Main Menu

ব্রাহ্মণবাড়িয়ার নাবিল ডাক পেলেন কাতার জাতীয় দলে

[Web-Dorado_Zoom]

বাংলাদেশের ফুটবল অঙ্গনের জন্য এটি নিঃসন্দেহে গর্বের খবর। ব্রাহ্মণবাড়িয়ার সন্তান নাবিল ইরফান ডাক পেয়েছেন কাতার জাতীয় ফুটবল দলে। বাংলাদেশের ফুটবল অঙ্গনের জন্য এটি নিঃসন্দেহে গর্বের খবর। মধ্যপ্রাচ্যের শক্তিশালী ফুটবল জাতি কাতার তাদের আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বের উজবেকিস্তান ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে এই তরুণ ফুটবলারকে রেখেছে।

কাতারের স্টার্স লিগের ক্লাব আল-ওয়াকরাহ এসসিতে খেলেন নাবিল। এর আগে খেলেছেন কাতারের অনূর্ধ্ব-২৩ দলে। এবার তিনি ডাক পেয়েছেন কাতার জাতীয় দলের ক্যাম্পে। বিশ্বকাপ বাছাইয়ে ইরান ও উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য কাতারের স্প্যানিশ কোচ হুলেন লোপেতগুই দলে রেখেছেন নাবিলকে।

কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের অফিসিয়াল ফেসবুক পেজে নাবিল ইরফানকে দলে ডাকার বিষয়টি গুরুত্বের সাথেই প্রচার করা হয়েছে।

২১ বছর বয়সী এই ফুটবলার ২০২১ সাল থেকে খেলছেন আল-ওয়াকরাহ এসসিতে। নাবিলের পজিশনিং বলতে গেলে হামজা চৌধুরীর মতোই। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেই বেশি দেখা যায় বাংলাদেশের যুবককে। তবে দরকারে খেলতে পারেন রাইট ব্যাক হিসেবেও।

নাবিলের বাবা-মা দুজনেই বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা। চাকুরিসুত্রে কাতারে থাকেন তারা। ২০০৪ সালে কাতারের আল ওয়াকরাহতে জন্মগ্রহণ করেন নাবিল। সেখানেই অ্যাসপায়ার একাডেমিতে ফুটবল যাত্রা শুরু তরুণ ডিফেন্সিভ মিডফিল্ডারের। অ্যাসপায়ার একাডেমি থেকে নাবিল আল ওয়াকরাহ ক্লাবের যুব দলে জায়গা করে নিয়েছে। নাবিল ২০২১-২২ মৌসুমে ১৭ বছর বয়সে ক্লাবের মূল দলে খেলার সুযোগ পেয়েছিলেন।

তিনি অনূর্ধ্ব-১৬ এশিয়া কাপের বাছাইপর্বে তার বয়স ভিত্তিক অভিষেক করেছিলেন। সেই টুর্নামেন্টে বাংলাদেশের বিপক্ষে খেলেছিলেন নাবিল। এরপর ২০২২ সালে কাতারের অনূর্ধ্ব-২৩ দলে ডাক পান নাবিল। ২০২৩ সালে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে কাতারের জার্সিতে ছিলেন তিনি। খেলেছেন অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গেও।

বলতে গেলে দীর্ঘদিন কাতার জাতীয় দলের রাডারে থাকার সুফলই এবার পেলেন নাবিল ইরফান।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares