Main Menu

আখাউড়ায় বজ্রপাতে দুইজনের মৃত্যু

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। রবিবার (১১ মে) দুপুর ও বিকেলে ধরখার ও মোগড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন,ধরখার ইউনিয়নের রুটি গ্রামের শেখ সেলিম মিয়া (৬০) এবং মোগড়া ইউনিয়নের বনগজ গ্রামের জমির খান (২২)।

প্রথম ঘটনাটি ঘটে বিকেল ৩টার দিকে। নিহত শেখ সেলিম মিয়া রুটি উত্তর পাড়া শেখ বাড়ির বাসিন্দা এবং পেশায় কৃষক ছিলেন। জানা যায়, তিনি নিজ জমিতে ধান কাটার পর খড় শুকিয়ে গুছিয়ে রাখার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

তার ছেলে রুবেল শেখ বলেন, বাবা প্রতিদিনের মতো মাঠে কাজ করছিলেন। হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হলে আমরা ভাবছিলাম তিনি ঘরে ফিরবেন। কিছুক্ষণ পর জানতে পারি বজ্রপাতে তিনি মারা গেছেন।

ধরখার ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য শাহিনুর বেগম ঘটনাস্থলে গিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

অপরদিকে একই দিনে দুপুরে মোগড়া ইউনিয়নের বনগজ গ্রামে বজ্রপাতের আরেকটি ঘটনায় মারা যান মো. জমির খান (২২)। তিনি স্থানীয় মদন খানের পুত্র। ঘটনার সময় জমির খান গরু চড়াচ্ছিলেন বলে জানা গেছে। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares