Main Menu

কসবায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. সাকিব (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আজ সোমবার (০৫ মে) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাকিব কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা সীমান্তবর্তী গুচ্ছগ্রামের আব্দুল মোতালেবের ছেলে। এ ঘটনায় সুজন বর্মণ (৩৫) নামে এক ভারতীয় নাগরিক আহত হয়েছেন। তাকে ঢাকার ধানমণ্ডিস্থ পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার মঙ্গল বর্মণের ছেলে।

এর আগে গতকাল রোববার (০৪ মে) দিবাগত রাত পৌনে ১২টায় বায়েক ইউনিয়নের মাদলা সীমান্তে বিএসএফের গুলিতে গুরুতর আহত হন সাকিব ও সুজন।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামিউল ইসলাম জানান, গতকাল রাতে ভারতীয় যুবক সুজনের মাধ্যমে মাদলা সীমান্তে চোরাচালানে যায় জন্য সাকিব। এ সময় সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে গুলিবিদ্ধ হন সুজন ও সাকিব। পরে সাকিবকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares