May, 2025
উপদেষ্টা মাহফুজকে বোতল ছুড়ে মারা সেই যুবকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সরকারি বাসভবন যমুনায় যাওয়ার পথে রাজধানীর কাকরাইলে তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট চলছিল। একপাশে প্ল্যাকার্ড, অন্যপাশে স্লোগান। এমন পরিস্থিতিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে সেখানে যান অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তার উদ্দেশ্য ছিল পরিস্থিতি বোঝা, তাদের কথা শোনা এবং আন্দোলনকারীদের দাবির সমর্থনে সরকারের সঙ্গে আলোচনা করা। কিন্তু হঠাৎই ঘটে যায় এক ঘটনা, যা আন্দোলনের চরিত্রকে রূপ দেয় প্রতিহিংসার দিকে। একটি পানির বোতল ছুড়ে মারা হয় তথ্য উপদেষ্টার দিকে। ঘটনাটি মুহূর্তেই ক্যামেরায় ধরা পড়ে, ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। বিশ্লেষণে দেখাRead More
নবীনগরে যুবলীগ নেতা গোলাম মোস্তফা গ্রেপ্তার
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় গোলাম মোস্তফা (৪২) কে নামে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ মে) রাত ৯টার দিকে নবীনগর পৌর এলাকার সদর বাজারের সালাম রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আগামীকাল বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে অভিযুক্তকে কারাগারে পাঠানো প্রস্তুতি চলছে। গ্রেপ্তার গোলাম মোস্তফা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক নবীনগর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এদিকে যুবলীগ নেতা গোলাম মোস্তফা কে হয়রানির জন্যই এ মামলায় আটক করা হয়েছে বলে দাবি তার পরিবারের।Read More
ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১৫,বাড়িতে লুটপাট আগুন
ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জের ধরে দুই গোষ্ঠীর সংঘর্ষে মিয়াজুল হোসেন (৫০) নামক এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। বুধবার (১৪ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের নাটাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিয়াজুল সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের নাটাই গ্রামের তোতা মিয়ার ছেলে ও চান্দের বাড়ির গোষ্ঠীর লোক। তিনি সদর উপজেলার সিএনজি পরিবহন মালিক সমিতির সভাপতি। স্থানীয় লোকজন ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের চান্দের বাড়ি গোষ্ঠী ও ছলিম বাড়ির গোষ্ঠীর মধ্যে অধিপত্যRead More
আখাউড়ায় ১৫ টিকেটসহ ২ টিকিট কালোবাজারি গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়, ১৫টি আন্তঃনগর ট্রেনের টিকিটসহ দুই কালোবাজারিকে, গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে আখাউড়া থানা পুলিশ এ তথ্য জানায়। এর আগে সোমবার সন্ধ্যায়, পৌরশহরের সড়কবাজার মুক্তমঞ্চের সামনে থেকে, পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন- পৌরশহরের মালদারপাড়া এলাকার হিরণ মিয়া ও, বড়বাজার এলাকার মুজিবুর রহমান। পুলিশ জানায়, বেশ কয়েকজন টিকিট কালোবাজারি, মুক্ত মঞ্চের সামনে ট্রেনের টিকিট কেনা-বেচা করছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় বিভিন্ন আন্তঃনগর ট্রেনের টিকিটসহ, দুই টিকিট কালোবাজারিকে গ্রেপ্তার করা হয়। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছমিউদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা অনলাইন থেকেRead More
পুলিশ থেকে আ. লীগ নেতাকে ছিনিয়ে নিতে গিয়ে ছাত্রদল নেতা আটক!
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুলিশের হেফাজত থেকে আওয়ামী লীগ নেতা মশিউর রহমানকে জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জয়নাল ভূঁইয়ার বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে এক পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশ ওই ছাত্রদল নেতাকে আটক করেছে। মঙ্গলবার (১৩ মে) দুপুর আড়াইটার দিকে চাতলপাড় পুলিশ ফাঁড়ির কাছে এ ঘটনা ঘটে।ছাত্রদল নেতা জয়নাল ভূঁইয়া ও গ্রেফতার মশিউর রহমান সম্পর্কে সৎভাই। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে দেশব্যাপী চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ এর আওতায় চাতলপাড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অরুপ রায় ও যুগ্ম সম্পাদক মশিউর রহমানকেRead More
নবীনগরে ৮ কোটি টাকার পানি প্রকল্পে দুর্নীতি
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভায় ৮ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত একটি পানি সরবরাহ প্রকল্পে বড় ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকল্পটি তিন বছর আগে উদ্বোধন করা হলেও আজ পর্যন্ত পৌরবাসীর ঘরে পৌঁছায়নি এক ফোঁটাও পানি। প্রকল্পের কাজ কাগজে সম্পন্ন দেখানো হলেও বাস্তবে এর অগ্রগতি প্রায় শূন্য। ঠিকাদারি প্রতিষ্ঠান বিল উত্তোলনের পর এলাকা থেকে গা ঢাকা দিয়েছে। ২০২১ সালের ২০ অক্টোবর তৎকালীন পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শিব শংকর দাস নবীনগর পৌর পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন করেন। বাস্তবায়নকারী সংস্থা ছিল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (DPHE)।Read More
ব্রাহ্মণবাড়িয়ায় এনআইএক্টের মামলায় সাজাপ্রাপ্ত ঔষধ ব্যবসায়ী গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় এনআইএক্টের মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট থাকায় এক ঔষধ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১২ মে রাজধানী ঢাকা থেকে মেসার্স ২৪/৭ ফার্মেসির মালিক শাহিন উদ্দিনকে গ্রেফতার করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ। শাহিন সদর উপজেলার ভাটপাড়া গ্রামের মৃত জালাল উদ্দিন ওরফে জারু মাষ্টারের ছেলে। মামলা সূত্রে জানা যায়, শাহিন ব্যবসার মূলধন বাড়ানোর জন্য ২০২১ সালে তার বন্ধু হাবিবুর রহমানে কাছ থেকে ৩ মাসের জন্য ২৫ লক্ষ টাকা ধার নেন। বিনিময়ে তাকে একটি চেক প্রদান করেন। কিন্তু টাকা নিয়ে উধাও হয়ে যায় শাহিন। পরবর্তীতে তার দেয়া চেক ব্যাংকে জমা দিলে তাও প্রত্যাখ্যাতRead More
কসবায় ল্যাপটপ পেল ১শ প্রাথমিক বিদ্যালয়
কসবা প্রতিনিধি:: “মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি” এই বিষয়কে সামনে রেখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে এবং পিইডিপি-৪ কর্মসূচির আওতায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ১০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। সোমবার (১২ মে) বিকালে কসবা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আয়োজিত আনুষ্ঠানিক ভাবে এসব ল্যাপটপ বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কসবা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কসবাRead More
সার্টিফিকেট হারিয়ে গেছে॥ সন্ধান চাই॥
আমি মারজানা খান ইতি। পিতা জিয়াউল করিম খান সাজু। আমার ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আনার্সের প্রবেশনাল সার্টিফিকেট ও ইউনিভার্সিটির আইডি কার্ড (১৭৩-১০-১৬৫৭) হারিয়েগেছে। ১০ অক্টোবর বৃহস্পতিবার আশুগঞ্জের সোহাগপুর এলাকা থেকে এই সার্টিফিকেটটি ও ইউনিভার্সিটির আইডি কার্ড হারিয়েগেছে। ক্রমিক নং ০০১৪০৩২, আইডি কার্ড নাম্বার ১৭৩-১০-১৬৫৭। যদি কেউ আমার সার্টিফিকেট পেয়ে থাকেন যোগাযোগের মোবাইল নাম্বার-০১৭১১-৩০৬১১১। নিবেদক মারজানা খান ইতি, আশুগঞ্জ।
নাসিরনগরে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বজ্রপাতে ৮ বছরের শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার তিনটি পৃথক স্থানে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাসরিন। নিহতরা হলেন- চাতলপাড় ইউনিয়নের কচুয়া গ্রামের জাকিয়া আক্তার (৮), গোকর্ণ ইউনিয়নের গোকর্ণ গ্রামের শামসুল হুদা (৭০) এবং ধান কাটতে আসা মৌসুমি শ্রমিক রাজ্জাক মিয়া (৪০)। নাসিরনগর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিকেল তিনটা থেকে নাসিরনগরে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এসময় টেকানগর এলাকায় জমিতে ধান কাটছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হলে শ্রমিকরা পার্শ্ববর্তী একটি স্কুলে আশ্রয়Read More



















