Main Menu

May, 2025

 

আখাউড়ায় বজ্রপাতে দুইজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। রবিবার (১১ মে) দুপুর ও বিকেলে ধরখার ও মোগড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন,ধরখার ইউনিয়নের রুটি গ্রামের শেখ সেলিম মিয়া (৬০) এবং মোগড়া ইউনিয়নের বনগজ গ্রামের জমির খান (২২)। প্রথম ঘটনাটি ঘটে বিকেল ৩টার দিকে। নিহত শেখ সেলিম মিয়া রুটি উত্তর পাড়া শেখ বাড়ির বাসিন্দা এবং পেশায় কৃষক ছিলেন। জানা যায়, তিনি নিজ জমিতে ধান কাটার পর খড় শুকিয়ে গুছিয়ে রাখার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। তার ছেলে রুবেল শেখ বলেন, বাবা প্রতিদিনের মতো মাঠে কাজ করছিলেন। হঠাৎ ঝড়বৃষ্টিRead More


কসবায় দশম শ্রেণীর ছাত্রীকে বিয়ে, খাবার গেল এতিমখানায়, মাকে জরিমানা

রুবেল আহমেদ : সকল আয়োজন সম্পন্ন। রান্নাবান্নাও শেষ। শুধু বর ও বরযাত্রী আসার বাকি। বর এবং বরযাত্রী আসলে প্রথা অনুযায়ী খাওয়া-দাওয়া, পরে বিয়ে। এ সময় কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম কনের বাড়িতে উপস্থিত।  বিয়ে বন্ধ করে বাল্যবিবাহের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেন কণে পক্ষকে। বরযাত্রীর জন্য রান্না করা সকল খাবার বিতরণ করেন স্থানীয় একটি এতিমখানায়। রোববার দুপুরে কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম গ্রামে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে বরের বাড়ী থেকে কেউ আসেনি। জানা যায়, কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের আনোয়ার মিয়ার দশম শ্রেণিতেRead More


আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিলো সরকার

ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে অবশেষে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার (১০ মে) রাতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে একাধিকবার ক্ষমতায় থাকা দলটিকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় তিন ঘণ্টা বৈঠক শেষে রাত ১১টার দিকে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। আইন উপদেষ্টা লিখিত বক্তব্যে বলেন, আজ শনিবার, ১০ মে ২০২৫ তারিখে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতেRead More


জেলা বিএনপির নবগঠিত কমিটিতে নবীনগরের ২৬ নেতা

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবগঠিত কমিটিতে নবীনগর উপজেলা থেকে ২৬ জন নেতা গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন। এতে উপজেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। নবগঠিত কমিটিতে নবীনগর থেকে উপদেষ্টা পদে নির্বাচিত হয়েছেন সাঈদুল হক সাঈদ, তকদির হোসেন জসিম ও সালাউদ্দিন ভুইয়া শিশির। সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন আনিছুর রহমান মঞ্জু, মোঃ মলাই মিয়া, এডঃ আব্দুল আল বাকী। সহ-সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন আলী আজ্জম। অর্থনৈতিক সম্পাদকঃ-কাজী নাজমুল হাসান তাপস, সহ-আইন সম্পাদকঃ-ব্যারিষ্টার আশরাফ রহমান, যুব বিষয়ক সম্পাদকঃ মোঃ নাঈমুল হক। এছাড়া সদস্য হিসেবে জায়গা পেয়েছেন এডঃRead More


নবীনগরে জেলের জালে ১৯ কেজির কাতলা

নবীনগরে জেলেদের জালে ধরা পড়েছে ১৯ কেজি ওজনের একটি কাতলা মাছ। শনিবার (১০ মে) সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দূর্গারামপুরে মেঘনা নদী থেকে এই মাছটি ধরেন জেলে পরিতোষ বর্মনের নৌকার জেলেরা। জানা যায়, উপজেলার গোপীনাথপুর মনতলা গ্রামের জেলে পরিতোষ বর্মনসহ অন্য জেলেরা প্রতিদিনের ন্যায় আজও মেঘনা নদীতে মাছ ধরতে যান। বাছুরি নৌকায় জাল দিয়ে তারা মেঘনা নদীতে মাছ ধরেন। সকালে তাদের জালে ১৯ কেজি ওজনের একটি কাতলা মাছ ধরা পরে। পরে জেলেরা মাছটি নবীনগর বাজারে নিলে মালয়েশিয়া প্রবাসী জামাল হোসেন ৮৫০ টাকা কেজি দরে ১৬ হাজার ১৫০ টাকায় মাছটি কিনেন। নৌকারRead More


এবার আখাউড়ায় কন্টেইনার ট্রেন লাইনচ্যুত

ব্রাহ্মণবাড়িয়ায় একইস্থানে দু’টি দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই বেলা সোয়া দুইটার দিকে জেলার আখাউড়া রেলওয়ে জংশনে কন্টেইনার ট্রেন লাইনচ্যুত হয়েছে। ঢাকা অভিমুখী ওই ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে ট্রেন চলাচল ব্যাহত হয়নি। আখাউড়া রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী কন্টেইনার ট্রেন দুর্ঘটনার হওয়ার খবর নিশ্চিত করে জানান, একাধিক লাইন থাকায় এতে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি। দুর্ঘটনা কবলিত বগি সরিয়ে আপ লাইন ক্লিয়ার করা হয়েছে।


নবীনগরে মোটরসাইকেল-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত ৩

মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বেপরোয়া গতির মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার (৯ মে) রাত ১০টার দিকে উপজেলার কনিকাড়া গ্রামের কবরস্থানের পাশে নবীনগর-রাধিকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—নবীনগরের শ্রীরামপুর গ্রামের আক্তার খন্দকার (৪২), নবীনগর পূর্ব ইউনিয়নের ইউপি সদস্য বিল্লাল মিয়া (৪৭) এবং লাউরফতেহপুর ইউনিয়নের আহমদপুর গ্রামের সিরাজুল ইসলাম (৬০)। আহতদের নাম-পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা একটি বেপরোয়া গতির সিএনজিচালিত অটোরিকশা কনিকাড়া এলাকায় পৌঁছালে নবীনগরগামী একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষRead More


ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী কনটেইনারের ৮ ঘণ্টা পর এবার আন্ত:নগর ট্রেনের লাইনচ্যুত

ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনার প্রায় সাত ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ শুরু হয়। আজ শনিবার ভোর ৫টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার এক ঘণ্টা পর একই স্থানে লাইনচ্যুত হয় আন্ত: নগর ট্রেন। জেলা রেলওয়ে স্টেশনের মাস্টার মো. জসিম উদ্দিন জানান, দুই দফায় ১০/১২ ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়। গতকাল শুক্রবার রাত ১০টা ১০ মিনিটে চট্টগ্রাম থেকে আসা ৬০৩ নম্বর মালবাহী ট্রেনের একটি বগি জেলা রেলওয়ে স্টেশনের অদূরে পৈরতলা রেলক্রসিংয়ের সামনে লাইনচ্যুত হয়। এই ঘটনায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়েRead More


নবীনগরে পৃথক অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা আটক

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৮ মে) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক। গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, সাতমোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মুকুল (৬০), সাবেক সহ-সভাপতি মো. জহিরুল হক (৬১) এবং বিটঘর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মাহবুবুর রহমান (৩৮)। বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক গ্রেপ্তারের বলেন, ‘বিটঘর ইউনিয়ন বিএনপির অফিস ভাংচুরেরRead More


নাসিরনগরে দুই গোষ্ঠীর সংঘর্ষে কৃষক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে আক্কেল আলী (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার (৯ মে) দুপুরে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আক্কেল আলী সোনাতলা গ্রামের পূর্বপাড়ার মৃত লাল মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা গ্রামের সালাম মেম্বারের পক্ষ এবং আলী আজগরের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। উভয়পক্ষের মধ্যে পূর্বের হত্যা ও লুটপাটের মামলা আদালতে বিচারাধীন রয়েছে। শুক্রবার দুপুরে পূর্বের ঘটনার জের ধরে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই আলী আজগরের পক্ষের আক্কেল আলী মাথায় লাঠিরRead More


This site is protected by wp-copyrightpro.com