Main Menu

November, 2023

 

ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনে অনিয়ম: দ্বিতীয় দিনে ৪ কেন্দ্রে তদন্ত কমিটি

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনের কয়েকটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণে অনিয়মের অভিযোগের তদন্ত দ্বিতীয় দিনের মতো করছে তদন্ত কমিটি। এসময় তারা অনিয়মের অভিযোগ ওঠা প্রত্যেকটি কেন্দ্রে গিয়ে সরেজমিনে তদন্ত কার্যক্রম চালাচ্ছেন। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল থেকে উপজেলার বড়তল্লা, তালশহর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নূরানীয়া হাফিজিয়া মাদরাসা কেন্দ্রে যান অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জয়নাল আবেদিন। পরে তারা উপজেলা হলরুমে এসে আবারও প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারদের সঙ্গে কথা বলেন। কেন্দ্রে কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, পুলিশ এবং আনসার সদস্যদের বক্তব্য শুনছেRead More


ইউনিয়ন মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

মিঠু সূত্রধর পলাশ :  নবীনগর উপজেলার ইউনিক মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত  সোমবার সকাল ১০ টায় উপজেলার জল্লি গ্রামের ইউনিক মডেল স্কুল এন্ড কলেজ মাঠে এই বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইউনিক মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মো. খবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার  তানভির ফরহাদ শামীম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহাকরি কমিশনার (ভূমি) মাহামুদা জাহান। .বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, জেলা কৃষকলীগের সদস্য মোশারফ হোসেন, সহকারী শিক্ষক  আবদুল হামিদ,  উপজেলার এসRead More


বিজয়নগরে পর্যটন কেন্দ্রের মুক্তিযুদ্ধ মনুমেন্ট উদ্বোধন 

বিজয়নগর সংবাদদাতা :বিজয়নগর  উপজেলার মুকুন্দপুর পর্যটন এলাকায় পর্যটকদের সুবিধার জন্য নবনির্মিত মুক্তিযুদ্ধ মনুমেন্ট ও বিশ্রামাগার এর উদ্বোধন করা হয়েছে।  প্রধান অতিথি হিসাবে মনুমেন্ট ও বিশ্রামাগার উদ্ভোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর আসনের সাংসদ যুদ্ধাহত  বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এসময় যুদ্ধাহত  বীর মুক্তিযোদ্ধা মোকতাদির চৌধুরী এমপি বলেন,বর্তমান সরকার উন্নয়নের সরকার। এই মনুমেন্ট  ও বিশ্রামাগার নির্মান করায় এখানে পর্যটকরা সবধরনের সুবিধা পাবে এবং মুক্তিযুদ্ধা সহ সবাই এখানে বিশ্রাম নিতে পারবে। তিনি আরও বলেন নবগঠিত বিজয়নগর উপজেলার সবRead More


ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি কচি মোল্লা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক জেলা বিএনপির সভাপতি এবং পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচিকে (কচি মোল্লা) গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে জেলা শহরের বাগানবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব। হাফিজুর রহমান মোল্লা কচি পৌর শহরের মৌড়াইল এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আসলাম হোসাইন জানান, হাফিজুর রহমান মোল্লা কচিকে র‍্যাব গ্রেফতার করে রাত দেড়টার দিকে থানায় হস্তান্তর করে। তার বিরুদ্ধে বিস্ফোরক মামলা রয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।


আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে রুজিনা রহমান (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি মানসিক রোগী বলে জানা যায়। বুধবার (৮ নভেম্বর) সকাল ৬টার দিকে আশুগঞ্জ রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। রুজিনা রহমান উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের শাহাজাহান মিয়ার মেয়ে ও ঢাকা দক্ষিণ মুগদার মো: আনিসুর রহমানের স্ত্রী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রুজিনা বেগম একজন মানসিক রোগী। অনেকবার চিকিৎসা হয়েছে৷ রুজিনা বেগম কাউকে না বলে মাঝেমধ্যে ঘর থেকে বের হয়ে যায়। এমনিই ভাবে গত সোমবার কাউকে না বলে আশুগঞ্জ চলে আসে। তারপর বাহাদুরপুর বাবার বাড়িতে এসে পাগলামি শুরু করেন। পরে সবারRead More


সরাইলে ফেসবুক লাইভে এসে মাদকাসক্ত যুবকের আত্মহত্যা

সরাইলে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছে মাদকাসক্ত এক যুবক। বুধবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার সাগরদীঘি (পূর্ব পাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। মৃত জুম্মান খাঁ (৩৫) উপজেলার মোগলটুলা এলাকার রমজান খাঁ’র ছেলে। জুম্মান উপজেলার সাগরদীঘি (পূর্ব পাড়া) মীর হেলালের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতেন। জানা যায়, জুম্মান নেশাগ্রস্ত ছিলেন। সে মাদক কেনা-বেচার সাথেও জড়িত ছিলো। তার বিরুদ্ধে সরাইল থানায় মাদক মামলা রয়েছে। তার স্ত্রীও মাদক কেনা-বেচাতে জড়িত। মাদক কেনা-বেচার কারণে জুম্মানের সাথে তার বাবা-মা ও কোন আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ ছিলো না। সে তার স্ত্রীকে নিয়ে উপজেলার সাগরদীঘি (পূর্ব পাড়া) এলাকারRead More


ব্রাহ্মণবাড়িয়ায় উপ-নির্বাচনে অনিয়মের অভিযোগের তদন্ত শুরু

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনের ৪টি কেন্দ্রে ভোট গ্রহনে অনিয়মের অভিযোগের তদন্ত শুরু হয়েছে। দুপুরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: রুহুল আমিন তদন্ত কার্যক্রম শুরু করেন। বড়তল্লা, তালশহর পশ্চিম ও যাত্রাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং যাত্রাপুর নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা কেন্দ্রের ৪ প্রিজাইডিং কর্মকর্তা, ২৮ সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং ৪৬ জন পোলিং অফিসার ছাড়াও কেন্দ্রে কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, পুলিশ এবং আনসার সদস্যদের বক্তব্য শুনবে তদন্ত কমিটি। তদন্ত কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। মঙ্গলবার নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপ-সচিব মো: আতিয়ার রহমানRead More


কমিউনিটি প্রোট্রেকশনও নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্যদের ওর্য়াকসপ

আন্তর্জাতিক বেসরকারী সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন (বাংলাদেশ) ব্রাহ্মণবাড়িয়া এর এনসিওর প্রোট্রেকশন এন্ড জাস্টিট থ্রু ইনট্রিগ্রেটেড এ্যাপ্রোচ (ইপজিয়া) প্রকল্পটির মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া সদরে কমিউনিটি প্রোট্রেকশন কমিটি ও নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্যদের নিয়ে ওর্য়াকসপের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি ও কমিউনিটি প্রোট্রেকশন কমিটি সভাপতি জাহাঙ্গীর কবীর খান দুলাল, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সুহিলপুর ইউনিয়ন কমিউনিটি প্রোট্রেকশন কমিটির সহ-সভাপতি মো: মোজাম্মেল, আরো উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড কনসার্ন মাইক্রো-ক্রেডিট প্রোগ্রামের ব্রাঞ্চ ম্যানেজার প্রদীপ বল্লভ,হিসাব রক্ষক তিমন বৈদ্য,আব্দুর রসিদ ও আরো অনেকে। এসময় প্রধান অতিথি তার বক্তবে বলেনRead More


ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুর উপ-নির্বাচনের গেজেট প্রকাশ স্থগিত

লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসনের উপ-নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান, ইসি সচিব মো. জাহাংগীর আলম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ওই দুই উপ-নির্বাচনের বিষয়ে কিছু তথ্য-উপাত্ত পাওয়া গেছে। সেগুলো তদন্ত করতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে ইসি সিদ্ধান্ত নেবে। রোববার লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপ-নির্বাচন হয়। দুই আসনেই ক্ষমতাসীন আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীকের প্রার্থী জয়ী হন। এই দুই আসনের ভোটের অনিয়ম নিয়ে গণমাধ্যমে বিভিন্ন খবর ও ছবি প্রকাশ হয়। ইসি সচিব বলেন, গত দুইদিন কয়েকটি গণমাধ্যমে লক্ষ্মীপুর–৩ আসনের একটি কেন্দ্রRead More


ব্রাহ্মণবাড়িয়া ২আসনের ভোট কেন্দ্রে অনিয়ম তুলে সংবাদ সম্মেলন করলেন এড: জিয়াউল হক মৃধা

মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়া -২ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাবেক সাংসদ এড: জিয়াউল হক মৃধা ভোট কেন্দ্রের নানান অনিয়ম তুলে ধরেন নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে। আজ সোমবার (০৬নভেম্বর) সকালে কালিকচ্ছ ইউনিয়ন জাতীয় পার্টি’র কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। সাংবাদিক সম্মেলনে জাতীয় পার্টি ( রওশন পন্থী) নেতা স্বতন্ত্র প্রার্থী সাবেক সাংসদ এড: জিয়াউল হক মৃধা প্রথমেই সরাইল আশুগঞ্জ বাসীকে ধন্যবাদ জানান। স্বল্প সময়ের উপনির্বাচনে ভোট দিয়ে তার পাশে থাকার জন্য। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনে কি হয়েছে বিভিন্ন কেন্দ্রে তা আপনারা দেখেছেন। জেলাপ্রশাসক ও পুলিশ সুপার  নির্বাচন কর্মকর্তা  আমাকে আশ্বস্ত করেছিলোRead More


This site is protected by wp-copyrightpro.com