Friday, May 2nd, 2025
সরাইল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা আফজালুর রহমানের স্মরণসভা
মোহাম্মদ মাসুদ : ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত সরাইল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা আফজালুর রহমান এর স্মরণে শুক্রবার (২ মে) বিকালে সরাইল প্রেসক্লাবের আঙ্গিনায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির এর সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভা ও দোয়া মাহফিলে প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মরহুম পীরজাদা আফজালুর রহমান এর পরিবারের পক্ষ থেকে শোক সভায় উপস্থিত ছিলেন মরহুমের বড় পুত্র সাংবাদিক আবেদুর আর শাহীন। আলোচনা শেষে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সরাইল বিকালRead More
নবীনগরে যুগান্তরের সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক মোস্তাক আহমেদ উজ্জলের (৪৫) বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নবীনগর থানায় এ মামলা দায়ের করা হয়। জানা যায়, গত ২৯ এপ্রিল উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের সলিমগঞ্জ বাজারে দোকানে বাকী খাওয়াকে কেন্দ্র করে বাড়াইল ও বাড্ডা গ্রামের লোকজনের মধ্যে দুই দফায় সংঘর্ষে বাড্ডা গ্রামের আজিজ মিয়া (৫২) নামে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় নিহতের স্ত্রী রাবেয়া বেগম বৃহস্পতিবার রাতে যুগান্তর পত্রিকার নবীনগর প্রতিনিধি মোস্তাক আহমেদ উজ্জ্বলকে প্রধান আসামি করে নবীনগর থানায় একটি হত্যা মামলা করেন। ওইRead More
পুলিশ পরিচয়ে মামলা-গ্রেপ্তারের হুমকি, ব্রাহ্মণবাড়িয়ায় তটস্থ জনপ্রতিনিধিরা
মামলা-গ্রেপ্তারের ভয় দেখিয়ে দফায় দফায় আসছে ফোনকল। চাওয়া হচ্ছে টাকা। পুলিশের উপ–পরিদর্শক (এসআই) পরিচয়ে করা ফোনকলে তটস্থ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা। বিপদ থেকে বাঁচতে বিকাশে টাকাও পাঠাচ্ছে তাদের কেউ কেউ। বড়াইল ইউনিয়ন পরিষদের কয়েকজন সদস্য জানায়, ০১৮৮৬৮৩৭১৩৭ নম্বর থেকে ফোনকল করে দারোগা সাইফুল পরিচয় দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত এই বলে তাদের মামলার ভয় দেখানো হয়। টাকা না দিলে ধরে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছে তারা। ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ইউসুফ মিয়া বলেন, ‘আজ শুক্রবার সকালেও আমাকে ফোনকল করে নবীনগর থানায় যেতে বলা হয়।Read More
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মাদরাসা ছাত্রের
নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্টে আকাশ (১০) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ( ১ মে) সন্ধ্যায় উপজেলা বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। আকাশ শ্রীঘরের উত্তরপাড়ার আনোয়ার হোসেন ছেলে এবং স্থানীয় মাদরাসায় পড়াশুনা করত। স্থানীয়রা জানান, চার্জ থেকে অটোরিকশা খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় আকাশ। পরে পরিবারের লোকজন তাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সুব্রত বলেন, ‘ছেলেটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।’
আশুগঞ্জ-আগরতলা সড়কের চলমান কাজ দেখে সচিবের অসন্তোষ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আখাউড়া স্থলবন্দর হয়ে আগরতলা সংযুক্তের সড়কে চলমান কাজ দেখে অসন্তোষ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক। শুক্রবার (২ মে) বিকেলে বিশ্বরোড থেকে আখাউড়া উপজেলার তন্তর পর্যন্ত মহাসড়কটির অন্তত ২৫ কিলোমিটার অংশ ঘুরে কাজের অগ্রগতি দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি। কাজের অগ্রগতি যাচাই শেষে ওই কর্মকর্তা সাংবাদিকদের জানান, নির্মাণাধীন মহাসড়কটিতে কাজকর্ম কিছুই হচ্ছে না। জনগণের ভোগান্তি লাঘবে ঢাকায় গিয়ে সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ নির্মাণাধীন সড়কটির ভারতীয় দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে কথা বলবেন তিনি। এক প্রশ্নের জবাবে সচিব এহছানুল হক আরও জানান, মহাসড়কটিতে সমস্যাRead More
মাওলানা রঈস উদ্দিন হত্যার বিচারের দাবীতে নাসিরনগরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
গাজীপুরে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রঈস উদ্দিনকে মতাদর্শগত বিরোধের জেরে মসজিদ কমিটির রোষানলে পড়ে স্থানীয় একটি গ্রুপ মব তৈরি করে নির্মমভাবে হত্যাকান্ডের দ্রুত বিচারের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে এক মানব ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ২ মে বাদ জুমা নাসিরনগর কলেজ মোড় শহীদ ইমরান চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন গত ২৭ এপ্রিল রবিবার, গাজীপুর সিটি কর্পোরেশন ৩৯ নং ওয়ার্ড হায়দারাবাদ এলাকার আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রইস উদ্দিনের মব সৃষ্টি করে তার উপর অতর্কিত হামলা চালানো হয়। সম্পূর্নRead More



















