Main Menu

May, 2025

 

আশুগঞ্জ-আগরতলা সড়কের চলমান কাজ দেখে সচিবের অসন্তোষ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আখাউড়া স্থলবন্দর হয়ে আগরতলা সংযুক্তের সড়কে চলমান কাজ দেখে অসন্তোষ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক। শুক্রবার (২ মে) বিকেলে বিশ্বরোড থেকে আখাউড়া উপজেলার তন্তর পর্যন্ত মহাসড়কটির অন্তত ২৫ কিলোমিটার অংশ ঘুরে কাজের অগ্রগতি দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি। কাজের অগ্রগতি যাচাই শেষে ওই কর্মকর্তা সাংবাদিকদের জানান, নির্মাণাধীন মহাসড়কটিতে কাজকর্ম কিছুই হচ্ছে না। জনগণের ভোগান্তি লাঘবে ঢাকায় গিয়ে সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ নির্মাণাধীন সড়কটির ভারতীয় দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে কথা বলবেন তিনি। এক প্রশ্নের জবাবে সচিব এহছানুল হক আরও জানান, মহাসড়কটিতে সমস্যাRead More


মাওলানা র‌ঈস উদ্দিন হত্যার বিচারের দাবীতে নাসিরনগরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

গাজীপুরে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রঈস উদ্দিনকে মতাদর্শগত বিরোধের জেরে মসজিদ কমিটির রোষানলে পড়ে স্থানীয় একটি গ্রুপ মব তৈরি করে নির্মমভাবে হত্যাকান্ডের দ্রুত বিচারের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে এক মানব ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ২ মে বাদ জুমা নাসিরনগর কলেজ মোড় শহীদ ইমরান চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন গত ২৭ এপ্রিল রবিবার, গাজীপুর সিটি কর্পোরেশন ৩৯ নং ওয়ার্ড হায়দারাবাদ এলাকার আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রইস উদ্দিনের মব সৃষ্টি করে তার উপর অতর্কিত হামলা চালানো হয়। সম্পূর্নRead More


কসবায় ৭০ লাখ টাকার ভারতীয় চশমা জব্দ করলো বিজিবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকা থেকে প্রায় ৭০ লাখ টাকার ভারতীয় চশমা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রাতে উপজেলার নোয়াহাটি সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। বিজিবি- ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জিয়াউর রহমান এ অভিযানের বিষয়টি তথ্য নিশ্চিত করেছেন। বিজিবি সূত্র জানায়, জব্দ করা মালামালের মধ্যে রয়েছে, ভারতীয় বিভিন্ন প্রকার বেবি চশমা ৩৩৩৬ পিস, ডানম্যাক লাক্সারি চশমা ১৫৭৫ পিস, জিরো বয়েজ চশমা ১৬৯১ পিস, লন্ডন চশমা ৯৬০ পিস ও কিং চশমা ৮৪০ পিস। এসব চশমা কাস্টমসে জমা দেওয়া হয়েছে।


আন্তর্জাতিক শ্রমিক দিবসে ইসলামী শ্রমিক আন্দোলন ব্রাহ্মণবাড়িয়ার বর্ণাঢ্য র‍্যালি

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার উদ্যোগে র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে রেলওয়ে স্টেশন চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাব চত্বরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মাওলানা ফয়জুল্লাহ মুহসিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহব্বত আল এহসানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সেক্রেটারি মাওলানা গাজী নিয়াজুল করীম। বিশেষ অতিথি ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলনের সাবেক কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ সম্পাদক মুফতি জসিম উদ্দিন, ইসলামী আন্দোলনের জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম বিলাল,Read More


কসবায় ধান শুকানো নিয়ে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন

রুবেল আহমেদ : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উঠানে ধান শুকানো নিয়ে সামান্য কথা কাটাকাটির জের চাচাতো ভাই শাওন ফকির (২২) এর ছুরিকাঘাতে সুজন ফকির (২৫) নামে একজন নিহতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের জাজিসার গ্রামের ফকির বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সুজন ফকির ওই গ্রামের খোকন ফকিরের ছেলে। হত্যাকারী শাওন ফকির ও হত্যার শিকার সুজন ফকির সম্পর্কে আপন চাচাতো ভাই। দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদের। নিহতের পিতা খোকনRead More


This site is protected by wp-copyrightpro.com