May, 2025
সরাইল মেঘনা নদীর ভাঙনে দিশাহারা কয়েক’শ পরিবার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে এবং চুন্টা ইউনিয়নের আজবপুর ও নরসিংহপুর এলাকায় মেঘনা নদীর তীরে বিশাল ভাঙনে জনমনে আতঙ্ক বিরাজে দিশেহারা কয়েকশ পরিবার। বছরের পর বছর এই নদীভাঙনের ফলে ৬ গ্রামের হাজারো মানুষের জীবন-যাপন বিপর্যস্ত হয়ে পড়েছে। সরেজমিন দেখা গেছে, মেঘনা নদীর পূর্ব পাড়ে পানিশ্বর ইউনিয়নের পালপাড়া, সাখাইতি, সোলাবাড়ি ও লায়ারহাটি গ্রামের ঘরবাড়ি, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান ও চাতালকলসহ বিভিন্ন স্থাপনা ধসে পড়ে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। নদীভাঙনের কবলে থাকা কয়েকশ পরিবার আতঙ্কে দিন পার করছে। এ ব্যাপারে পানিশ্বর ইউনিয়নের বাসিন্দা ওসমান গণি, ডা.সাধন পাল জানান,Read More
ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক জাদুঘর দিবস পালিত
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন ব্রাহ্মণবাড়িয়া আর্কাইভ-মিউজিয়ামের উদ্যোগে বিশ্ব জাদুঘর দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া আর্কাইভ-মিউজিয়ামের সভাপতি মোহাম্মদ দিদারুল আলম। ব্রাহ্মণবাড়িয়া আর্কাইভ-মিউজিয়াম সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম খান সাদাতের সঞ্চালনা আলোচনা সভায় “দ্রুত পরিবর্তনশীল সম্প্রদায়ে জাদুঘরের ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যের বিষয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) মোঃ এহসান মুরাদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সাধারন সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা। সভায় বক্তারা জেলা পর্যায়ে জাদুঘরের গুরুত্ব তুলেRead More
সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন তাজের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলামের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ রোববার এ আদেশ দেন। দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলামের বিরুদ্ধে বিপুল অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তিনি যাতে দেশ ত্যাগ না করতে পারেন, সে জন্য তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়ার আবেদন করে দুদক। শুনানি নিয়ে আদালত তাঁর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন। উল্লেখ্য, ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানে শেখ হাসিনারRead More
বিজয়নগরে উৎপাদন হচ্ছে মদ, বিক্রি হচ্ছে পাইকারি ও খুচরা দরে
বিজয়নগরে উৎপাদন হচ্ছে দেশীয় জাতের মদ। সাদা ভাত পানিতে ভিজিয়ে দীর্ঘদিন রেখে পচাঁনো হয়। সেই পচাঁ ভাত কয়েক ধাপে প্রসেস করে তাপ দিয়ে উত্তপ্ত করে বিশেষ কৌশলে তৈরি করা হয় এই মদ। উৎপাদিত এসব মদ পাইকারি ও খুচরা বিক্রি করা হচ্ছে। এই দেশীয় মদ পান করে অনেকেই রাস্তায় মাতাল হয়ে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সরেজমিনে উপজেলার চান্দুরা ইউনিয়নের ঋষি পাড়ায় গিয়ে দেখা যায় প্রায় ১০ টি বাড়িতে চলে মদ উৎপাদনের কার্যক্রম। শুধুমাত্র মদ উৎপাদন ও মজুদের জন্য তাদের পত্যেকের একটি করে আলদা ছোট ঘর রয়েছে। সেই ঘরেই মদRead More
ভারতের নিষেধাজ্ঞা: আখাউড়া স্থলবন্দরে রপ্তানি কমবে ৩০%, দৈনিক ক্ষতি ৪০ লাখ টাকার বেশি
গত শনিবার (১৭ মে) বাংলাদেশ থেকে কিছু পণ্য আমদানিতে ভারত সরকারের দেওয়া নিষেধাজ্ঞার কারণে নেতিবাচক প্রভাব পড়েছে আখাউড়া স্থলবন্দরে। রোববার (১৮ মে) মাত্র ১০ট্রাক হিমায়িত মাছ ও ভোজ্য তেল রপ্তানি হয় ভারতে, যা স্বাভাবিকের চেয়ে অর্ধেকেরও কম। এদিন নিষেধাজ্ঞার আওতায় পড়া কোনো পণ্যই রপ্তানি হয়নি। তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত খাবারসহ কয়েকটি পণ্য আমদানিতে ভারত সরকারের দেওয়া নিষেধাজ্ঞার কারণে আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য অন্তত ৩০ শতাংশ কমবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এতে প্রতিদিন প্রায় ৪০-৪৫ লাখ টাকার পণ্য রপ্তানি ব্যাহত হবে বলে জানিয়েছেন তারা। মূলত যে ছয় ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞাRead More
দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি ওয়াশিংটনের গোলামির জন্য নয়: মামুনুল হক
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ‘বাংলার এক ইঞ্চি মাটিও ভীনদেশীদেরকে ব্যবহার করতে দেওয়া হবে না। দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি ওয়াশিংটনের গোলামির জন্য নয়।’ তিনি শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চ ময়দানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে এসব কথা বলেন। জুলাই ও শাপলা চত্বর হত্যাসহ সকল হত্যাকাণ্ডের বিচার, সারা দেশে হেফাজতের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার দাবিতে খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে এই সমাবেশ আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক আরও বলেন, ‘২০২৪ সালের স্বাধীনতা বাংলাদেশের মানুষেরRead More
নাজমুল হোসেন তাপস’কে বিএনপির মনোনয়ন না দিলে কঠোর আন্দোলনের হুশিয়ারি
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর থেকে আসন্ন সাংসদ নির্বাচনে কাজী নাজমুল হোসেন তাপস কে ধানের শীষে মনোনয়ন না দিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী দিয়েছেন, নবীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম। ১৭মে শনিবার বিকেলে নবীনগর পৌর সদরে বিএনপি নেতা কাজী নাজমুল হাসান তাপসের অনুসারীদের বিশাল মিছিল ও সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও নবীনগর থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী নাজমুল হোসেন তাপস। এসময় সভায়Read More
আখাউড়ায় দুই কারণে বিয়ের আট দিনের মাথায় স্বামীকে খুন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের আটদিনের মাথায় স্বামীকে খুন করেছে স্ত্রী। শুক্রবার গভীর রাতে পৌর এলাকার মসজিদ পাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী হত্যার কথা স্বীকার করে দু’টি কারণ বলেছেন। নিহত ব্যক্তি হলো মো. হাসান মিয়া (২৮)। কুমিল্লার ওই যুবক আখাউড়া মসজিদ পাড়ায় ভাড়া বাসায় থাকতেন। আটক নারী আখাউড়ার শান্তিনগরের জান্নাত আক্তার (২৩)। পুলিশ ভোরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে শনিবার বেলা ১২টা নাগাদ থানায় কোনো মামলা হয়নি। আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন আটক স্ত্রীর বরাতRead More
বিজয়নগরের নোয়াবাদী সীমান্তে পুশইনের চেষ্টাকে কেন্দ্র করে বিজিবি-বিএসএফ উত্তেজনা
বিজয়নগর উপজেলা সীমান্ত দিয়ে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ৭৫১ জনকে পুশইন চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় জনতার প্রতিরোধের মুখে তারা সেটা পারেনি। এ ঘটনাকে কেন্দ্র করে রাতভর ওই সীমান্তে উত্তেজনা বিরাজ করে। একাধিক সূত্র জানায়, বিভিন্ন সময়ে গুজরাট, ত্রিপুরায় ও রাজস্থানে আটক ৭৫১ জনের বেশি রোহিঙ্গা ও বাংলাদেশের নাগরিককে আটক করা হয়। তাদের বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইনের সিদ্ধান্ত নেয় সেখানকার আইনশৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্টরা। জানা গেছে, বৃহস্পতিবার ৩টার দিকে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের সীমান্ত দিয়ে ওই ৭৫১ জনকে পুশইন করতে জড়ো হয় বিএসএফ। খবর পেয়েRead More
আখাউড়া সীমান্ত দিয়ে ফিরলেন ভারতে গ্রেপ্তার ১১ বাংলাদেশি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন ভারতে গ্রেপ্তার হওয়া ১১ বাংলাদেশি। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনের সহযোগিতায় দেশে ফিরেছেন তারা। বৃহস্পতিবার (১৫ মে) বেলা ২টার দিকে ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আগরতলাস্থ বাংলাদেশের সহকারী হাই কমিশনের প্রথম সচিব আলমাস হোসেন, কনস্যুলার অ্যাসিস্ট্যান্ট ওমর শরীফ, আখাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জি এম রাশেদুল ইসলাম, ইমিগ্রেশন ওসি আব্দুস সাত্তার, আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন, আইসিপি ক্যাম্প কমান্ডার মো. মুখলেছুর রহমান, ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের সিনিয়র অফিসারRead More



















