Main Menu

May, 2025

 

হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন

ব্রাহ্মণবাড়িয়ায় বসে পরিকল্পনা, ঢাকায় এসে চালককে হত্যার পর সিএনজি ছিনতাই, অবশেষে গ্রেপ্তার ৫

রাজধানীর পল্লবীতে হাতুড়ি দিয়ে পিটিয়ে চালককে হত্যা করে সিএনজি ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনার সঙ্গে জড়িত চক্রের মূলহোতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। এছাড়া লুষ্ঠিত সিএনজি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত হলেন— মো. সৌরভ সরকার(২০), মো. ইয়াছিন মিয়া (২০), মো. মুসা (২৫), মো. দুলাল মিয়া (৩২) ও মো. শাহজালাল (২৬)। র‍্যাব জানায়, চক্রটি আগে বিভিন্ন রেলস্টেশন কেন্দ্রীক ছিনতাই ও চুরির সঙ্গে জড়িত ছিল। কিন্তু বেশি টাকা আয়ের জন্য ব্রাহ্মণবাড়িয়ায় বসে সিএনজি ছিনতাইয়ের পরিকল্পনা করে। পরে ঢাকায় এসে পল্লবী এলাকায় চালককে হত্যা করে সিএনজিটি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া গিয়ে মাত্র ৪৫ হাজার টাকায় বিক্রি করে। শুক্রবার সকালেRead More


নাসিরনগরে অ্যাম্বুলেন্সে ডাকাতি, মরদেহে ছুরিকাঘাত

নাসিরনগরে একটি লাশবাহী অ্যাম্বুলেন্সে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংঘবদ্ধ ডাকাতেরা লাশের সঙ্গে থাকা স্বজনদের মারধর করে নগদ অর্ধলক্ষাধিক টাকা ও প্রায় ১০টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় ডাকাতের হামলায় নারীসহ ৯ জন আহত হন। ভুক্তভোগীরা জানান, পূর্বভাগ ইউনিয়নের মুকবুলপুর গ্রামের সত্তরোর্ধ্ব বয়সী ছবদর আলী ক্যানসারে আক্রান্ত হয়ে ঢাকা মিরপুর আহসানিয়া ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। রাতে তার স্বজনরা লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে করে বাড়ি নাসিরনগরের উদ্দেশে যাত্রা করেন। পথেRead More


আশুগঞ্জের সেই ভাইরাল ছিনতাইকারীরা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় গত ২ থেকে ৫ এপ্রিল চলন্ত ট্রেনের যাত্রীদের মালামাল ছিনিয়ে নেয়ার কয়েকটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এসব ঘটনায় জড়িত ৬ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার আশুগঞ্জ খালপার গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. রাতুল(১৯), একই থানার চরচারতলা গ্রামের জজ মিয়ায় ছেলে মো. সেলিম মিয়া (৩৫), কিশোরগঞ্জের ভৈরব থানার চন্ডিবের গ্রামের মৃত মুসা মিয়ার ছেলে মো. সাইফুল আহম্মেদ (৩০) ও মৃত মোস্তফা মিয়ার ছেলে রাসেল মিয়া(৩০), একই থানার মধ্যেরচর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মনির হোসেন (২০) এবংRead More


সৌদি আরবে রাস্তা পার হতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নজরুল নিহত

সৌদি আরবে নির্মাণ কাজ শেষে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নজরুল ইসলাম (৩০)। বুধবার (২১ মে) বিকেল ৫টার দিকে মক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা গ্রামের দক্ষিণ পাড়ার মন মিয়ার ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নজরুল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। দিনরাত কষ্ট করে রোদে-ঝড়ে কাজ করে পরিবারের মুখে হাসি ধরে রেখেছিলেন তিনি। বুধবার বিকেলে কাজ শেষ করে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে ছুটে আসা একটি বেপরোয়া প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।Read More


ব্রাহ্মণবাড়িয়ার তিন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাদ পড়লো বঙ্গবন্ধুর নাম

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ‘বঙ্গবন্ধু’ নামটি বাদ দেওয়া হয়েছে। রোববার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠি সূত্রে জানা গেছে, শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে গত ৮ মে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বেসরকারি মাধ্যমিক-২ শাখা থেকে নাম পরিবর্তনের জন্য একটি চিঠি পাঠানো হয়। এরপর ১৭ মে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয় থেকেও নাম পরিবর্তনের বিষয়টি জানানো হয়। পরে সংশ্লিষ্ট উপজেলা থেকে নাম পরিবর্তনের তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, বিগত ফ্যাসিবাদী সরকারের সঙ্গেRead More


সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে দিনরাত যানজট, ভোগান্তি চরমে

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার ৩৪ কিলোমিটার অংশের মধ্যে ১৫ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে দিনরাত দীর্ঘ যানজট চলছে। আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল উপজেলার বেড়তলা, সরাইল বিশ্বরোড মোড় ও কুট্টাপাড়া মোড় হয়ে ইসলামাবাদ পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকায় গতকাল রোববার দিবাগত রাত দুইটা থেকে থেমে থেমে এ যানজট চলছে। আজ রাজ পৌনে ৯টার দিকেও দেখা গেছে এ পরিস্থিতি। স্থানীয় বাসিন্দা, যানবাহনচালক ও হাইওয়ে পুলিশের ভাষ্য, একদিকে সরু মহাসড়ক ও অন্যদিকে বিশ্বরোড মোড় গোলচত্বরে বড় আকারের গর্ত ও মোড়ের অব্যস্থাপনাকে কেন্দ্র করে এ যানজটের সৃষ্টি হয়েছে। সড়ক ও জনপথ এবং পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ারRead More


ভুয়া টিকিটে বিমানে কক্সবাজারে যেতে গিয়ে ধরা পড়লেন ব্রাহ্মণবাড়িয়ার আমান

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে বিনা টিকিটে এক যাত্রী বিমানে ওঠার চেষ্টা করার সময় ধরা পড়েছেন। আজ সোমবার (১৯ মে) বিকেলে বাংলাদেশ বিমানের কক্সবাজারগামী ফ্লাইটে (বিজি ৪৩৭) ওঠার চেষ্টা করেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাসিন্দা আমান। জানা গেছে, বিকেল সাড়ে ৪টায় ঢাকা থেকে কক্সবাজারগামী বিজি ৪৩৭ ফ্লাইটের শিডিউল ছিল। আমান প্রথমে টার্মিনালে প্রবেশের প্রথম ধাপ পার করেন। বোর্ডিং পাস না নিয়ে তিনি দ্বিতীয় ধাপও পার হয়ে যান। বিমানে ওঠার আগে বোর্ডিং কার্ড চেক করার সময় তিনি কোনো কার্ড দেখাতে পারেননি। বিমানবন্দরের নিরাপত্তা সংস্থার সদস্যরা তাঁকে আটক করেন এবং জিজ্ঞাসাবাদের জন্যRead More


নাসিরনগরে খুন, পলাতক স্বামী-স্ত্রী হবিগঞ্জে গ্রেফতার

নাসিরনগরে রোকিয়া হত্যা মামলার আসামি স্বামী-স্ত্রীকে হবিগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব-৯)। শনিবার দিবাগত (১৮ মে) রাত পৌনে ৩টার দিকে হবিগঞ্জ জেলার সদর থানাধীন লস্করপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানাধীন ধরমন্ডল এলাকার কিমত আলীর ছেলে বদরুল মিয়া (৩০) ও তার স্ত্রী মাফিয়া বেগম (২৮)। র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান- ১ এপ্রিল দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানাধীন ধরমন্ডল এলাকায় বদরুলের সন্তানরা রোকেয়া বেগমের বাড়িতে ইট-পাটকেল মারাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। পরবর্তীতেRead More


নবীনগরে ধরা পরলো ২৯ কেজি ওজনের বিগহেড মাছ

মিঠু সূত্রধর পলাশ : নবীনগরে জেলেদের জালে ধরা পরলো ৩০ কেজি ওজনের একটি বিগহেড মাছ। রোববার (১৮ মে) সকাল ১১ টার দিকে উপজেলার চরলাপাং এলাকায় মেঘনা নদী থেকে এই মাছটি ধরেন জেলে পরিতোষ বর্মনসহ অন্য জেলারা। জানা যায়, উপজেলার গোপীনাথপুর (মনতলা) গ্রামের জেলে পরিতোষ বর্মনসহ অন্য জেলেরা প্রতিদিনের ন্যায় রোববার মেঘনা নদীতে মাছ ধরতে যান। বছুরি জাল দিয়ে তারা মেঘনা নদীতে মাছ ধরেন। সকাল ১১ টার দিকে জেলেদের জালে ২৯ কেজি ওজনের একটি বিগহেড মাছ ধরা পরে। পরে মাছটি স্থানীয় ব্যাপারি সুমন মিয়ার কাছে ৮৫০ টাকা কেজি ধরে ২৪ হাজারRead More


ব্রাহ্মণবাড়িয়ায় আর এস জিপসান ডেকোরেশনের শুভ উদ্বোধন

মোহাম্মদ মাসুদ : ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের ঘাটুরায় আর এস জিপসান ডেকোরেশনের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (১৮ মে) বিকাল ৫ টায় ঘাটুরা ১ নং, তিতাস গ্যাসফিল্ড এর পাশে নতুন রুপে এ শোরুম উদ্বোধন করা হয়। এতে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মো. রাহিম মিয়া, সভাপতিত্ব করেন, মাওলানা মেরাজুল ইসলাম কাসেমী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, মো. জামাল উদ্দিন, মো. জয়নাল আবেদীন, মো. হোসেন মিয়া, মো. হারুন মুল্লা, মো. কাজী কবির হোসেন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মোঃ খসরু মোল্লা, মোঃ স্বপন মোল্লা মেম্বার, কাজী কবির হোসেন, কাজী আবুRead More


This site is protected by wp-copyrightpro.com