Main Menu

May, 2025

 

ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল সভাপতি ও সিরাজুল ইসলাম সিরাজ সাধারণ সম্পাদক

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন

জাতীয়তাবাদী দল বিএনপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি গঠন করা হয়েছে। ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামলকে সভাপতি ও সিরাজুল ইসলাম সিরাজকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবীর রিজভী স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন দেয়া হয়। শুক্রবার (৯ মে) নবঘোষিত কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ কমিটির বিষয়টি নিশ্চিত করেছেন। কমিটির উপদেষ্টা পরিষদ আলহাজ অ্যাড. হারুন-আল রশিদ, মুশফিকুর রহমান,ব্যারিস্টার রুমিন ফারহানা, অ্যাড. মো. খোরশেদ আলম, সাইদুল হক সাঈদ, আব্দুল খালেক, তকদির হোসেন মো. জসিম, অ্যাড. রফিক শিকদার, শেখ মো. শামীম, অ্যাড. মোহাম্মদRead More


সরাইলে ডাকাতি প্রতিরোধে উদ্যোগ নেওয়ায় ব্যবসায়ীকে কুপিয়েছে ডাকাতদল 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাতি প্রতিরোধে গ্রামবাসীর সঙ্গে উদ্যোগ নেওয়ায় আব্দুর রহিম (৩৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করেছে ডাকাত সর্দার ইদ্রিসের নেতৃত্বে একদল ডাকাত।    বুধবার (৭মে) দিবাগত রাত পৌনে ১০টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে। আহত আব্দুর রহিম ধর্মতীর্থ দৌলত পাড়ার বাসিন্দা। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি আছেন।    হামলার বিষয়ে আহত আব্দুর রহিম বলেন, আমি সরাইল সদরে আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়িতে ফেরার সময়ে ডাকাত সর্দার ইদ্রিস এর নেতৃত্বে হীরা, কালু’সহ প্রায় ১০ জন ডাকাত আমাকে হত্যার উদ্দেশ্যে আমার ওপর ঝাঁপিয়েRead More


বিজয়নগরে হামলায় আহত সাংবাদিকের বিরুদ্ধে পাল্টা মামলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অবৈধ মাটির ব্যবসা নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক মাইনুদ্দিন রুবেলের ওপর হামলার ঘটনায় করা মামলায় জড়িত ব্যক্তিদের কেউই এখনো গ্রেপ্তার হননি, বরং হামলাকারীরা আহত ওই সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। ঘটনার ১০ দিন পর গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (বিজয়নগর) মামলাটি করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন। খোঁজ নিয়ে জানা যায়, মাইনুদ্দিনের ওপর হামলার মামলায় ৯ নম্বর আসামি হলেন বাবুল মিয়া। বিজয়নগর থানায় মামলাটি করার পর বাবুলসহ আটজন আসামি ব্রাহ্মণবাড়িয়ার আদালতে হাজির হয়ে জামিন নেন। হামলা মামলার আসামি বাবুলRead More


দেশে ফিরলেন খালেদা জিয়া

দীর্ঘ চার মাস পর দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪০ মিনিটে তাকে বহনকারী কাতারের আমিরের বিশেষ বিমানটি (এয়ার অ্যাম্বুলেন্স) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। একই ফ্লাইটে খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুম্মন ঢাকা পোস্টকে বলেন, বিএনপি চেয়ারপারসনকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বিমানবন্দর ত্যাগ করার পর গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন। এদিকে সাবেক এই প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সকাল থেকেই বিমানবন্দরেRead More


ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিল্লাল গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিল্লাল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ মে) রাতে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড়হরণ রেলগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মো. বিল্লাল মিয়া আশুগঞ্জ উপজেলার শরিফুল ইউনিয়নের হেবজু মিয়ার ছেলে। তবে বর্তমানে তিনি জেলা শহরের সিম্পলকান্দি এলাকায় বসবাস করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন তথ্যটি নিশ্চিত করে বলেন, ২০২৪ সালের ৯ মার্চ জেলা পরিষদের উপনির্বাচনে মো. বিল্লাল মিয়া চেয়ারম্যান নির্বাচিত হয়। তবে গত ৫ আগস্টের পর মো. বিল্লাল মিয়ার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হত্যাসহ দুটি মামলা দায়ের করা হয়। তবেRead More


প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে রকিব মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার ধরখার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওসি ছমিউদ্দিন বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গত ২১ এপ্রিল সন্ধ্যা থেকে শারীরিক প্রতিবন্ধী মেয়েটি ঘরে একা ছিল। তখন প্রতিবেশী রকিব মিয়া ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। মেয়েটির মা রাত ১২টার দিকে বাড়ি ফিরে দেখেন ঘরের দরজা খোলা। ভিতরে গিয়ে রকিবকে দেখে ধরার চেষ্টা করলে তিনি পালিয়ে যান। মেয়ের কাছে ঘটনা জেনে আখাউড়া থানায় ধর্ষণ মামলা করেন স্বজনরা।


ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে গুলিবিদ্ধ ভারতীয় চোরাকারবারি ঢাকায় আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করা ভারতীয় চোরাকারবারিকে ঢাকা থেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৫ মে) দুপুরে বিজিবির একটি টহল দল রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করে। আটক সুজন বর্মণ ভারতের আগরতলার বটতলী গ্রামের মঙ্গল বর্মনের ছেলে। বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে একটি সিন্ডিকেটের সহযোগিতায় একজন ভারতীয় চোরাকারবারি গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশে অনুপ্রবেশ করেন। এ তথ্যের ভিত্তিতে অনুসন্ধান ও গোয়েন্দা নজরদারি বাড়ায় বিজিবি। এরই ধারাবাহিকতায় দুপুরে বিজিবির একটি টহল দল মগবাজারের একটি হাসপাতালেRead More


কসবায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. সাকিব (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আজ সোমবার (০৫ মে) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাকিব কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা সীমান্তবর্তী গুচ্ছগ্রামের আব্দুল মোতালেবের ছেলে। এ ঘটনায় সুজন বর্মণ (৩৫) নামে এক ভারতীয় নাগরিক আহত হয়েছেন। তাকে ঢাকার ধানমণ্ডিস্থ পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার মঙ্গল বর্মণের ছেলে। এর আগে গতকাল রোববার (০৪ মে) দিবাগত রাত পৌনে ১২টায় বায়েক ইউনিয়নের মাদলা সীমান্তে বিএসএফের গুলিতে গুরুতর আহত হন সাকিবRead More


নবীনগরে সংঘর্ষে মুন্সি আজিজ নিহত: হত্যাকারীদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মিঠু সূত্রধর পলাশ : নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা ও বাড়াইল গ্রামের মধ্যে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে নিহত মুন্সি আজিজ মিয়ার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার (৫ মে) সকালে জল্লি-বাড্ডা এলাকার শ্যামগ্রাম-জীবনগঞ্জ সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গত ২৯ এপ্রিল বিকেলে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন জল্লি-বাড্ডা গ্রামের বাসিন্দা মুন্সি আজিজ (৬০)। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। নিহতেরRead More


খায়রুল হাসান সভাপতি ও সানাউল্লাহ রতন সাধারণ সম্পাদক নির্বাচিত

ব্রাহ্মণবাড়িয়াস্থ কসবা সমিতি দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়াস্থ কসবা সমিতি দ্বি-বার্ষিক সম্মেলন গত শনিবার সকাল ১০টায় সুর সম্রাট দি আলউদ্দিন সঙ্গীতাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়াস্থ কসবা সমিতির সভাপতি মোঃ মনির হোসেন দেলোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ খায়রুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়াস্থ কসবা সমিতির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন, উপদেষ্টা এড. শফিকুল ইসলাম, হাজী মোঃ খলিলুর রহমান, ছৈয়দ নাসির উদ্দিন হায়দার, বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক, এ বি এম তৈমুর, শহিদুল ইসলাম, এড. আব্দুল মালেক, ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. মফিজুল ইসলাম বাবুল, পিপি এড. ফখর উদ্দিন আহম্মেদ খান, কার্যকরী পরিষদের উর্ধ্বতনRead More


This site is protected by wp-copyrightpro.com