তমানে শহরের ফুলবাড়িয়ায় বসবাস করেন। হোসেন সরকার জয়, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সদস্য, জেলা তাঁতী লীগের সাবেক সহ-সভাপতি, পৌর তাঁতী লীগ ওRead More


আখাউড়ায় গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী-শ্বশুর আটক

আখাউড়ায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে তার স্বামী, শ্বশুর ও ফুফু শাশুড়ি মিলে ছুরিকাঘাত করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। রোববার (১ জুন) সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। গতকাল শনিবার রাতে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ঘোলখার গ্রামের পশ্চিমপাড়ায় শ্বশুরবাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে বলে নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন। নিহত রুনা আক্তার (৩২) একই ইউনিয়নের রাণীখার গ্রামের বাসিন্দা, প্রয়াত শিক্ষক শেখ নাছির উদ্দিনের মেয়ে। নিহতের পরিবারের সদস্যরা জানান, তিন বছর আগে পাশের গ্রামের সাইদুর রহমানের সঙ্গে পারিবারিকভাবে রুনার বিয়ে হয়। তাদেরRead More


This site is protected by wp-copyrightpro.com