Main Menu

কসবায় ধান শুকানো নিয়ে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন

[Web-Dorado_Zoom]

রুবেল আহমেদ : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উঠানে ধান শুকানো নিয়ে সামান্য কথা কাটাকাটির জের চাচাতো ভাই শাওন ফকির (২২) এর ছুরিকাঘাতে সুজন ফকির (২৫) নামে একজন নিহতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের জাজিসার গ্রামের ফকির বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সুজন ফকির ওই গ্রামের খোকন ফকিরের ছেলে। হত্যাকারী শাওন ফকির ও হত্যার শিকার সুজন ফকির সম্পর্কে আপন চাচাতো ভাই। দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদের। নিহতের পিতা খোকন ফকির জানান, ৪/৫ মাস আগে মাদক ব্যবসায় বাধা দেয়ার জের ধরে আমি ও আমার ছেলের উপর ক্ষিপ্ত ছিলো শাওন। তিন মাস আগে অন্য মাদক ব্যবসায়ীদের নিয়ে একবার গুম করে হত্যা চেষ্টা করেছিলো আমার ছেলে সুজনকে। আজ ধান শুকানো নিয়ে সামান্য তর্কের জেরে ছেলেটাকে ছুরিকাঘাত করে। গুরুতর রক্তাক্ত অবস্থায় তাকে কুমিল্লা নেয়ার পথে মারা যায় সুজন। তার তিন বছর ও ১৮ মাস বয়সী দুটো সন্তান রয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares