Tuesday, May 6th, 2025
দেশে ফিরলেন খালেদা জিয়া
দীর্ঘ চার মাস পর দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪০ মিনিটে তাকে বহনকারী কাতারের আমিরের বিশেষ বিমানটি (এয়ার অ্যাম্বুলেন্স) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। একই ফ্লাইটে খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুম্মন ঢাকা পোস্টকে বলেন, বিএনপি চেয়ারপারসনকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বিমানবন্দর ত্যাগ করার পর গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন। এদিকে সাবেক এই প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সকাল থেকেই বিমানবন্দরেRead More
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিল্লাল গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিল্লাল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ মে) রাতে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড়হরণ রেলগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মো. বিল্লাল মিয়া আশুগঞ্জ উপজেলার শরিফুল ইউনিয়নের হেবজু মিয়ার ছেলে। তবে বর্তমানে তিনি জেলা শহরের সিম্পলকান্দি এলাকায় বসবাস করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন তথ্যটি নিশ্চিত করে বলেন, ২০২৪ সালের ৯ মার্চ জেলা পরিষদের উপনির্বাচনে মো. বিল্লাল মিয়া চেয়ারম্যান নির্বাচিত হয়। তবে গত ৫ আগস্টের পর মো. বিল্লাল মিয়ার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হত্যাসহ দুটি মামলা দায়ের করা হয়। তবেRead More
প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে রকিব মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার ধরখার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওসি ছমিউদ্দিন বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গত ২১ এপ্রিল সন্ধ্যা থেকে শারীরিক প্রতিবন্ধী মেয়েটি ঘরে একা ছিল। তখন প্রতিবেশী রকিব মিয়া ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। মেয়েটির মা রাত ১২টার দিকে বাড়ি ফিরে দেখেন ঘরের দরজা খোলা। ভিতরে গিয়ে রকিবকে দেখে ধরার চেষ্টা করলে তিনি পালিয়ে যান। মেয়ের কাছে ঘটনা জেনে আখাউড়া থানায় ধর্ষণ মামলা করেন স্বজনরা।



















