Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রলীগ নেতা হোসেন সরকার জয় গ্রেফতার

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রলীগের সাবেক সদস্য হোসেন সরকার জয়কে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে শহরের লোকনাথ উদ্যান (টেংকেরপাড়) এলাকা তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, হোসেন সরকার জয়ের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় দুটি মামলা রয়েছে। মামলার পরোয়ানার আসামি হিসেবেই তাকে গ্রেফতার করা হয়।
হোসেন সরকার জয় জেলা শহরের কলেজপাড়ার বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা সুবেদার মোঃ আমিরুল ইসলাম এবং মহিলা আওয়ামী লীগের নেত্রী ফিরোজা বেগমের ছেলে। তিনি বর্তমানে শহরের ফুলবাড়িয়ায় বসবাস করেন।
হোসেন সরকার জয়, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সদস্য, জেলা তাঁতী লীগের সাবেক সহ-সভাপতি, পৌর তাঁতী লীগ ও বঙ্গবন্ধু সৈনিক লীগের সাবেক যুগ্ম আহবায়ক।

সদর থানার পুলিশ সূত্রে জানা গেছে, হোসেন সরকার জয়ের বিরুদ্ধে সদর থানায় সহিংসতার ঘটনাসহ দুইটি মামলা রয়েছে। গত শনিবার রাতে শহরের লোকনাথ উদ্যান (টেংকেরপাড়) এলাকায় হোসেন সরকার অবস্থান করছেন বলে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে শহরের এক নম্বর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করেন। পরে তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোজাফফর হোসেন বলেন, হোসেন সরকার জয়ের বিরুদ্ধে থানায় দুটি মামলা রয়েছে। রবিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares