November, 2023
পরকীয়া প্রেমিককে নিয়ে বড়াইলের সোহাগকে হত্যাচেষ্টা করে চিলোকূটের পারভীন
পরকীয়া প্রেমিকের সহায়তায় স্বামীর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করেছে এক গৃহবধূ। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে। সোমবার দুপুরে পৌর শহরের কমলপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। অভিযুক্ত স্ত্রী পারভীন বেগম (৩০) ও পরকীয়া প্রেমিক আলামিন মিয়াকে (২২) থানায় নিয়ে যায়। পারভীন বেগম ব্রাহ্মণবাড়িয়া চিলোকূট গ্রামের মুন্সি বাড়ির ইদন মুন্সির মেয়ে। অভিযুক্ত পরকীয়া প্রেমিক আলামিন মিয়া ভৈরব পৌর এলাকার গাছতলাঘাটের মকবুল মিয়া ছেলে। ভুক্তভোগী স্বামী সোহাগ মিয়া (৪৫) পাদুকা কারখানার শ্রমিক। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বড়াইল গ্রামে। তিনি পরিবার নিয়ে ভৈরব শহরের কমলপুর উলাকিয়া হাটির লালRead More
কালিসীমায় সংঘর্ষ: শাহআলম-কাইয়ুম চেয়ারম্যানসহ আটক ৩৮
ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার ও বিভিন্ন বিষয়ে বিরোধের জের ধরে ইউপি চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্যের অনুসারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এ সময় ২০টি বাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক রাউন্ড টিয়ারশেল ও ৩৭ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ বর্তমান চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যানসহ ৩৮ জনকে আটক করেছে। আহতরা ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নেয়। সোমবার (১৩ নভেম্বর) সকালে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসীমা গ্রামের পশ্চিমপাড়ায় এই সংঘর্ষেরRead More
চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে যৌন নিপীড়ন, দফতরি গ্রেফতার
বাঞ্ছারামপুরে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে দেলোয়ার হোসেন দিদার (৪০) নামের এক দফতরিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার ফরদাবাদ ইউনিয়নের নিজকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই বিদ্যালয়ের দফতরি কাম নৈশপ্রহরী। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে ওই শিশুকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে বিদ্যালয়ের একটি পুরাতন বাথরুমে নিয়ে যৌন নিপীড়ন করেন দিদার। বিষয়টি কাউকে না জানাতে তাকে ভয় দেখান তিনি। কিছুক্ষণ পর ওই শিক্ষার্থী শ্রেণিকক্ষে অচেতন হয়ে পড়ে। পরে তাকে বাড়িতে পাঠিয়ে দেন শ্রেণি শিক্ষক। বাড়িতেRead More
পূর্ব বিরোধের জেরে কালিসীমায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর কালিসীমায় দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নে কালিসীমা পশ্চিমপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদেরকে জেলা সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ব বিরোধের জের ধরে রোববার সন্ধ্যায় সাবেক ইউপি সদস্য আরজু মেম্বার গ্রুপের দোলা গোষ্ঠীর মুক্তিযোদ্ধা শওকত আলী ও তার ছেলেকে মারধর করে জেলা পরিষদের সদস্য বাবুল মিয়ার পক্ষের খানে বাড়ি ও সিরাজ আলীর গোষ্ঠীর লোকজন। এ ঘটনার জের ধরে সোমবার দুপুরের দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়েRead More
বিজয়নগরে কৃষি সেবা কেন্দ্র উদ্বোধন
মো: জিয়াদুল হক বাবু : বিজয়নগরের ইসলামপুরে নবনির্মিত কৃষি সেবা কেন্দ্র উদ্ভোধন করা হয়েছে। সোমবার সকালে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী সেবা কেন্দ্র উদ্ভোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সাংসদ যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাসিমা মুকাই আলী, নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো: শাব্বির আহমেদ, কৃষি সম্প্রসারণ অফিসার জুনায়েদ আহমেদ সাদি, ওসি রাজু আহমেদ নুর মোহাম্মদ,নজরুল ইসলাম, রায়হান মিয়া প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া সদরে শিশুদের পরিচর্যা ও বাল্যবিবাহ বন্ধে কর্মশালা
