June, 2025
সরাইলে গলায় হাড় আটকে শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গলায় মুরগির হাড় আটকে আসাদুল্লাহ নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া পান্ডবহাটি এলাকায় এ ঘটনা ঘটে। শিশু আসাদুল্লাহ কুট্টাপাড়া পান্ডবহাটি এলাকার মাওলানা আশরাফুল মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে পরিবারের সদস্যরা খাওয়ার সময় একটি মুরগির হাড় শিশুটির হাতে ছিল। সবার অজান্তে শিশুটি সেটি মুখে দিয়ে খেলছিল। একপর্যায়ে হঠাৎ পড়ে গিয়ে গলায় হাড়টি আটকে যায়। পরিবারের লোকজন তাৎক্ষণিকভাবে হাড়টি বের করার চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে শিশুটিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সাদেকRead More
কসবায় লেশিয়ারা দারুস সুন্নাহ দাখিল মাদরাসার শিক্ষার্থীদের ঈদ পুণর্মিলনী
রুবেল আহমেদ ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় লেশিয়ারা দারুস সুন্নাহ দাখিল মাদরাসার ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত সকল রেজিষ্ট্রেশনকৃত ছাত্র/ছাত্রীদের ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে লেশিয়ারা দারুস সুন্নাহ দাখিল মাদরাসার সাবেক শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত হয় এই ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান। সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রী, বর্তমান ও সাবেক শিক্ষক, অভিভাবক, এলাকাবাসী, ম্যানেজিং কমিটির সদস্যসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানে এক আনন্দঘন পরিবেশ তৈরি হয়। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি সাগর চৌধুরীর সঞ্চালনায় মাদরাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি মাওলানা আবদুল খালেক সাহেবের সভাপতিত্বে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সুপার আবদুর রহিম বেলালি, সাবেকRead More
প্রবাসী আয়ের শীর্ষে দশে ব্রাহ্মণবাড়িয়া জেলা
বিদেশ থেকে পাঠানো অর্থ যেসব জেলায় বেশি এসেছে তার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। চলতি অর্থবছরের (২০২৪-২৫) প্রথম ১১ মাসের (জুলাই-মে) প্রবাসী আয়ের শীর্ষে রয়েছে ঢাকা। দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে চট্টগ্রাম। তৃতীয় স্থানে কুমিল্লা ও চতুর্থ সিলেট। শীর্ষ দশের তালিকায় ওঠে এসেছে নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, টাঙ্গাইল ও মৌলভীবাজার। বাংলাদেশ ব্যাংকের জেলাভিত্তিক হালনাগাদ রেমিট্যান্স বা প্রবাসী আয়ের তথ্য বলছে এসব কথা। দেশের আটটি বিভাগের মধ্যে ঢাকার বিভাগের দুইটি জেলা প্রবাসী আয়ের শীর্ষ দশের তালিকা ওঠে এসেছে। এর মধ্যে ঢাকা জেলায় প্রবাসী আয় ৯২৬ কোটি ১৩ লাখ ডলার এসেছে। এতে প্রবাসীRead More
করোনা প্রতিরোধে আখাউড়া স্থলবন্দরে বিশেষ সতর্কতা
ভারতসহ বিভিন্ন দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনে সতর্ক ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় ইমিগ্রেশন স্বাস্থ্য ডেস্কে বাড়ানো হয়েছে নজরদারি ও স্বাস্থ্য সুরক্ষা। সোমবার (৯ জুন) দুপুরে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনে গিয়ে দেখা গেছে, একজন স্বাস্থ্যকর্মী ভারত থেকে আসা যাত্রীদের থার্মাল স্ক্যানার তাপমাত্রা পরীক্ষা করছে। ভারতের আগরতলা থেকে আসা উত্তম রায় জানান, বাংলাদেশে আসার পর ইমিগ্রেশনের স্বাস্থ্য ডেস্কে নাম এন্টি তাপমাত্রা পরীক্ষা এবং মাস্ক ব্যবহার করতে বলেছেন। আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনে স্বাস্থ্য ডেস্কে অবস্থানরত কর্তব্যরত চিকিৎসক অন্নপর্ণা বলেন, ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্ট বৃদ্ধির ফলে আমাদের দেশেরRead More
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় কোরবানির বর্জ্যে পরিবেশ দূষণ
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য ও ময়লা-আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। পৌরসভার পক্ষ থেকে ২৪ ঘণ্টার মধ্যে এসব বর্জ্য অপসারণের ঘোষণা দিলেও বাস্তবে অনেক এলাকায় এখনও দুর্গন্ধময় পরিবেশ বিরাজ করছে। সারেজমিনে শহরের পুরাতন কোর্ট রোড, এমএস আলী রোড, ট্যাংকের পাড়, পশ্চিম পাইকপাড়া ও মেড্ডা এলাকায় ঘুরে দেখা গেছে, রাস্তাঘাটের পাশে আবর্জনার স্তূপ ও কোরবানির বর্জ্য এখনো পড়ে রয়েছে। তীব্র রোদের কারণে সেগুলো থেকে বের হচ্ছে পচা দুর্গন্ধ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী ও পথচারীরা। মেড্ডা এলাকার বাসিন্দা ফারুক মিয়া বলেন, ‘পৌর কর্তৃপক্ষের উচিত ছিল ঈদের আগেই জমে থাকা ময়লাRead More
