June, 2025
ঈদে বাড়ি ফেরা হলো না নবীনগরের দুই নারীর, নদীতে ডুবে মৃত্যু
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ঈদের আনন্দে প্রিয়জনের সঙ্গে বাড়ি ফেরা হলো না ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রসুল্লাবাদ গ্রামের দুই নারীর। ঈদের দিন শনিবার (৭ জুন) ভোররাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাটে একটি সিএনজিচালিত অটোরিকশা ফেরি থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেলে তারা নিখোঁজ হন। দীর্ঘ উদ্ধার তৎপরতার পর দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত দুই নারী হলেন রসুল্লাবাদ গ্রামের খালেদা বেগম (৪০) ও ফারজানা বেগম (১৯)। দুর্ঘটনায় ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান খালেদা বেগমের ছেলে কামাল হোসেন (১৯) এবং ফারজানা বেগমের স্বামী সাগর হোসেন। বর্তমানে তারা আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।Read More
কসবায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পৃথক দুটি ঘটনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ জুন) দুপুরে ও বৃহস্পতিবার বিকেলে উপজেলার কুটি ইউনিয়নের লেশিয়ারা ও বিলঘর গ্রামে এই মর্মান্তিক ঘটনাগুলো ঘটে। নিহতরা হলো লেশিয়ারা গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে আফসিন (৩) এবং বিলঘর গ্রামের মনির হোসেনের ছেলে মাহিন (৭)। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে লেশিয়ারা গ্রামের একটি পুকুরপাড়ে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল আফসিন। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় সে। পরে স্থানীয়রা উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগের দিন বৃহস্পতিবারRead More
সেতু দেবে যাওয়ায় আখাউড়া-কসবা সড়কের যান চলাচল বন্ধ
আখাউড়া উপজেলার মোগড়া এলাকায় আখাউড়া-কসবা আঞ্চলিক সড়কের কাকিনা খালের ওপর সেতু মধ্যরাতে মাঝ বরাবর দেবে গেছে। এতে করে ওই সেতুর ওপর দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৫ জুন) সকালের পর থেকে সেতুটির মাঝখানে আরও দেবে গেছে। দেবে যাওয়া অংশের দুইপাশের রেলিং ক্ষতিগ্রস্ত হয়েছে। সেতুর দুইপাশের সড়কের সংযোগেও ফাটল ধরেছে। যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেতুর দুই পাশে বাঁশ বেঁধে দুর্ঘটনা এড়াতে জনস্বার্থে যান চলাচল বন্ধ রেখেছে। ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেতুটি পরিদর্শন করেছেন। আখাউড়া উপজেলা প্রকৌশলীর কার্যালয় (এলজিইডি) জানায়, কাকিনা খালেরRead More
নবীনগরের সড়কের দু’পাশে অবৈধ স্থাপনা নির্মাণে জনদুর্ভোগ চরমে
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নবীনগর-কোম্পানীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে সরকারি জায়গা দখল করে গড়ে উঠছে একের পর এক অবৈধ স্থাপনা ও দোকানপাট। বিশেষ করে আলিয়াবাদ গোল চত্বর এলাকায় রাস্তার দুই পাশে টিনসেড দিয়ে নির্মাণ করা হয়েছে একাধিক দোকান। এসব দোকান নির্মাণের ফলে সড়কে যান চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে এবং পথচারীদের চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। খোঁজ নিয়ে জানা যায় দোকান ভাড়া দিয়ে একটি প্রভাবশালী মহল প্রতি মাসে প্রতিটি দোকান থেকে ভাড়া আদায় করছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন সড়কে চলাচল করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন তারা।Read More
কসবায় যানজট নিরসন ও দ্রব্যমুল্য নিয়ন্ত্রনে উপজেলা প্রশাসন ॥ একাধিক ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান
কসবা প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যানজট নিরসনে ও দ্রব্যমুল্য নিয়ন্ত্রনে পৌর শহরে ও বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে কসবা পৌরশহরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ছামিউল ইসলাম। এ সময় সড়কের পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং হেলমেট না রাখা ও কাগজপত্র না থাকায় দুজন মোটরসাইকেল চালককে এক হাজার টাকা অর্থদন্ড ও দ্রব্যমুল্য নিয়ন্ত্রনে বাজারে বিভিন্ন দোকানে মুল্য তালিকা না থাকায় অভিযান চালিয়েএকাধিক ব্যবসায়ীকে পাঁচহাজার টাকা অর্থদন্ড প্রদানকরেন ভ্রাম্যমান আদালত। পাশাপাশি দ্রব্যমুল্য নিয়ন্ত্রনে রাখতে মুল্য তালিকাটা নিয়েRead More