আন্তর্জাতিক বেসরকারী সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন (বাংলাদেশ) ব্রাহ্মণবাড়িয়া এর এনসিওর প্রোট্রেকশন এন্ড জাস্টিট থ্রু ইনট্রিগ্রেটেড এ্যাপ্রোচ (ইপজিয়া) প্রকল্পটির মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া সদরে শিশুদের পরিচর্যা ও বাল্যবিবাহ বন্ধে কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালাটি সুহিলপুর ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা যুব-উন্নয়ন কর্মকর্তা জনাব মোহাম্মদ ফরহাদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন সুহিলপুর ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুর রসিদ ভুইয়া, ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি জাহাঙ্গীর কবীর খান দুলাল, কমিউনিটি প্রোট্রেকশন কমিটির সহ-সভাপতি মোজাম্মেল হক, এনজিও প্রতিনিধি এস এম শাহিন ও আই.ডি.পি এস এর প্রোগ্রাম অফিসার ফ্লোরেন্স নীপাRead More
ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ঢাকার উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
ব্রাহ্মণবাড়িয়ায় দুইশত কৃতি শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার (১১ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ঢাকার উদ্যোগে ইউনির্ভাসিটি অব ব্রাহ্মণবাড়িয়ার ক্যাম্পাস প্রাঙ্গণে এ মেধাবৃত্তি প্রদান করা হয়। মেধাবৃত্তি প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- স্থানীয় সংসদ সদস্য, বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ঢাকা’র সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। মেধাবৃত্তি প্রদান উপ-কমিটি-২০২৩-এর আহবায়ক মো. আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, সমিতির সহ-সভাপতিRead More
নিরাপত্তাহীনতায় ভুগছেন সাংবাদিক জহিরুল ইসলাম রিপন
মোহাম্মদ মাসুদ, সরাইল : সরাইল প্রেসক্লাবের সাংবাদিক জহিরুল ইসলাম রিপন বলেন, ‘আমি জীবনের নিরাপত্তা হীনতায় ভুগছি’। তার ব্যবসা প্রতিষ্ঠানে রাতের আধারে হামলা চালায় দুর্বৃত্তরা। শুক্রবার (১০ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে উপজেলা প্রণিসম্পদ কর্মকর্তার কার্যালয় ও ভেটেনারী হাসপাতালের সামনে, মাঈশা মেডিকেল হলের স্বত্তাধিকারী সরাইল প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক জহিরুল ইসলামের ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালায় দুর্বৃত্তরা। সাংবাদিক জহিরুল ইসলাম রিপন বলেন, আমি এখানে দশবছর যাবৎ ব্যবসা করে আসছি। কারোর সাথে আমার কোন শত্রুতা নেই। গতরাতে আমি আমার ব্যাবসা প্রতিষ্ঠান মাইশা মেডিকেল হল ১১টার দিকে তালা দিয়ে চলে যাই।Read More
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কিছু অংশ ও সরাইলে ৯ দিন বন্ধ থাকবে গ্যাস সরাবরাহ
বিতরণ পাইপ লাইনের ত্রুটি মেরামতের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কিছু অংশ ও সরাইলে ৯ দিন গ্যাস সরাবরাহ বন্ধ থাকবে। আগামী ২০ নভেম্বর সকাল ৬টা থেকে ২৮ নভেম্বর সকাল ৬টা নাগাদ সদর উপজেলার ঘাটুরা থেকে উত্তর দিকে সরাইল উপজেলা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তর কাজের কারণে গ্যাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শঙ্কর মজুমদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত মহাসড়ক চারRead More
ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনে অনিয়ম: বিচার বিভাগীয় তদন্ত চান রওশন
ব্রাহ্মণবাড়িয়া-২ উপগত ৫ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) সংসদীয় আসনের উপনির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়ম হয়েছে মন্তব্য করে এর বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। বৃহস্পতিবার (৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই দাবি করেন। বিবৃতিতে রওশন এরশাদ বলেন, গত ৫ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ওই নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ উঠে এসেছে। সে জন্য নির্বাচন কমিশন ওই আসনের গেজেট প্রকাশ স্থগিত রেখে একটি তদন্ত কমিটি গঠন করেছে বলে জানতে পেরেছি। তিনি বলেন, এ ব্যাপারে একটি বিচার বিভাগীয়Read More



