নবীনগরে এই প্রথম পৌরসভার উদ্যোগে হাট শেষ হওয়ার ২৪ মধ্যে মাঠের সকল বর্জ্য অপসারণ
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর :: ঈদের ছুটি মানেই যেন এক উৎসবের আমেজ, কিন্তু নবীনগর পৌরসভা এবার সেই উৎসবে যোগ করেছে এক নতুন মাত্রা। যেখানে ঐতিহ্যের ভারে ঈদ-উল-আযহার পশুর হাট বসলেও, এবার সেই হাটের পর খেলার মাঠের বেহাল দশা আর নয়! নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এবার এক ভিন্ন চিত্র। পৌরসভার অক্লান্ত পরিশ্রমে, মাত্র ২৪ ঘন্টার মধ্যে খেলার মাঠের পুরনো গৌরব পুনরুদ্ধার হয়েছে। দীর্ঘদিন ধরে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ-উল-আযহার পশুর হাট বসানোর প্রথা চলে আসছে। এই প্রথা মাঠের ব্যাপক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছিল, এবং হাট শেষ হওয়ার পর মাঠRead More
ব্রাহ্মণবাড়িয়ার নাবিল ডাক পেলেন কাতার জাতীয় দলে
বাংলাদেশের ফুটবল অঙ্গনের জন্য এটি নিঃসন্দেহে গর্বের খবর। ব্রাহ্মণবাড়িয়ার সন্তান নাবিল ইরফান ডাক পেয়েছেন কাতার জাতীয় ফুটবল দলে। বাংলাদেশের ফুটবল অঙ্গনের জন্য এটি নিঃসন্দেহে গর্বের খবর। মধ্যপ্রাচ্যের শক্তিশালী ফুটবল জাতি কাতার তাদের আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বের উজবেকিস্তান ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে এই তরুণ ফুটবলারকে রেখেছে। কাতারের স্টার্স লিগের ক্লাব আল-ওয়াকরাহ এসসিতে খেলেন নাবিল। এর আগে খেলেছেন কাতারের অনূর্ধ্ব-২৩ দলে। এবার তিনি ডাক পেয়েছেন কাতার জাতীয় দলের ক্যাম্পে। বিশ্বকাপ বাছাইয়ে ইরান ও উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য কাতারের স্প্যানিশ কোচ হুলেন লোপেতগুই দলে রেখেছেন নাবিলকে। কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের অফিসিয়াল ফেসবুক পেজে নাবিল ইরফানকেRead More
কসবায় অসুস্থ রোগীর পাশে অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সিটিএল
কসবা প্রতিনিধি :: দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত হয়ে শয্যাশায়ী এক অসুস্থ রোগীকে চিকিৎসা সহায়তা প্রদান করেছেন অগ্রভাগীয় সাহিত্য সংগঠন নামে একটি সামাজিক সেবামূলক সংগঠন। ও-ই অসুস্থ রোগীর নাম ইব্রাহিম মিয়া (৬০)। তিনি একজন মাইক্রো চালক ছিলেন। অসুস্থতার কারনে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন ইব্রাহিম মিয়া। ডায়াবেটিসজনিত জটিলতায় তাঁর দুটি চোখ অন্ধ হয়ে গেছে এবং পায়ে পঁচন ধরে অবস্থার আরও অবনতি ঘটেছে। এমন সংকটময় মুহূর্তে তাঁর পাশে দাঁড়িয়েছে অগ্রভাগীয় সাহিত্য সংগঠন (সিটিএল) । রোববার (০৮ জুন) সকালে ইব্রাহিম মিয়ার কসবা পৌর এলাকার দক্ষিন কসবার ভাড়া বাসায় গিয়ে সংগঠনের পক্ষ থেকে এই নগদRead More
কোরবানির মাংস নিয়ে দ্বন্ধে বিজয়নগরে দুই ছোট ভাইদের বিরুদ্ধে বড় ভাইকে হত্যার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পারিবারিক কলহ ও কোরবানির মাংস কাটা নিয়ে বাক-বিতণ্ডার জেরে দুই ছোট ভাইদের বিরুদ্ধে বড় ভাই দুলাল মিয়াকে(৫০) হত্যার অভিযোগ উঠেছে। রোববার (৮ জুন) সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত দুলাল মিয়া উপজেলার ইছাপুরা ইউনিয়নের পুইতারা উত্তরহাটি এলাকার মৃত ওমর আলীর ছেলে। নিহতের পরিবারের অভিযোগ, বাড়ির জায়গা জমি নিয়ে ছোট ভাই রুবেল ও আলমগীরের সঙ্গে দুলাল মিয়ার বিভিন্ন সময় পারিবারিক কলহ তৈরি হতো। শনিবার (৭ জুন) দুপুরে কোরবানির মাংস কাটার সময় ছোট বড় করা নিয়ে দুলাল মিয়ার সঙ্গে তার ভাইদের তর্ক বিতর্ক হয়।Read More
নবীনগরে ঈদের দিন থেকে নিখোঁজ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম শাহান
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম শাহনকে ঈদের দিন বিকাল থেকে তার কোন খোজ পাওয়া যায়নি। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল শনিবার (০৭-০৬-২৫) ঈদের দিন শামসুল ইসলাম শাহনের মোবাইলে ফোন আসলে উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়াস্থ নিজ বাস ভবন থেকে নবীনগরে আসার কথা বলে বের হন।এর পর থেকে এখন পর্যন্ত তার কোন খোজ মিলেনি। তার হাতে থাকা মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। শাহনের বড় ছেলে পুলিশ সদস্য রাশেদুল ইসলাম জানান, ঈদের দিন বিকেল থেকে আব্বার কোন খোজ পাওয়া যাচ্ছে না। মোবাইলRead More



