নবীনগরে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত-৩
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অটোরিকশার চালকসহ দুজন যাত্রী রয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) ভোর সাড়ে ৫ টায় নবীনগর টু কম্পানিগঞ্জ আঞ্চলিক সড়কের ইব্রাহিমপুর এতিম খানার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নবীনগর থেকে একটি সিএনজি গ্যাস আনতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি বাস সিএনজিকে প্রচণ্ড গতিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালকসহ ও দুই জন যাত্রী নিহত হন। নিহতরা হলেন, উপজেলা নারায়নপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে সিএনজি চালক সোহাগ মিয়াRead More
ব্রাহ্মণবাড়িয়া-সিমনা সড়ক
নয় কিমি পথ রঙিন গাছে রাঙা হবে
ব্রাহ্মণবাড়িয়া-সিমনা সড়ক রঙিন গাছে রাঙা হবে। নয় কিলোমিটার পথকে রঙিন করে তুলতে ও গাছের ছায়া পেতে রঙিন গাছ লাগানো শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন। ব্রাহ্মণবাড়িয়া ও বিজয়নগর উপজেলার মধ্যে সরাসরি সংযোগ সড়কে মঙ্গলবার সকালে পাঁচ হাজার ঋতুভিত্তিক রঙিন গাছ লাগানোর কার্যক্রমের উদ্বোধন করা হয়। নয় কিলোমিটার ওই পথে এক হাজার কৃষ্ণচূড়া, এক হাজার সোনালু, এক হাজার জারুল, এক হাজার পলাশ ও অন্যান্য জাতের এক হাজার গাছ রোপণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মঙ্গলবার গাছ লাগানোর কাজ শুরু করেছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম জানান, সিমনা-ব্রাহ্মণবাড়িয়াRead More
ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার এলাকায় সিলিন্ডারবাহী ট্রাক উল্টে বিস্ফোরণ-আগুন
কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার এলাকায় সিলিন্ডারবাহী একটি ট্রাক খাদে পড়ে উল্টে গেছে। এ সময় ট্রাকে থাকা সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। পরে ট্রাকটিতে আগুন লেগে যায়। বুধবার (০৪ জুন) ভোর ৪টায় বিরাসার এলাকার বাংলাদেশ গ্যাস ফিল্ডের প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে এলপি গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বর্ডার বাজারের দিকে আসছিল। বর্ডার বাজার পৌঁছার এক কিলোমিটার আগে বিরাসার গ্যাসফিল্ড এলাকায় বাইপাস সড়কের খানাখন্দে ভরা সড়কে সিলিন্ডারবাহী ট্রাকটি উল্টে যানজটে আটকে পড়া একটি প্রাইভেট কারেরRead More
বিজয়নগরে ৩৯ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা থেকে প্রায় ৩৯ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৩ জুন) ভোর ৫টার দিকে উপজেলার আমতলী এলাকায় বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে এ সব পণ্য জব্দ করে। এ দিন দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি। বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ বিজিবির ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি দল বিজয়নগর উপজেলার আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১৪০ পিস ভারতীয় সানস্ক্রিন ক্রিম, ৬ হাজার পিস আইভি ক্যানুলা এবং ৪৬ বাক্স বিভিন্নRead More
বিজয়নগরের সেই যুবদল নেতা মিজানকে বহিষ্কার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে উপজেলার বুধন্তি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সেই মিজানকে দল থেকে বহিষ্কার করেছে জেলা যুবদল। সোমবার (২ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদের নির্দেশক্রমে এই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা যুবদল জানিয়েছে, সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে মিজানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের দপ্তর সম্পাদক মো. আল–আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। উল্লেখ্য, গত ১৫ মে বৃহস্পতিবার রাতে বুধন্তি বাসস্ট্যান্ড এলাকার ইউনুস মিয়ারRead More



















