May, 2025
নবীনগরে সাংবাদিকদের সাথে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রাজীব ভূঁইয়ার মতবিনিময়
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে দলীয় এমপি পদে মনোনয়ন প্রত্যাশী আবু হাসনাত আলম রাজীব ভূঁইয়া। তিনি শনিবার (৩ মে) সন্ধ্যায় নবীনগর প্রেসক্লাব কার্যালয়ে এই মতবিনিময় করেন। তিনি বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ কৃষকদলের যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করছেন। ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে তিনি বিএনপির দলীয় মনোনয়ন পাবেন বলে আশা ব্যক্ত করেন স্থানীয় সাংবাদিকদের কাছে। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, আমি এই আসনে দলীয় মনোনয়ন পেয়ে যদি নির্বাচিত হই তাহলে শিক্ষার মানোন্নয়ন, কৃষকগোষ্ঠীর মানোন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, বেকার যুবসম্প্রদায়ের জন্যRead More
নবীনগরে সাংবাদিক উজ্বলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
মিঠু সূত্রধর পলাশ : নবীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি মোস্তাক আহমেদ উজ্বলের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজ রবিবার নবীনগর প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভায় প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি সভাপতিত্বে ও দৈনিক কালবেলা উপজেলা প্রতিনিধি শাহনূর খান আলমগীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আবু কামাল খন্দকার, সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, সাবেক সভাপতি জালাল উদ্দিন মনির, সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক কান্তি কুমার ভট্টাচার্য, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম বাবু, আব্দুল হাদী, পিয়াল হাসান রিয়াজ, মিঠু সূত্রধরRead More
মাওলানা রইস উদ্দিন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন
মাওলানা রইস উদ্দিন হত্যার বিচারের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়ছে। আখাউড়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত ও সকল দরবার শরীফের উদ্যোগে রোববার বিকালে রেলওয়ে ষ্টেশন মসজিদের সামনে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। কর্মসূচিতে শতাধিক সুন্নাত জামাতের সদস্যসহ মাদ্রাসার ছাত্র, দরবার শরীফের প্রতিনিধিরা অংশ নেয়। মাওঃ মানছুর হাল্লাজ শাহীনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন মাওলানা গোলাম সামদানি, মাওঃ শেখ বোরহান রেজা, সৈয়দ সাহিদুজ্জামান বাবু, রেলওয়ে স্টেশন মসজিদের খতীব মুফতি রেদওয়ান রেজা, বিএনপি নেতা আবুল ফারুক বকুল, মাওঃ গোলাম হাক্কানী, মোঃ শাহাবুদ্দিন আহমেদ, নূরে আলম প্রমুখ। বক্তারাRead More
নবজাতক দেখে ফেরার পথে সড়কে ঝরলো ফায়ার ফাইটার বাবার প্রাণ
রুবেল আহমেদ : নবজাতক সন্তানকে দেখতে এসে বাড়ি ফেরার পথে প্রাণ গেলো বাবার। রোববার (৪ মে) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার তিনলাখপীর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতের নাম সজিবুল ইসলাম ( ২৩)। তার বাড়ি পাশ্ববর্তী ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর গ্রামে। সজিবুল ইসলাম ওই গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। সে পেশায় একজন দমকল বাহিনীর কর্মী ছিলেন। খাঁটিহাতা হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। বিষয়টি নিশ্চিত করেন কুটি দমকল বাহিনীর লিডার মোহাম্মদ খালেদ। কসবা দমকল অফিস ও স্থানীয় সুত্রে জানা যায়, সজিবুল ইসলাম একজন দমকল বাহিনীর কর্মী হিসেবে চট্টগ্রামের সন্দীপRead More
আখাউড়ায় ঘর থেকে ছড়াচ্ছিল দুর্গন্ধ, দরজা খুলে মিলল লাশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকালে উপজেলার দেবগ্রামের মধ্যপাড়া থেকে লাশ উদ্ধারের তথ্য দেন আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন। তোফাজ্জল মিয়া (৩৮) নামে ওই ব্যক্তি বাড়িতে একাই থাকতেন তিনি। তার স্ত্রী চট্টগ্রামে থাকেন। আট বছরের একটি মেয়ে রয়েছে তার। পুলিশ বলছে, তোফাজ্জলের ঘর থেকে দুর্গন্ধ পেয়ে আশেপাশের লোকজন দরজা খুলে মেঝেতে তাকে পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ওসি বলেন, ঘরের দরজা পাঁচ-ছয়দিন ধরে ভেতর থেকে বন্ধ ছিল। তার মৃত্যুর বিষয়টি প্রথমে কেউ টের পায়নি। এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণাRead More
৭০ বছর পর বক্ষব্যাধি ক্লিনিকের ৫৮ শতক জায়গা উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে অবৈধ দলখদারসহ স্থাপনা উচ্ছেদ করে সরকারি প্রতিষ্ঠানের ৫৮ শতক জায়গা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের মেড্ডা এলাকায় এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আবদুল খালেক পাটোয়ারী এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন। স্থানীয় এলাকাবাসী, জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলা শহরের মেড্ডা এলাকায় বক্ষব্যাধি ক্লিনিক অবস্থিত। সরকারি এই ক্লিনিকের পাশেই মেড্ডা বাজার ও পূর্বদিকে তিতাস নদী। দীর্ঘ প্রায় ৬০ থেকে ৭০ বছর ধরে নিম্ন আয়ের পেশাজীবীসহ স্থানীয় লোকজন বক্ষব্যাধি ক্লিনিকের ৫৮ শতকRead More
সরাইল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা আফজালুর রহমানের স্মরণসভা
মোহাম্মদ মাসুদ : ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত সরাইল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা আফজালুর রহমান এর স্মরণে শুক্রবার (২ মে) বিকালে সরাইল প্রেসক্লাবের আঙ্গিনায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির এর সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভা ও দোয়া মাহফিলে প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মরহুম পীরজাদা আফজালুর রহমান এর পরিবারের পক্ষ থেকে শোক সভায় উপস্থিত ছিলেন মরহুমের বড় পুত্র সাংবাদিক আবেদুর আর শাহীন। আলোচনা শেষে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সরাইল বিকালRead More
নবীনগরে যুগান্তরের সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক মোস্তাক আহমেদ উজ্জলের (৪৫) বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নবীনগর থানায় এ মামলা দায়ের করা হয়। জানা যায়, গত ২৯ এপ্রিল উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের সলিমগঞ্জ বাজারে দোকানে বাকী খাওয়াকে কেন্দ্র করে বাড়াইল ও বাড্ডা গ্রামের লোকজনের মধ্যে দুই দফায় সংঘর্ষে বাড্ডা গ্রামের আজিজ মিয়া (৫২) নামে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় নিহতের স্ত্রী রাবেয়া বেগম বৃহস্পতিবার রাতে যুগান্তর পত্রিকার নবীনগর প্রতিনিধি মোস্তাক আহমেদ উজ্জ্বলকে প্রধান আসামি করে নবীনগর থানায় একটি হত্যা মামলা করেন। ওইRead More
পুলিশ পরিচয়ে মামলা-গ্রেপ্তারের হুমকি, ব্রাহ্মণবাড়িয়ায় তটস্থ জনপ্রতিনিধিরা
মামলা-গ্রেপ্তারের ভয় দেখিয়ে দফায় দফায় আসছে ফোনকল। চাওয়া হচ্ছে টাকা। পুলিশের উপ–পরিদর্শক (এসআই) পরিচয়ে করা ফোনকলে তটস্থ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা। বিপদ থেকে বাঁচতে বিকাশে টাকাও পাঠাচ্ছে তাদের কেউ কেউ। বড়াইল ইউনিয়ন পরিষদের কয়েকজন সদস্য জানায়, ০১৮৮৬৮৩৭১৩৭ নম্বর থেকে ফোনকল করে দারোগা সাইফুল পরিচয় দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত এই বলে তাদের মামলার ভয় দেখানো হয়। টাকা না দিলে ধরে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছে তারা। ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ইউসুফ মিয়া বলেন, ‘আজ শুক্রবার সকালেও আমাকে ফোনকল করে নবীনগর থানায় যেতে বলা হয়।Read More
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মাদরাসা ছাত্রের
নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্টে আকাশ (১০) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ( ১ মে) সন্ধ্যায় উপজেলা বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। আকাশ শ্রীঘরের উত্তরপাড়ার আনোয়ার হোসেন ছেলে এবং স্থানীয় মাদরাসায় পড়াশুনা করত। স্থানীয়রা জানান, চার্জ থেকে অটোরিকশা খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় আকাশ। পরে পরিবারের লোকজন তাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সুব্রত বলেন, ‘ছেলেটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।’



















