Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী কনটেইনারের ৮ ঘণ্টা পর এবার আন্ত:নগর ট্রেনের লাইনচ্যুত

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনার প্রায় সাত ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ শুরু হয়। আজ শনিবার ভোর ৫টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার এক ঘণ্টা পর একই স্থানে লাইনচ্যুত হয় আন্ত: নগর ট্রেন।

জেলা রেলওয়ে স্টেশনের মাস্টার মো. জসিম উদ্দিন জানান, দুই দফায় ১০/১২ ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়।

গতকাল শুক্রবার রাত ১০টা ১০ মিনিটে চট্টগ্রাম থেকে আসা ৬০৩ নম্বর মালবাহী ট্রেনের একটি বগি জেলা রেলওয়ে স্টেশনের অদূরে পৈরতলা রেলক্রসিংয়ের সামনে লাইনচ্যুত হয়। এই ঘটনায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রথমে দুর্ঘটনাকবলিত ট্রেনটির সামনের অংশ রাত ১২টার দিকে সামনের দিকে চালানো হয়।

পরে আখাউড়া রেলওয়ে জংশন থেকে উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনাকবলিত বগিটি উদ্ধারে কাজ শুরু করে। ভোর প্রায় ৫টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এদিকে ভোর ৬টার কাছাকাছি সময়ে একই স্থানে ৮’শ মিটারের মধ্যে ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্ত:নগর কক্সবাজার এক্সপ্রেসটির লাইনচ্যুত হয়। ট্রেনটির পেছনের দিকের গার্ডব্র্যাক লাইন থেকে সরে যায়। গার্ডব্র্যাক রেখে কিছুক্ষণ পর ট্রেনটি চলে যায়। পরে বগিটি উদ্ধার করে সরিয়ে নেওয়া হয়। সকাল সাড়ে ৮টার পর ডাউন লাইনে ফের চলাচল শুরু হয় ট্রেন। তবে পরবর্তী দুর্ঘটনার পর আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares